| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আওয়ামীলীগের নেতাকর্মীরা বিএনপি হতে পারে,
অবাক হবো না বিএনপি যদি নৌকায় সীল মারে,
রাজপথ থেকে মুছে যেতে পারে গনতন্ত্রের দাবি,
শোষকের হাতে চলে যেতে পারে ক্ষমতার তালা-চাবি,
স্বার্থের হাত নাড়তেও পারে আইনের কলকাঠি,
আবার রক্তে লাল হতে পারে আমার দেশের মাটি;
ক্লাইভের সাথে হতে পারে ফের মীরজাফরের সন্ধি,
বিদ্রোহী কবি হতে পারে ফের লৌহকপাট বন্দি;
এই পীরদের মাটি বীরদের ঘাঁটি শহীদের বাংলায়
জনতার ভোটে কি বা ভোট লূটে যেই যাক ক্ষমতায়,
নাস্তানাবুদ হয়ে যাবে যদি ইসলাম ভুলে যায়...।
ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে,
ইসলাম এ জাতির নব্বই ভাগ মানুষের অন্তরে,
ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই;
আর কিছু থাক না থাক এ দেশে ইসলাম থাকবেই...
সবকিছু বদলে যাক এ দেশে ইসলাম থাকবেই...
ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবেই...।
©somewhere in net ltd.
১|
০৯ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:১৩
রানার ব্লগ বলেছেন: বি এন পি এর সাথে ইসলামের কি সম্পর্ক সেইটা আগে বুঝিয়ে বলেন।