নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলে যায় বসন্তের দিন

সুখেরনেশা

আমি কি সুন্দর সৃষ্টি করি? নাহ, সুন্দর আল্লাহ সৃষ্টি করেন | আমি সুন্দর আবিষ্কার করি? চেষ্টা করি | কিন্তু আমি সারাজীবনই সুন্দরের দর্শক, ভক্ত | :) ভালো থাকো সুন্দরেরা, সুন্দর মানুষেরা |

সুখেরনেশা › বিস্তারিত পোস্টঃ

মুক্তি

১৭ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:১৪

মুক্তি

------

আমি পেয়ে গেছি ছাড়পত্র আজ,

সোনালি সুতোয় বাধা নীল খামে মোড়ানো

সুবিস্তৃত বিশাল আকাশ |



খবরটা খুব অপ্রত্যাশিত, হঠাতই এল,

বক-সাদা কাগজের ভাঁজ খুলতে না খুলতেই গুঁড়ো হয়ে গেল

বহুদিনের বাসি এবং পুরানো এক টুকরো গোলাপ পাপড়ি |

যে তার রং-সুবাস হারিয়েছে বহু আগেই,

রয়ে গিয়ে ছিল শুধু স্মৃতি হিসেবেই-

আজ সেও হারালো তার শেষ অস্তিত্ব |



আমি কখোনো আর খুঁজবোনা ঘর |

ঘরে থাকার বিলাসিতা আমায় মানায় না |

পথের মানুষ পথেই থাকে, হারায় না |

আমি নিশ্চিন্তে ঘুমাবো আজ বহু-বহুদিন পর,

যে চোখে বছরের পর বছর

জমে ছিল রাজ্যের ক্লান্তি, অনিশ্চয়তা,

সেও মুক্তি পেল |



তবুও মনের ঋণ-দায়,

সব পুরানোরে এত সহজেই মুছে দেয়া যায়?

ইশ! সত্যিই যদি যেত!

সেই নীল কাগজের টুকরোটুকু তো থেকেই গেল,

একে তো ছেঁড়া যায় না, পোড়ানো যায় না বা হারানোও যায় না,

নীলাকাশ আর সাগরের দিকে তাকালেই একে মনে পড়ে,

তখন নিজেকে খুব ক্ষুদ্র-অথর্ব-কুত্সিত মনে হয় |

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.