নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কস্তুরী খুঁজে ফিরে তার সুবাস..হায় মৃগ, যদি জানত গন্ধ কার! পাখিও খুঁজে ফিরে শিস--হায়, যদি সে জানত! সুর থাকে ভেতরে, অন্তরে.। চুপটি করে এই তো এখনো ডাকে, ব্যকুল হয়ে - ডাকে আর ডাকে ।।

রাবেয়া রাহীম

মানব মন বুঝে, সাধ্য আছে কার ! কখনো আবেগী গাঁথুনিগুলো যেন নিরেট কনক্রিট কখনো আবার গভীরে সাজানো আবেগগুলো- সৌরভে সুবাসিত হয়ে আনন্দে লীন !

রাবেয়া রাহীম › বিস্তারিত পোস্টঃ

সরলার অপেক্ষা

০৯ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৭:১২

চান্নি রাইতে বাঁশ বাগানে পাতার ফ্যাসফ্যাসানিতে
আমি বিশ্বাস যাই--
তুমি সত্য, তোমার কথা সত্য
কথা আছিলো ফেরত আইবা, কাত্তিক মাসের আগেই
কাত্তিক গেল আগ্রহায়ন গেল পৌষ মাস যায় যায়
বাইষ্যা মাসের গাঙ্গের লাহান
দুই পাড় উপচাইয়া উঠে পরান আমার
য্যান আসমান ভাইঙ্গা যায়—!!

গেরামের মানুষ কয় "ঐ পোলা ভাদাইম্মা"
বাজানও কয় --তোমার আশায় দিন যাইবো না
খালি পোড়ার এই যইবন কয়,
ঐ পরানের লগে আমার পরান বান্ধা !!

কালি আন্ধার রাইতে কুপি জ্বালাইয়া চাইয়া রই
নাগর, এত দেরি যে আর সয় না।।

জাহিদ অনিকের সুখের অসুখ

জাহিদ অনিকের এই লেখাটি আমাকে ভীষণ ভাবে আন্দলিত করেছে । তাঁরই জবাব দিতে যেয়ে এই লেখার সূচনা

(ছবিটি গুগল থেকে নেওয়া )

মন্তব্য ৩৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৭:৫৪

চাঁদগাজী বলেছেন:


পালা-গানের কথা শুনেছিলাম, এবার সামুর কারনে পালা-কবিতাও নাকি চালু হয়েছে! সাহিত্যের পরিধি বাড়ছে?

১০ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৩:০২

রাবেয়া রাহীম বলেছেন: আপনার ইচ্ছে হলে এমন পালা কবিতাতে যুক্ত হতে পারেন । আমন্ত্রণ রইল ।

মানুষ বাড়বে , মানুষের চিন্তা শক্তি বাড়বে সেই সাথে বাড়বে সংশ্লিষ্ট সব কিছু ।

অনেক ধন্যবাদ মন্তব্যর জন্য

২| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:১২

কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: কবিতার উত্তরে কবিতাটি ভালো লেগেছে আপা। চাঁদগাজীভাইয়ের কমেন্টিতেও হিউমর আছে।

১০ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৩:০০

রাবেয়া রাহীম বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে

হুম চাদ্গাজীর মজার কমেন্ট করেন যখন তার মাথার তার ছিড়ে যায় =p~

৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:৩২

সাদা মনের মানুষ বলেছেন: অনিক ভাইয়ের কবিতা আর আপনার কবিতার সুর একই। যেন একেবারে সোদা মাটি থেকে উঠে আশা কথকতা। ভালোলাগা জানিয়ে গেলাম আপু।

১০ ই ডিসেম্বর, ২০১৭ রাত ২:৫২

রাবেয়া রাহীম বলেছেন: ভাল লাগলো আপনাকে পেয়ে । কেমন আছেন?

অনেক ধন্যবাদ

৪| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:১৯

রাজীব নুর বলেছেন: জাহিদ ভাই সুন্দর কবিতা লিখেন।

১০ ই ডিসেম্বর, ২০১৭ রাত ২:৫১

রাবেয়া রাহীম বলেছেন: আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ

৫| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:২৪

ব্লগ মাস্টার বলেছেন: ভালো লাগল আপনার লেখাটা।

১০ ই ডিসেম্বর, ২০১৭ রাত ২:৫১

রাবেয়া রাহীম বলেছেন: অনেক ধন্যবাদ

৬| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৪০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: নাগরের কতা ভুইল্লা যান, হেয় নারি পাচারকারি দলের সদস্য। :P

১০ ই ডিসেম্বর, ২০১৭ রাত ২:৫৩

রাবেয়া রাহীম বলেছেন: হা হা হা

লিটন ভাই খুব সুন্দর করে কথা বললেন । চাদ্গাজীর চেয়েও চিত্তাকর্ষক মন্তব্য =p~

৭| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৪৬

জাহিদ অনিক বলেছেন:


নাগর আর ফিরবে না বুবু, ফিরে এলে আর কবিতা হত না। যে চলে গেছে সে ফিরে না আসুক। বারবার সে আসুক কবিতা হয়ে।


@চাঁদগাজী, কবিতার উত্তরে কবিতা তো আগেও হয়েছে এই ব্লগেই! আপনি কি ভুলে গেছেন! সাহিত্যের পরিধি তো বেড়েছে বটেই!

