নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্যই শক্তি,সাহসই বিজয়ী

আমি একজন বইপোকা মানুষ।

কামরুল ফারুকি

আমি খুব সাধারণ একজন মানুষ।আমি সাহিত্য বিশেষ করে কবিতা খুব ভালবাসি।

কামরুল ফারুকি › বিস্তারিত পোস্টঃ

পাঠক হিসেবে কবিদের প্রতি নিবেদন

২১ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:৪৭

আমাদের অনেক কবি ভাইরা আজকাল দুর্বোধ্য কবিতা রচনায় বেশ আগ্রহী।সার্থক কবিতায় উপমার একটি সুন্দর চিত্র ও ধারাবাহিকতা থাকে।সে চিত্র অচেনা হলেও তা আমাদের মনে একটা বিম্ব ফেলে।ভেতরে একপ্রকার আবেগ সৃষ্টি করে।কিন্তু আজকালের কিছু কবিতায় দেখি সেগুলো সুন্দর শব্দে সাজানো,অথচ তা মনে কোন আবেগ বা চিত্র তৈরি করে না।শুধু ভাল শব্দ একটার পর একটা সাজালেই যদি কবিতা হত তাহলে অক্ষরর জ্ঞান জানা সকল লোক এ দেশে কবি হত।শুধু ফুল দিয়ে মালা হয় না।ফুলকে ধরে রাখার জন্য সুতো চাই।তেমনি শব্দের মাঝে একটি ভাবের সুতো চাই।শব্দ ব্যবহার যাই হোক কবিতায়তো আবেগের প্রকাশ থাকতে হবে।যত কবিতা বিখ্যাত হয়েছে তার সবই সহজবোধ্য।সারাজীবন দুর্বোধ্য কবিতা লিখেও আমরা পাঠকের মনে স্থান পাবনা।বন্ধু মহল ছেড়ে আমাদের পাঠকের বিস্তৃতি আর প্রসারিত হবে না।আসুন কবিতার বুকে শুধু ভারি ভারি শব্দ না চাপিয়ে তাকে একটু কথা বলতে দেই।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২১ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:০৯

অন্ধবিন্দু বলেছেন:
কামরুল ফারুকি,
আপনার সাথে প্রায় একমত এবং নিবেদন করি ...

সহজের সংজ্ঞা যতটা সহজ
তার প্রকাশ কিন্তু ততটাই জটিল ও কঠিন।

একমাত্র কবিই পারেন খুবই সহজে সেই কঠিন কাজটি সম্পন্ন করতে।
এখানে কাজটি বলতে সহজবোধ্য কবিতার কথা বলছি।

কবিতা লিখলেই কবি হওয়া যায় না।
ধ্বনিস্পন্দন, ছন্দ-কৌশল, চিত্রকল্পের উপস্থাপন, উপমা-উৎপ্রেক্ষা ইত্যাদি ইত্যাদি,
সাধনা করতে হয়, সাধনা। কবির বয়স বাড়ার সাথে সাথে তাই কবিতাও সরল হয়ে উঠে হয়তো...

পাঠকেরও দায়িত্ব পড়ে কবির ভাব-ভঙ্গিতে পাঠকের মন-দৃষ্টি টির কৌতূহল ...

ভাল থাকবেন।

২৩ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:১৭

কামরুল ফারুকি বলেছেন: আপনি ঠিক বলেছেন।সহজ কথা যায় না বলা সহজে।সেটা অনেক দক্ষতার ব্যাপার।আর প্রকৃত কবি হতে গেলে সেই সাধনা আমাদের করতেই হবে।

২| ২১ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৪৩

তারছেড়া লিমন বলেছেন: ভাই প্রস্তাব টা ভাল করেছেন.....

২৩ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:১৮

কামরুল ফারুকি বলেছেন: আপনাকে ধন্যবাদ।প্রীতি ও শুভেচ্ছা নিন।

৩| ২২ শে এপ্রিল, ২০১৪ রাত ৩:৫০

আমি অপদার্থ বলেছেন:
ভাল কথা বলছেন। কবিরা আশাকরি দুরবেদ্ধ শব্দ না ব্যাবহার করে সহজ শব্দে কিছু বুঝিয়ে বলার চেষ্টা করবে।

২৩ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:১৯

কামরুল ফারুকি বলেছেন: ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।ভাল থাকুন নিরন্তর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.