| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুখেরনেশা
আমি কি সুন্দর সৃষ্টি করি? নাহ, সুন্দর আল্লাহ সৃষ্টি করেন | আমি সুন্দর আবিষ্কার করি? চেষ্টা করি | কিন্তু আমি সারাজীবনই সুন্দরের দর্শক, ভক্ত | :) ভালো থাকো সুন্দরেরা, সুন্দর মানুষেরা |
ভুল
-----
নাহ, এখন আর তোমায় হারানোর দু:খ অত বেশী কষ্ট দেয় না,
শুধু আটটা বছর, ত্রিশ বসন্ত এবং ত্রিশটা বর্ষা যার ছবি এ়ঁকে সুবাস মেখে
কাটালাম-
যার জন্যে অপরিচিত-অনাত্নীয় কোনো মেয়ের সাথে কথা পর্যন্ত ঠিকভাবে
বললাম না; তোমাকে তার প্রতিচ্ছবিকে মনে করায় যে অন্যায় হল,
সেই কষ্ট দু:খ দেয় |
আমার এত সাধের ছবিটার গায়ে কালো কালির দাগ কষ্ট দেয়,
ছবিটার ঠোটের কোনে দাগ কষ্ট দেয়,
ছবিটা যেন কাঁদতে শিখেছে ইদানিং |
যেদিন এঁকে পাব, সেদিন যদি সে ক্ষমা করে তবেই মুক্তি,
তার আগ পর্যন্ত প্রতিদিন, প্রতিমূহুর্ত এমন কষ্ট নিয়ে, কবিতা নিয়েই
কাটবে আমার দিন |
তবুও মনে হয়, আট বছরের অবসেশন আর ত্রিশ বছরের
জমানো অনুভুতির উপর যে আঘাত, তা সত্যিই ভুলতে পারব
কিনা, কে জানে!
জীবনের অতি মূল্যবান আট ভাগের এক ভাগই মাটি!
সত্যিই, কত বড় ভুল!
©somewhere in net ltd.