সাদামন ভাই এবং রাজীব ভাইকে ধন্যবাদ, সর্বশেষ বুবু তোমাকে শুভেচ্ছা।

১০ ই ডিসেম্বর, ২০১৭ রাত ২:৫৫

রাবেয়া রাহীম বলেছেন: নাগর আর ফিরবে না বুবু, ফিরে এলে আর কবিতা হত না। --সঠিক বলিয়াছ বটে ,

তার আসার দরকারটা কি । আমরা এক্টার পর একটা লিখে যাব হেতেরে দোষ দিয়া =p~

চাদ্গাজীর এখন বৃদ্ধাবস্থা চলতেছে । এই সময়ে স্মরণ শক্তি একটু কমে যায় । ওসব ধরতে নেই ।

৮| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৪৭

জাহিদ অনিক বলেছেন:



গিয়াস উদ্দিন লিটন বলেছেন: নাগরের কতা ভুইল্লা যান, হেয় নারি পাচারকারি দলের সদস্য। :P

- হুম! গিয়াস ভাই দামী কথা বলেছেন কিন্তু।

১০ ই ডিসেম্বর, ২০১৭ রাত ২:৫৭

রাবেয়া রাহীম বলেছেন: গিয়াস ভাই সব সময় দামী কথা বলেন ভাগ্যিস উনার সাথে @কি করি আজ ভেবে না পাই যোগ দেন নাই । যদি কি করি সাথে নিয়া বলতেন তাহলে আমাদের কি করি না করি অবস্থা হইত =p~

৯| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:০৬

মনিরা সুলতানা বলেছেন: মারাত্মক সুন্দর !!
অনেক ভালোবাসা বুবু ।

১০ ই ডিসেম্বর, ২০১৭ রাত ২:৫৭

রাবেয়া রাহীম বলেছেন: মারাত্মক ভালবাসায় আপ্লুত মনিরা

ভালবাসা তোমার জন্যও

১০| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:১৪

ফয়েজ উল্লাহ রবি বলেছেন: !:#P
অসাম

০৯ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৮

রাবেয়া রাহীম বলেছেন: ভালো থেকো রবি

১১| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:১৪

তারেক ফাহিম বলেছেন: আহারে হেতে বুঝি জেড মাসেও আইয়েনো :((

চলি অাইবো টেনশন নিয়েন না।


১০ ই ডিসেম্বর, ২০১৭ রাত ২:৫৯

রাবেয়া রাহীম বলেছেন: জেঠ মাসেও না
অনেক ধন্যবাদ

১২| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৭

ধ্রুবক আলো বলেছেন: বাহ্, খুব সুন্দর লিখেছেন।

০৯ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৮

রাবেয়া রাহীম বলেছেন: অনেক ধন্যবাদ

১৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৩৭

মৌমুমু বলেছেন: খুব সুন্দর প্রতিকাব্য লিখেছেন আপু।
দারুন লিখেন আপনি মাশাআল্লাহ্ ।

১০ ই ডিসেম্বর, ২০১৭ রাত ২:৫৮

রাবেয়া রাহীম বলেছেন: তোমাকে পেয়ে ভাল লাগলো ।
ভালবাসা রইল

১৪| ১০ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৩:৫৩

নূর-ই-হাফসা বলেছেন: বাহ দারুন তো । বাহিরে অঝোর ধারায় বৃষ্টি । আর আপনার কবিতা চমৎকার মানিয়েছে ।

১১ ই ডিসেম্বর, ২০১৭ ভোর ৬:৩৭

রাবেয়া রাহীম বলেছেন: অনেক ধন্যবাদ। ভালবাসা রইল

১৫| ১০ ই ডিসেম্বর, ২০১৭ ভোর ৪:২৯

ফেরদৌসা রুহী বলেছেন: আপনার এবং জাহিদ অনিক দুজনের কবিতায় খুব সুন্দর হয়েছে।

১১ ই ডিসেম্বর, ২০১৭ ভোর ৬:৩৭

রাবেয়া রাহীম বলেছেন: ভালবাসা আপু । অনেক ভাল থাকবেন।

১৬| ১০ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:০৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: গিয়াস উদ্দিন লিটন বলেছেন: নাগরের কতা ভুইল্লা যান, হেয় নারি পাচারকারি দলের সদস্য। :P

আমারো তাই ধারণা..................

প্রথমেতো ভয়েই ছিলাম গিউলিরে নিয়া লিখলা নাকি? এককালে সোনাগাজীর আকাশে-বাতাসে ইমুন আহাজারি প্রায়ই নাকি শোনা যাইতো................শোনা কথা

১১ ই ডিসেম্বর, ২০১৭ ভোর ৬:৩৯

রাবেয়া রাহীম বলেছেন: এককালে সোনাগাজীর আকাশে-বাতাসে ইমুন আহাজারি প্রায়ই নাকি শোনা যাইতো.

এমুন কথা আমিও শুনছিলাম =p~

গিউলিরে নিয়া লিখলা নাকি?
---=== গিয়াস উদ্দিন লিটন নামের সংক্ষেপ কিন্তু সুন্দর করে লিখছ

১৭| ১০ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:০৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: @ফেরদৌসা রুহীঃ হুহহহহহহহহহ B:-/

১১ ই ডিসেম্বর, ২০১৭ ভোর ৬:৪০

রাবেয়া রাহীম বলেছেন: :-P

১৮| ১০ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫১

সাইন বোর্ড বলেছেন: খালি তো বর্ণনা, কবিতা কোথায় ?

১৯| ০৩ রা জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৩৬

মলাসইলমুইনা বলেছেন: বহুত পরে হইলেও আপনের কৈতা পইড়া মনডা বড় ভালা হইলো | খুব সৌন্দর্য হৈছে কৈতা | নাগরের লাইগ্যা সরলার অপেক্ষা কইরা থাকনের কষ্টডা সকরুণ কইরা কৈতায় ফুইটা উঠছে | বড় ভালা হৈছে গো আপনার কৈতা |

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.