নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের জীবন প্রতিদিন তার বেঁচে থাকার লাইসেন্স নবায়ন করে ।প্রকৃতি এটা নিয়ন্ত্রন করে,যেদিন নবায়ন হবেনা,সেদিন মৃত্যু অনিবার্য ।

স্বপ্নের শঙ্খচিল

আমার মনের মাঝে শঙ্খচিল ডানা মেলে প্রতিদিন,ভুলতে পারিনি সেই অভিমান আবার ফিরে আসা তোমার কাছে !

স্বপ্নের শঙ্খচিল › বিস্তারিত পোস্টঃ

মায়েরা ,আপনার শিশুকে টিকা দিন

০৫ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১:১১


টিকা দান কর্মসূচী আবার শুরু হয়েছে,
মায়েরা আপনার শিশুকে কেন্দ্রে নিয়ে টিকা দিন
এবং সকল টিকা প্রদানের তথ্য সংরক্ষন করুন, যা আপনার সন্তানের
ভবিষ্যৎ জীবন যাপনে কাজে লাগবে ।

(বাবারা এ ব্যাপারে সচেতন হোন এবং শিশুর মাকে সহায়তা দিন )


(স্বাস্হ্য অধিদপ্তর তথ্যসূত্র বলছে: বিগত ১৫ই মার্চ থেকে হামের উপর্সগ বা হামের প্রাদুর্ভাবে ২৪৮ জন(১৮.০৪.২৬ইং) শিশু মারা গেছে)

বাংলাদেশে সম্প্রতি শিশুদের মধ্যে হামের সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকার সিদ্ধান্ত নিয়েছে, এখন নয় মাসের বদলে ছয় মাস বয়সী শিশুদের হামের টিকার প্রথম ডোজ দেবে।আগে সম্প্রসারিত টিকাদান বা ই,পি,আই টিকাদান কর্মসূচি অনুযায়ী
শিশুকে নয় মাস এবং ১৫ মাস বয়সে হামের টিকা দেয়া হয়।
চিকিৎসকদের মতে, নয় মাস বয়সের আগেও শিশুরা হামে আক্রান্ত হতে পারে।
বিশেষ করে যদি সে ঝুঁকিপূর্ণ কোনো গ্রুপের মধ্যে পড়ে।
মেডিসিন বিশেষজ্ঞরা বলেন, যেসব শিশু এখনো টিকা নেয়নি, বিশেষ করে ১৫ মাসের কম বয়সী বা যারা এক বা দুই
ডোজের কোনোটি নেয়নি, তাদের মধ্যে সংক্রমণের ঝুঁকি বেশি থাকে। অপুষ্টিতে ভোগা শিশু কিংবা যাদের রোগ প্রতিরোধ
ক্ষমতা কম, তাদের ক্ষেত্রে এই ঝুঁকি আরও বেড়ে যায়।
বুকের দুধ পান করার মাধ্যমে শিশুর শরীরে মায়ের কাছ থেকে অ্যান্টিবডি তৈরি হয়। তবে এই সুরক্ষা সব শিশুর ক্ষেত্রে সমানভাবে কার্যকর হয় না।যেসব শিশুরা এক্সক্লুসিভ ব্রেস্টফিডিং পায় না, বা যাদের পুষ্টিহীনতা রয়েছে, তাদের ইমিউনিটি
তুলনামূলকভাবে দুর্বল থাকে। ফলে তাদের সংক্রমিত হওয়ার সম্ভাবনা বেশি থাকে।


নূতন সরকার বিশেষ ব্যবস্হায় রবিবার (৫ই এপ্রিল -২০২৬ইং) থেকে টিকাদান কর্মসূচী আবার শুরু করেছে, টিকার স্বল্পতা থাকার কারনে অবহেলা না করে যদি আপনার শিশুর টিকা বাকী থাকে তবে অবশ্যই টিকা কেন্দ্রে নিয়ে যাবেন ।
এবার ৬মাস থেকেই টিকা প্রদান করবে , ৯ মাসের জন্য অপেক্ষা করতে হবেনা , কারন ভ্যারিয়েন্ট জীবানু এখন
৬ মাসেই আক্রমন করছে । সে কারনে আক্রান্তর হার বেশি এবং হাসপাতাল সমূহ রোগীর প্রচুর ভীড় থাকায়, বেড
সংকুলান হচ্ছেনা ।

শিশুদের জন্মগত ইমিউন সিস্টেম ও মায়ের মাধ্যমে প্রাপ্ত প্রতিরোধ ক্ষমতা বেশিরভাগ জীবাণুর সঙ্গে লড়াই করতে পারলেও, কিছু কিছু গুরুতর রোগ আছে যার থেকে তারা সুরক্ষিত থাকে না। তাই তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করার জন্য ভ্যাকসিন প্রয়োজন। শিশুদের জন্য টিকা সম্পূর্ণ নিরাপদ।



