| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাবেয়া রাহীম
মানব মন বুঝে, সাধ্য আছে কার ! কখনো আবেগী গাঁথুনিগুলো যেন নিরেট কনক্রিট কখনো আবার গভীরে সাজানো আবেগগুলো- সৌরভে সুবাসিত হয়ে আনন্দে লীন !
ছেলেটা গভীর আবেগীয় চোখে তাকিয়ে আছে মেয়েটির দিকে। এই মুহূর্তে তার সামনে বসা মেয়েটিকে পৃথিবীর সেরা মায়াবতীদের একজন মনে হচ্ছে। মেয়েটি যত্নে ছেলেটির প্লেট ন্যাপকিন দিয়ে মুছে দিলো। ওয়েটার খাবার দিয়ে যাওয়ার পর সে আগে ছেলেটির প্লেটে খাবার তুলে দেয় । সে খুব আনন্দের সাথে এই কাজটি করে থাকে। ওই সময়ে নিজেকে কেমন যেন ঘরের বউ বউ লাগে। ছেলেটি তার মনের কথা বুঝতে পারে। উৎফুল্ল মনে অপেক্ষা করে প্লেটে খাবার তুলে দেওয়া পর্যন্ত। পাশাপাশি চেয়ারে বসে একটি হাত ছুঁয়ে থাকে অপর হাতটি। এভাবেই গভীর মমতা আর ভালবাসায় সময় বয়ে যায়। মেয়েটি অপেক্ষা করে ঘর বাঁধার শুভক্ষণের। যদিও একদিন সেই শুভক্ষণটি আসে তবে দুটি ভিন্ন মানুষের সাথে।
এখনো মেয়েটি স্বামীর সাথে রেস্টুরেন্টে খেতে যায়। স্বামী তার প্লেটে খাবার তুলে দেয়। কিন্তু স্বামীর প্লেট ন্যাপকিন দিয়ে মুছে দিতে ভুলে যায়। উল্টো দিকের চেয়ারে বসে হাসি মুখে স্বামীর সাথে খাবার শেষ করে। চোখে চোখ রাখা হয় না। হাতে হাত থাকেনা। সংসারের প্রয়োজনীয় কথায় সময় পার হয়ে যায়।
আর ছেলেটি—রেস্টুরেন্টে যেয়ে খাওয়ার মত বিলাসিতা করতে আর ইচ্ছে করেনা তার । ঘরের ডাইনিং টেবিলে বসে দুটি সন্তান নিয়ে স্ত্রীর সাথেই রাতের খাবার শেষ করে । বাচ্চা দুটি ঘুমিয়ে যাওয়ার পর স্ত্রীকে অন্তরঙ্গ সময় দিয়ে বেডরুমের পাশের বারান্দায় চলে আসে। আকাশ ভর্তি অসংখ্য তারার ভীড়ে মেয়েটির মায়াবী মুখ ভেসে উঠে। বড় একটি দীর্ঘশ্বাস হারিয়ে যায় সিগারেটের ধোঁয়ার সাথে। এভাবেই অনেক অনেক বছর পরও একজন আরেকজনকে মনে করে। কিন্তু মুখে কেউ কিছু বলেনা। সবাই জানে এমনকি নিজেরাও জানে দুজন দুজনকে ভুলে নিজেদের সংসার নিয়ে ব্যস্ত। কিন্তু যখন তারা একা হয়ে যায় তাদের একাকীত্ব তাদের ভেতরের প্রেম এভাবেই জাগিয়ে রাখে।
রাখবে আমৃত্যু ।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ সকাল ৭:১৩
রাবেয়া রাহীম বলেছেন: প্রেমের ফাঁদ পাতা ভুবনে---- সাবধানে থাকবেন কিন্তু ।
মন্তব্যর জন্য ধন্যবাদ।
২|
০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ সকাল ৭:৪৩
নীল-দর্পণ বলেছেন: একটু মিষ্টি একটু ঝাঁজাল প্রেমের গল্প ! ![]()
০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:৩৩
রাবেয়া রাহীম বলেছেন: মন্তব্যর জন্য ধন্যবাদ।
ভাল থাকবেন।
৩|
০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:১৫
মিথী_মারজান বলেছেন: আহারে....!!!
