নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বেঁচে থাকার যুদ্ধে এখনো টিকে আছি

শুভ্রজিৎ বড়ুয়া

আমি বিশ্বাসী বুকে ছুঁড়ে দিই অবিশ্বাসী কিছু স্বপ্ন…

শুভ্রজিৎ বড়ুয়া › বিস্তারিত পোস্টঃ

কাঁদবে শুধু তুমি

১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৩১

কি ভেবেছ?

সুখী হবে আমাকে ছাড়া?

যাওয়ার কথা ছিল না তবু

গিয়েছ তুমি স্ব-ইচ্ছায় চলে,

আমাকে ভালবেসে হাসাতে হাসাতে

কত নিষ্ঠুরভাবে কাঁদালে।

আমিতো রবি ঠাকুর নই

তোমার সুখেই খুঁজে নিব সুখ,

আমি হৃদয়ের রক্তক্ষরণের

শাস্তিতে পাবো সুখ।

কান্না-হাসি অনুভূতিহীন

অবাক পথিক আমি,

আমাকে ছাড়া কেমন করে

সুখে থাকবে তুমি?

অভিশাপের অভিশপ্ত জীবন নিয়ে

ধুকে ধুকে মরবে তুমি,

তোমার কান্নায় কম্পিত হবে

আকাশ-বাতাস-ভূমি।

তোমার বেলকনিতে দাঁড়িয়ে

খুঁজবে যখন আমাকে,

দৃশপট বদলে যাবে

আর প্রকৃতিই কাঁদাবে তোমাকে।

তুমি হয়তো কোন ভোরে

তোমার স্বামীর মৃত্যু সংবাদ শুনবে,

কোন অমাবস্যা রাতের আঁধারে

পৃথিবীতে মৃত সন্তান আসবে তোমার প্রসবে।

তুমি ভয় পেও না

ভয় পেও না তুমি,

ধুকে ধুকে মরার বেদনায়

কাঁদবে শুধু তুমি।

কাঁদবে শুধু অভিশপ্ত তুমি। ।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:১৩

ঘুড্ডির পাইলট বলেছেন: সামুতে আপ্নাকে অভিনন্দন :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.