নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের জীবন প্রতিদিন তার বেঁচে থাকার লাইসেন্স নবায়ন করে ।প্রকৃতি এটা নিয়ন্ত্রন করে,যেদিন নবায়ন হবেনা,সেদিন মৃত্যু অনিবার্য ।

স্বপ্নের শঙ্খচিল

আমার মনের মাঝে শঙ্খচিল ডানা মেলে প্রতিদিন,ভুলতে পারিনি সেই অভিমান আবার ফিরে আসা তোমার কাছে !

স্বপ্নের শঙ্খচিল › বিস্তারিত পোস্টঃ

শুভনববর্য ১৪২৪

১৪ ই এপ্রিল, ২০১৭ ভোর ৬:৪৩

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৬ ই নভেম্বর, ২০২৬ রাত ২:০৮

হুমায়রা হারুন বলেছেন: শুভ নববর্ষ দিয়ে পথ চলা শুরু।
এই পাতাটি এ পর্যন্তু ১০৭ বার পঠিত কিন্তু কেউ শুভেচ্ছা জানায় নি। বেশ অদ্ভুত।

০৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:৪১

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: এই হলো আমাদের ব্লগারদের আচরন ।
তখন ঐটাই ছিলো আমার প্রথম লেখা, যেহেতু আমাকে তখন কেউ
চিনেনা বা লেখাটা তখন প্রথম পাতায় নেই
তাই কারও সহনুভূতি পাইনি ।

........................................................................................
এটাই বাস্তবতা !

২| ০৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৭

হুমায়রা হারুন বলেছেন: সেটাই। লেখাটা প্রথম পাতায় ছিল না বলেই।

আমি আসলাম এখানে, প্রথম থেকে দেখে দেখে আপনার কবিতা ও রুবাই সংগ্রহ করতে । সব এক জায়গায় সেইভ করে ই-বুকের কাজে হাত দেব।
মন্তব্য আকারে যা লেখা আছে তাই-ই আপাতত সঙগ্রহ করছি। কারণ সেগুলো কপি পেস্ট করা যায়।
মূল পোস্ট তো ইমেজ আকারে থাকে। সেটাকে টেক্সট বানানোর জন্য আরো সময় লাগবে। আর সব টেক্সট আপনার কাছে থাকলে পাঠিয়ে দেবেন।

আপাতত যা লেখা সেইভ করেছি ব্লগস্পটের, সাহিত্য পর্যালোচনা-র পাতায় তার লিংকঃ সাহিত্য পর্যালোচনা

০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:৩৬

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: অত্যন্ত আনন্দ বোধ করছি, এই ভেবে যে , আমার জন্য কিছু একটা করছেন ।
..............................................................................................................
আমি সর্বান্তকরণে চেষ্টা করব সহায়তা করতে ।
কিছু কিছু লেখা ড্রাফটে আছে যা পরে প্রকাশকালে এডিটিং করা হয়েছে
তবে সেখানে ছবি পাবেন কিনা সন্দেহ ।
সাহিত্য পর্যালোচনা পাতাটি একটু সময় করে দেখব , এখন আবার ট্রাভেলে আছি
তাই ব্লগে সময়ও দিতে পারছিনা ।

৩| ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

হুমায়রা হারুন বলেছেন: মিলিয়ে দেখে নেব কোথায় এডিট করেছেন। সেটাই প্রকাশ হবে।

০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩৫

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আলহামদুল্লিলাহ , প্রচেষ্টা হোক সুন্দর ও সুন্দরতম !!!

৪| ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৪০

হুমায়রা হারুন বলেছেন: কবিতাটির দুটো লাইনে আপনার মতামত দিলে আমি ফাইনালি সেইভ করে রাখতাম।
'১১. এই নিস্তব্ধ রাস্তায় আজ আমার একমাত্র সঙ্গী সে,
১২. আর আমার বুকের ভেতর বয়ে চলা তোমার শূন্যতা।'

কবিতাটির ১১ নং লাইনে 'সে' এর জায়গায় 'তুমি' দেয়া যায়?
কারণ ১২ নং পংক্তি তে 'তোমার ' আছে
অর্থাৎ লাইন দুটো তখন হবে -
এই নিস্তব্ধ রাস্তায় আজ আমার একমাত্র সঙ্গী তুমি,
আর আমার বুকের ভেতর বয়ে চলা তোমার শূন্যতা।


মূল কবিতাঃ
মেঘলা আকাশের ভারী চাদর সরিয়ে,
ঐ দূর দিগন্তে সূর্যটা উঁকি দেয় লাজুক চোখে।
নির্জন পার্কের এই একলা পথে হাঁটতে হাঁটতে,
আমার প্রতিটি পদক্ষেপে জমে ওঠে তোমারই অপেক্ষা।

চারপাশে কেমন এক অদ্ভুত নীরবতা,
মেঘে ঢাকা আকাশটা যেন আমারই দীর্ঘশ্বাসের প্রতিচ্ছবি।
তবু এই নিঃসঙ্গতায় হঠাৎই মনটা একটু শান্ত হলো,
গাছের ডালে এক চঞ্চল কাঠবেড়ালির অদ্ভুত খুনসুটিতে।

উল্টো হয়ে ঝুলে সে যেন আমায় বুঝিয়ে দিল,
প্রতীক্ষার প্রহরগুলোও কখনো কখনো সুন্দর হতে পারে।
এই নিস্তব্ধ রাস্তায় আজ আমার একমাত্র সঙ্গী সে,
আর আমার বুকের ভেতর বয়ে চলা তোমার শূন্যতা।

দূরের ঐ এক চিলতে রোদের মতোই,
আমি চেয়ে আছি পথের বাঁকে, যদি তুমি হঠাৎ এসে দাঁড়াও—
তোমার পায়ের শব্দে ভেঙে যাক এই নির্জনতা,
আমার দীর্ঘ অপেক্ষার অবসান হোক তোমারই ছোঁয়ায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.