কি আর করা!
জীবন বহমান নদীর মত।
সুখ-দু:খ পাশাপাশি নিয়ে বহমান এক স্রোতধারা।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:৩৫
রাবেয়া রাহীম বলেছেন: সুখ-দু:খ পাশাপাশি নিয়ে বহমান এক স্রোতধারা।
এভবেই কেটে যায় জীবন সময় । কেউ কিছু পায় কেউ সব পেয়েও কিছুই পায়না ।
অনেক ধন্যবাদ। ভাল থাকবেন।
৪|
০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:১৭
মৌমুমু বলেছেন: খুব সুন্দর করে কঠিন বাস্তবতাটাকে ফুটিয়ে তুলেছেন আপু।
শুরুতে ভালো লাগলেও শেষে এসে মন খারাপ হয়ে গেল।
সবাই সুখে থাকুক তাদের ভালোবাসার মানুষগুলোর সাথেই।
অনেক শুভকামনা। ভালো থাকবেন।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:৩৩
রাবেয়া রাহীম বলেছেন: সবাই সুখে থাকুক তাদের ভালোবাসার মানুষগুলোর সাথেই।
তাই হোক এটাই কাম্য।
শুভ কামনা রইল তোমার জন্যও ।
৫|
০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:৪২
মনিরা সুলতানা বলেছেন: পাশাপাশি বয়ে চলা দুই দুই’টা জীবনের গল্প ...।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৫৯
রাবেয়া রাহীম বলেছেন: কবিতার ছন্দে বললে ।
খুব ভালো লাগলো তোমার মন্তব্য
ভালো থেকো
৬|
০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:১৩
রাজীব নুর বলেছেন: নিজের কথাই লিখলেন নাকি?
০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৫৬
রাবেয়া রাহীম বলেছেন: ![]()
৭|
০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:২৯
খাঁজা বাবা বলেছেন: বাস্তব প্রেম
০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৫৯
রাবেয়া রাহীম বলেছেন: হয়তোবা কারো জীবনে ঘটে থাকে
৮|
০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৩৬
আব্দুল্লাহ আল তানিম বলেছেন: mind blowing
০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:০০
রাবেয়া রাহীম বলেছেন: ধন্যবাদ
৯|
০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৪২
মোস্তফা সোহেল বলেছেন: মনের ভেতরে হয়তো অনেকেরই গোপন ভালবাসা লুকিয়ে থাকে।
সময়ের ব্যবধানে যা কাউকেই বলা যায় না।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৫৮
রাবেয়া রাহীম বলেছেন: যথার্থ বলেছেন।
অনেক ধন্যবাদ
১০|
০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:২৩
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০০
রাবেয়া রাহীম বলেছেন: অনেক ধন্যবাদ
১১|
০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:১০
কামরুননাহার কলি বলেছেন: সুন্দর একটি গল্প আপু।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০২
রাবেয়া রাহীম বলেছেন: আপনার ভাল লাগায় আনন্দ পেলাম। অনেক ধন্যবাদ।
১২|
০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৫০
কবীর বলেছেন: গল্প ভালো লিখেছেন, আপা। ![]()
০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০২
রাবেয়া রাহীম বলেছেন: আপনার ভাল লাগা ভাল লাগলো ।
ভাল থাকবেন।
ধন্যবাদ অনেক।
১৩|
০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:০২
আহমেদ জী এস বলেছেন: রাবেয়া রাহীম ,
চমৎকার একটুকরো অনুভবের কথা নিয়ে লেখা ।
মানুষের জীবনটা যে কতো জটিলতায় ভরা ! কখনও কখনও সেই জটিলতার ভেতর থেকে এক চিলতে মোহনীয় ক্ষন , মুখ তুলে যেন জানতে চায় ---- তুমি কি সেই আগের মতোই আছো / না কি অনেকখানি বদলে গেছো ......
