নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলার জল

স্বপন মাঝি

বলতে ইচ্ছে করছে না, তবুও

স্বপন মাঝি › বিস্তারিত পোস্টঃ

ছন্দহীন

৩১ শে মে, ২০১৪ রাত ৮:২১

একদিন দুঃসাহসের পাখায় ভর করে,

ছুঁতে চেয়েছিলাম কবিতার শরীর ।

দ্বিখন্ডিত বাংলার মত কবিতা হয়ে উঠলো

ছন্দহীন ।

অর্থহীন যাত্রার “কা কা” চিৎকারে,

ছুটে এলো

প্রতিবাদী পাঠক।



ছন্দভঙ্গের নায়ক;

ডানা ভেঙ্গে পড়লাম,

পুঁথি পুস্তকের এক দোকানে।



আলোক প্রাপ্তির প্রত্যাশায়,

যোগ ধ্যানে কেটে গেল্‌

ক’ টা বছর ।

ফসলের গোলা ভরলো,

ইঁদুর আর তেলাপোকায় ।



অন্য কেউ নয়;

ওদের উৎপীড়নে–

আমি নিজেই এবার উড়াল দিলাম,

নীল নয়নার দেশে ।



কুকুর আর বিড়াল নিয়্‌

গাল-পল্প করে,

বয়ে যায় সময় ।



অথচ তখনো করোটির নিভৃত অন্ধকার্‌

অখন্ড বাংলার মত খেলা করে কবিতা।



('আলো আঁধারের খেয়া' থেকে নে'য়া )

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.