নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলে যায় বসন্তের দিন

সুখেরনেশা

আমি কি সুন্দর সৃষ্টি করি? নাহ, সুন্দর আল্লাহ সৃষ্টি করেন | আমি সুন্দর আবিষ্কার করি? চেষ্টা করি | কিন্তু আমি সারাজীবনই সুন্দরের দর্শক, ভক্ত | :) ভালো থাকো সুন্দরেরা, সুন্দর মানুষেরা |

সুখেরনেশা › বিস্তারিত পোস্টঃ

আশা

১১ ই আগস্ট, ২০১৪ রাত ১২:৩৪

আশা

------

আকাশ, পাহাড়, বন, শহুরে-মানুষজন ক্ষনিক দাড়াও

আজ না কি ভরা পূর্ণিমা? জোত্স্নাসাত হও

কিছুক্ষন |



রাতের আঁধার, রাতের মানুষ আজ না হয় লুকাক,

অথবা অবাক হোক চাঁদের আলোয়,

জোনাকিরা সারারাত জোনাক ছড়াক |



নিস্তব্ধ, নিথর হোক এই লোকালয়-

সব আলো নিভে যাক, কোলাহল থেমে যাক

শুধু থাকুক অসভ্য,আদিম বিস্ময়

এঁকে দিক মুগ্ধতা, চোখে-মুখে,বুকে |

মানুষ আবার বাঁচতে শিখুক!



পাহাড়ে পাথরের গায়ে লেগে থাকা অভিমান; যত কালো দাগ

মুছে যাক-

শুধু এই রাত্রিই তো হাতে আছে আমাদের পবিত্র হবার |

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.