লোকে যারে মরীচিকা বলে তারও যে বুকটা জ্বলে , সে কথাই লিখে গেছেন ছোট্ট এই গল্পের পরিসরে । সুন্দর ।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০৪
রাবেয়া রাহীম বলেছেন: লোকে যারে মরীচিকা বলে তারও যে বুকটা জ্বলে , সে কথাই লিখে গেছেন ছোট্ট এই গল্পের পরিসরে ।
আপনার এই কথা খুব ভাল লাগলো ।
ভাল থাকবেন। ধন্যবাদ অশেষ ।
১৪|
০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:১৫
কানিজ রিনা বলেছেন: প্রেম কাছে পেলে সাধারন,দুরে থাকলে
অসাধারন। অবস্য যারা জনে জনে আবেগ
দান করে প্রেম বলে চালায় সেটা প্রেম নয়।
আবেগের সাথে বিবেক বিস্বাসই হোল প্রেম।
ভালবাসা অনেক সকল রকম ভালবাসা দিয়ে
একজনকে টিকে রাখার নাম প্রেম। দুরে থেকে
অন্তরে জাগিয়ে রাখা প্রেম পরম পায়। আর
ব্যাক্তিত্ববান মানুষই পারে প্রেমে পরমতা পেতে।
বুজতে হবে আমার আত্বা আমি একজন তা
ভাগ হয়না। প্রেম টাকার বস্তা না তা ভাগ হয়না, একজন থেকে কেড়ে নিয়ে আরএক
জনকে দিয়া যায়না। চন্দ্র একটি সুর্য একটি
আকাশ একটি,মন আত্বাও একটি, তাই যত
নদীতে ভাসা মনে রাখতে হবে আল্লাহ্ এক
তাই আত্বাও যার যার একটাই।
খুব সুন্দর পোষ্ট দিয়েছ রাবেয়া, তাই বলতে
পারলাম, আমি শুধু বলতে পারিনা কাজেও
আমি তাই। আমার জীবনের ভুল আমার প্রেম
অপাত্রে দান ছিল। বিশ্বাস ঘাতকের থেকে
নিজেকে আড়াঁল রেখেছি। আমার সে প্রেম
উপরে ছুড়ে দিয়েছিলাম। হয়ত পরমে প্রেম
পেয়েছি তা আমার একান্ত আমি অদৃশ্য
স্নেহ অনুভব করি। যা আমার বিশ্বাস ঘাতকও
বুঝত। তবুও তার তার অপিত্র ব্যাকা ঘার
সোজা করতে পারি নাই। এই দেখ কত কথা
বলে ফেললাম। আন্তরিক ধন্যবাদ।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০৭
রাবেয়া রাহীম বলেছেন: আপা আপনার কথা সব সময় ভাল লাগা নিয়ে আসে।
আপনার লেখা প্রতিটা শব্দ আমি আনন্দের সাথে পড়ি ।
আবেগের সাথে বিবেক বিস্বাসই হোল প্রেম।
ভালবাসা অনেক সকল রকম ভালবাসা দিয়ে
একজনকে টিকে রাখার নাম প্রেম। এই কথাগুলি অসাধারণ বলেছেন।
ভাল থাকবেন , সালাম জানবেন
১৫|
০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৩৬
জেন রসি বলেছেন: স্মৃতি মাঝেমাঝে অদ্ভুত ভাবে মানুষকে নিয়ে খেলে।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০১
রাবেয়া রাহীম বলেছেন: একারনেই হয়ত বলে --- স্মৃতি যাতনাময়
অনেক ধন্যবাদ। ভাল থাকবেন।
১৬|
০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ রাত ১০:১০
জাহিদ অনিক বলেছেন:
ছেলেটার নেই বাড়িতে ফেরার তাড়া;
মেয়েটার হাতে চ্যাপটা গোলাপফুল;
দাম্পত্যের শক্ত মানেটা ওরা বুঝেচে যতনে !
