নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলে যায় বসন্তের দিন

সুখেরনেশা

আমি কি সুন্দর সৃষ্টি করি? নাহ, সুন্দর আল্লাহ সৃষ্টি করেন | আমি সুন্দর আবিষ্কার করি? চেষ্টা করি | কিন্তু আমি সারাজীবনই সুন্দরের দর্শক, ভক্ত | :) ভালো থাকো সুন্দরেরা, সুন্দর মানুষেরা |

সুখেরনেশা › বিস্তারিত পোস্টঃ

জল-কাব্য

১৭ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:০৩

জল-কাব্য

-----------

এখনতো উদ্যত আকাশ, উদ্যত প্রকৃতি,

মায়া নেই, দু:খ নেই, ভালোবাসা-প্রেম নেই,

শুধুই উন্মাতাল উন্মাদের ভয়ংকর নৃত্য নেচে চলে,

আচমকা স্মৃতির ঢেউ, ঝাপসা অস্পস্ট কেউ

এসে বলে -

"শ্রান্ত হও, ক্লান্ত হও", এই তুমি আসলে ব'লে |



যেদিন বসবার তোমার হবে অবসর,

সেদিন হয়ত থাকবে না সাজানো আসর

একবুক কষ্ট আর কবিতার খাতা,

হারাবে অযথা |



তুমি দেখে নিও হে পথভ্রষ্ট কবি,

তোমায় একদিন কৃত্রিম ঝড় নিয়ে কবিতা লেখার দায়ে

চরম দন্ড দিতে হবে - হারাবে সবি |

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.