| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুখেরনেশা
আমি কি সুন্দর সৃষ্টি করি? নাহ, সুন্দর আল্লাহ সৃষ্টি করেন | আমি সুন্দর আবিষ্কার করি? চেষ্টা করি | কিন্তু আমি সারাজীবনই সুন্দরের দর্শক, ভক্ত | :) ভালো থাকো সুন্দরেরা, সুন্দর মানুষেরা |
আজকের স্বপ্ন
--------------
এখন আর সম্ভব নয় তোমাকে ভালোবাসা |
ঘরহীন মানুষের মতই নতুন একটু জমি আর
নতুন মাটির ঘরের স্বপ্ন দু'চোখে |
যে ঘরের সামনে বিস্তৃত সীমাহীন উঠান আর প্রশস্ত নদী,
যেখানে সময় থেমে গেছে;
সবুজ ঘাস আর নদীর স্রোতে চেয়ে দু' চোখ সুখে ক্লান্ত
হঠাতই উড়ে আসা কোনো সোনালি ফড়িং |
হাতে হাত অন্য কারো, মুখে মায়া-হাসি, ঠিক যেন বন্ধু আমার,
এ হাতে হাত রেখে নিশ্চিন্তে বহুদূর চলে যাওয়া যায় |
©somewhere in net ltd.