ভালো লাগলো বুবু
০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:০৫
রাবেয়া রাহীম বলেছেন: ডায়েরির পাতায় চ্যাপ্টা গোলাপ ।
গোলাপের শুকনো পাপড়িগুলো শুকিয়ে কালো বর্ণ
মন মাতানো সুবাস আজ ঝাঁঝালো কটু গন্ধ
ঠিক যেন বিবর্ণ জীবনের মত ---
এতটুকু বয়সে এত গভীরে কেমন করে কমেন্ট কোর আশ্চর্য হই তোমার প্রতিভায় ।
ভাল থেক । অনেক দূর যাও , দোয়া রইল
১৭|
০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ রাত ১০:১২
মাহমুদুর রহমান সুজন বলেছেন: প্রেমতো তাই যা কখনো হারায় না। আপনার গল্পটি চমৎকার লাগলো।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৫৯
রাবেয়া রাহীম বলেছেন: ্ভাল লাগায় আনন্দ পেলাম
অনেক ধন্যবাদ
১৮|
০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:০৩
বিচার মানি তালগাছ আমার বলেছেন: এসব ঠিক না। বিয়ের পর আগের প্রেম নিয়ে ভেবে সময় নষ্ট না করাই উচিত। জীবন থেমে থাকবে না...
০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:০৬
রাবেয়া রাহীম বলেছেন: জীবন এগিয়ে যায় জীবনের নিয়মে
ভাল থাকবেন। ধন্যবাদ
১৯|
০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৩৪
নূর-ই-হাফসা বলেছেন: কিছু ভালোবাসা থাকুক না হয় যতনে মনের আড়ালে ।
অযথা ভুল বুঝে গভীর ভালোবাসা গুলো কেমন করে যেন হারিয়ে যায় । পরে চাইলেও আর ফিরবার পথ থাকে না ।
০৫ ই ডিসেম্বর, ২০১৭ ভোর ৪:১৩
রাবেয়া রাহীম বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ
২০|
০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:৪০
সম্রাট ইজ বেস্ট বলেছেন: মনের কোণে চাপা পড়ে থাকা অনুভূতিগুলো মাঝেমধ্যে অস্তিত্ব জানান দিয়ে যায়, চিরতরে মরে যায় না।
০৫ ই ডিসেম্বর, ২০১৭ ভোর ৪:১৩
রাবেয়া রাহীম বলেছেন: মন্তব্যর জন্য ধন্যবাদ।
ভাল থাকবেন।
২১|
০৫ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৭:৪২
রূপক বিধৌত সাধু বলেছেন: বেশিরভাগ প্রেমের ক্ষেত্রেই বোধধকরি দু জনার দুটি পথ দুটি দিকে বেঁকে যায়।
০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৪৫
রাবেয়া রাহীম বলেছেন: যেই প্রেমে সততার অভাব সেখানেই মনে হয় এমন হয়।
ভালো লাগলো আপনার কথা।
অনেক ধন্যবাদ
২২|
০৫ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:৫২
মামুন্ বলেছেন: এরকম ই হয়
০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৪৩
রাবেয়া রাহীম বলেছেন: কখনো বা এমনি জীবন হয়। আবার কারো হয় না
মন্তব্যর জন্য ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ সকাল ৭:১১
চাঁদগাজী বলেছেন:
আটকা পড়ে গেছেন প্রেমের গোলক ধাঁধায়, ছেলেটি মেয়েটি, মেয়েটি ছেলেটি