| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাবেয়া রাহীম
মানব মন বুঝে, সাধ্য আছে কার ! কখনো আবেগী গাঁথুনিগুলো যেন নিরেট কনক্রিট কখনো আবার গভীরে সাজানো আবেগগুলো- সৌরভে সুবাসিত হয়ে আনন্দে লীন !
তোমার ফেরার অপেক্ষায় কি এক অদ্ভুদ আকর্ষণে
অরণ্য-সাগর,আকাশ-পাহাড়, মহাদেশ
অতিক্রম করে ফেলি পলকে
প্রায় মৃত একটি নদী অসাড় পড়ে থাকে
সযতনে, সংগোপনে দুজনার মাঝ খানে।।
চাইলেই কি মুছে ফেলা যায় স্পর্শ দাগ!
দীর্ঘশ্বাস, অধরা বিষাদ-অফুরান শূন্যতা সঙ্গি করে
পড়েছি বিষন্নতার কাজল।
মৃত্যু অনিবার্য হবে যেদিন
কথা আছে কিন্তু যাবো একসাথে,
সোনালি বৈভব ফেলে ধুলোবালি মেখে
মিশে যাবো নেই এর সাথে।।
যদি বলি--সময় হয়েছে চলো রওয়ানা দি
ভেবে দেখো আবার যাবে কিনা অধমের সাথে?
থেকে যেতে চাও?
থাকো তবে--
আমি চলে যাই কেবলি চলে যাই একলা নির্জনে।।
কখনো ইশারায় ডেকে দ্যাখো–
টোল-পড়া গালের হাসি নিয়ে
নিজেকে নতুন করে সাজিয়ে ফিরবোই আমি–
আমার জন্য অপেক্ষা করো।।
তোমার সাথে মেঘরোদ্দুর লুকোচুরির অবসান শেষে
অন্ত্যেষ্টিক্রিয়াই হবে আমাদের অলৌকিক ফুলশয্যা।
(ছবি গুগল থেকে নেওয়া)
২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৫৫
রাবেয়া রাহীম বলেছেন: অনন্তলোক পর্যন্ত বিরাজ করার নামই যে ভালোবাসা
মনতব্যে অনেক ভালো লাগা
অনেক ধন্যবাদ
২|
২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৫৩
আখেনাটেন বলেছেন: যে প্রেমিক মৃত নদীকে ডিঙ্গিয়ে অাসতে পারে না কিংবা চায় না তার উপারেই থাকা ভালো। ![]()
২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৫৬
রাবেয়া রাহীম বলেছেন: সঠিক মূল্যায়ন করেছেন
পাঠ ও মনতব্যে অনেক ভালোলাগা রইলো
ধন্যবাদ
৩|
২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৫৯
ট্রাম্প বিন পুতিন বিন হিটলার বলেছেন:
হিটলার বলছেনঃ কবিতার নাম আকর্ষণীয়।
২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:০৬
রাবেয়া রাহীম বলেছেন: হা হা হা
আকর্ষণীয় মন্তব্যের জন্য ধন্যবাদ
৪|
২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:০৯
চাঁদগাজী বলেছেন:
কবিতায় অনন্তপ্রেমের বিশালত্ব নিজকে প্রকাশের চেষ্টা করেছে
২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:১৮
রাবেয়া রাহীম বলেছেন: সুন্দর মনতব্যে ভালো লাগা
অনেক ধন্যবাদ
ভালো থাকবেন
৫|
২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:১১
নূর-ই-হাফসা বলেছেন: কবিতা সুন্দর হয়েছে আপু
২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:১৬
রাবেয়া রাহীম বলেছেন: ভালোবাসা রইলো
৬|
২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:১২
মাহমুদুর রহমান সুজন বলেছেন: কবিতাটি পড়েছি।
শেষের দুটো লাইন সত্যিই পুরো কবিতাটিকে আবৃত করে রেখেছে একটি সত্যভাষণে।
২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:১৭
রাবেয়া রাহীম বলেছেন: কবিতা পাঠ ও মন্তব্যের জন্য কৃতজ্ঞতা
৭|
২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:১৭
অপ্সরা বলেছেন: অনেক অনেক সুন্দর!!!!!
২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:২০
রাবেয়া রাহীম বলেছেন: অনেক অনেক ভালোবাসা
অট—- রোবট সংগী কি ইমুন আবেগ বুঝবে আপু?
৮|
২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৩৬
ভ্রমরের ডানা বলেছেন:
অনিন্দ্য কাব্যকলা!
২৩ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:১৪
রাবেয়া রাহীম বলেছেন: ধন্যবাদ অশেষ । খুব ভাল থাকবেন
৯|
২৩ শে ডিসেম্বর, ২০১৭ ভোর ৬:৫২
ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর হয়েছে +।
২৩ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:১৫
রাবেয়া রাহীম বলেছেন: ধন্যবাদ অশেষ । খুব ভাল থাকবেন
১০|
২৩ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:৩১
নতুন নকিব বলেছেন:
তোমার সাথে মেঘরোদ্দুর লুকোচুরির অবসান শেষে
অন্ত্যেষ্টিক্রিয়াই হবে আমাদের অলৌকিক ফুলশয্যা।
-আসলেই তাই। চিরন্তন সত্যটা তুলে ধরেছেন।
নিশ্চয়ই ভাল আছেন সংসারের সকলকে নিয়ে। আপনার মঙ্গল হোক।
২৩ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:৩৮
রাবেয়া রাহীম বলেছেন: আমার সালাম জানবেন।
আপনার মন্তব্যে অনেক ভাল লাগা
আমি আগের চেয়ে কিছুটা ভাল আছি। তবে পুরোপুরি সেরে উঠিনি এখনো । ভাল হতে আরও সময় লাগবে।
আপনার সুস্থতা কামনা করছি।
১১|
২৩ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:৪৪
নতুন নকিব বলেছেন:
আপনার প্রতিও সালাম। সালামুন আলাইক। আপনি কোন অসুস্থতার ভেতর দিয়ে যাচ্ছিলেন, জানা ছিল না। আল্লাহ পাকের কাছে মিনতি, তিনি যেন আপনাকে দ্রুত আরোগ্য দান করেন।
আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভাল আছি। এত ভাল যে, শোকরিয়া আদায়ের ভাষা নেই।
১২|
২৩ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:০৯
নতুন নকিব বলেছেন:
অবশ্যই দোআ করছি। প্রান খুলে।
আয় আল্লাহ! আপনি আপনার দাসীকে সুস্থতা দান করুন। তার শরীরের কষ্ট দূর করুন। তিনি আপনার অভিমুখে সদা ধাবমান। আপনার প্রতি তার অটুঁট আস্থা। আপনাতেই তার কেবল ভরসা। আপনার আশ্রয়ে তাকে অর্পন করলাম। আল্লাহুম্মা আমীন।
২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৫০
রাবেয়া রাহীম বলেছেন: আল্লাহুম্মা আমীন
১৩|
২৩ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৪৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: চমৎকার কবিতায় কবিকে ওয়ার্কিট আর গাসপুলের শুঁভেছছা................
২৪ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:০০
রাবেয়া রাহীম বলেছেন: গুলাপের পারপি দিয়া সেনান করা ধন্যবাদ ।
১৪|
২৩ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৪২
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: দোয়া করি, আল্লাহ আপনাকে সুস্হ্যতা দান করুক।।
২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৪৯
রাবেয়া রাহীম বলেছেন: শুভাশিসের জন্য কৃতজ্ঞতা ,
অনেক ধন্যবাদ।
১৫|
২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:২১
কানিজ রিনা বলেছেন: সোনা লক্ষি ব্লগের আলোক রশ্বী তুমি
তোমার জন্য অন্তস্থল থেকে দোয়া করি
নিশ্চয় আল্লাহ্ সহায়।
তোমার লেখা অসাধারন হয়েছে।
২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৫৯
রাবেয়া রাহীম বলেছেন: আপা, সালাম নিও , তোমার সুস্থতা কামনা করছি
১৬|
২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৩৯
কবীর বলেছেন: কবিতা ভালো লিখেছেন+++
২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৫৮
রাবেয়া রাহীম বলেছেন: অনেক ধন্যবাদ।
১৭|
২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৩৫
কাছের-মানুষ বলেছেন: ভাল লাগারমত কবিতা । পড়ে তৃপ্তি পেলাম।
২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৫৯
রাবেয়া রাহীম বলেছেন: অনেক ধন্যবাদ।
১৮|
২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৫২
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৫৮
রাবেয়া রাহীম বলেছেন: অনেক ধন্যবাদ
১৯|
২৫ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৫৪
জাহিদ অনিক বলেছেন:
জীবনের শেষ প্রহরটুকু যদি প্রিয় মানুষটার বুকে মাথা রেখে কাটিয়ে দেয়া যায়;
এর থেকে স্বর্গীয় শয্যা যেন আর নেই;
তবে শয্যার জন্য কত কি না সহ্য করে যেতে হয়
কতভাবে না সাজাতে হয় ফুলের বাসর।
২৫ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:০০
রাবেয়া রাহীম বলেছেন: শয্যার জন্য কত কি না সহ্য করা
দারুন বলেছ হে কবি ।
২০|
১২ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:৫০
আসিক ইসলাম বলেছেন: কবিতা খানা সুন্দর হয়েছে আপু ++++
১২ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:০০
রাবেয়া রাহীম বলেছেন: অনেক ধন্যবাদ । ভালো থেকো
©somewhere in net ltd.
১|
২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৩৯
ভ্রমরের ডানা বলেছেন:
ভালবাসাকে আমি অনন্ত বলেই জানি! অজস্র ফোটনের গুচ্ছবিন্যাস মতন!