টিকার সময়সূচী :-

টিকার সময়সূচি অনুযায়ী দেওয়া হয়। এ সময়সূচি শিশুদের জন্য যেসব টিকা সুপারিশ করা হয় তা তালিকাভুক্ত থাকে।
কোন্ টিকা, কত ডোজ এবং কোন্ বয়সে দিতে হবে তা নির্দিষ্ট সিডিউল করা থাকে।
সরকার ই.পি.আই কার্যক্রম এর মাধ্যমে অতি জরুরী ১০টি রোগের অর্থাৎ যক্ষ্মা, ডিপথেরিয়া, ধনুস্টংকার, হুপিংকাশি, পোলিও, হেপাটাইটিস বি, পিসিভি, হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা, এমআর ভ্যাকসিন দিচ্ছে। ইপিআই ভ্যাকসিন দিলে যক্ষ্মা, ডিপথেরিয়া, ধনুস্টংকার, হুপিং কাশি, পোলিও, হেপাটাইটিস বি জন্ডিস, হাম, নিউমোকক্কাসজনিত নিউমোনিয়া, হাম ও রুবেলা থেকে রক্ষা পাওয়া যাবে।
জন্মরে পর থেকে প্রথম ১৪ দিনের মধ্যে বিসিজি ও পোলিও জিরো বা প্রথম ভ্যাকসিন দেওয়া যায়।
এরপর বাচ্চার বয়স ৬ সপ্তাহ বা ৪২ দিন থেকে বাকি টিকা দেওয়া শুরু হয়।
এরপর একে একে এ টিকাগুলো শেষ করতে ১৫-১৬ মাসের মধ্যে ৫ বার টিকা কেন্দ্রে যেতে হয়।
কিশোরী বয়সের মেয়েদের ১৫ বছর বয়স থেকে ই.পি.আই কেন্দ্র থেকে ধনুস্টংকারের আবার একটি ডোজ দেওয়া হয়।
সারা দেশে প্রায় ১ লাখ ২০ হাজার কেন্দ্রে টিকা দেওয়া হয়।
তবে ই.পি.আই-এর বাইরেও বেশ কিছু প্রয়োজনীয় ভ্যাকসিন আছে।
বিশেষ প্রয়োজনে কোনো ভ্যাকসিন একটু দেরিতে দেওয়া যায়, কিন্তু আগে দিয়ে দেওয়া যায় না।
পৃথিবীর মধ্যে বাংলাদেশে ই,পি,আই টিকাদান কর্মসূচি সাফল্যজনকভাবে পালন করে শিশুমৃত্যুর হার অনেক
কমিয়ে আনতে পেরেছে।এজন্য বিশ্বের দরবারে ইপিআই টিকাদান কর্মসূচি আজও প্রশংসিত।



হাম হলে কীভাবে বুঝবেন? নয় মাসের পূর্বে ছয় মাস হলেই সর্তক হোন !
চিকিৎসকদের মতে, হাম নিয়ন্ত্রণে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দ্রুত ব্যবস্থা নেয়া। র‍্যাশ ওঠার জন্য অপেক্ষা করলে
অনেক দেরি হয়ে যায়।বর্তমান প্রেক্ষাপটে, যখনই কোনো শিশুর মধ্যে জ্বর-কাশি-সর্দির মতো উপসর্গ দেখা যাবে,
তখনই তাকে আলাদা রাখতে হবে। পাশাপাশি গলা ব্যাথা থাকতে পারে, থাকতে পারে শুকনো কাশি,
কঞ্জাংক্টিভাইটিস মানে চোখ লাল হওয়া, চোখ থেকে পানি পড়ার মত উপসর্গ।
এই লক্ষণগুলো অনেক সময় সাধারণ ঠাণ্ডা-জ্বর ভেবে অবহেলা করা হয়। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, বর্তমানে যদি
এসব উপসর্গ দেখা যায়, বিশেষ করে স্কুলগামী শিশুদের ক্ষেত্রে, তাহলে তাকে বাড়িতে রাখা
এবং অন্যদের থেকে আলাদা করা জরুরী।
হাম কীভাবে ছড়ায়?
হাম একটি ভাইরাসজনিত রোগ, যা মিজলস ভাইরাসের মাধ্যমে অত্যন্ত দ্রুত ছড়ায়।
একজন আক্রান্ত ব্যক্তি তার আশেপাশের ১২ থেকে ১৮ জনকে সংক্রমিত করতে পারে।
এটি মূলত হাঁচি-কাশির মাধ্যমে, অর্থাৎ রেসপিরেটরি ড্রপলেট দিয়ে ছড়ায়।

EXPANDED PROGRAM ON IMMUNIZATION (ই.পি.আই ) :

The Expanded Programme on Immunization (EPI) vaccines is provided by the Government of Bangladesh. We at the RCMCH also maintain the cold chain and delivery of the vaccines.
GOVT SERVICE AVAILABLE
The following EPI vaccines are available for age groups for 0-2 years.
- BCG
- Pentavalent
- Inactivated Poliomyelitis Vaccine (IPV)
- Pneumococcal conjugate vaccine (PCV)
- Measles and Rubella Vaccine
- Tetanus toxoid available for women within the age group 15-49 years


নিয়মিত টিকাদান কর্মসূচী :



টিকাদান কর্মসূচি কার্যকরী ও সফল করতে হলে , শুরু থেকে শেষ পর্যন্ত একটি সমন্বিত সরবরাহ শৃঙ্খল এবং লজিস্টিকস
সিস্টেমের উপর ভিত্তি করে গড়ে ওঠে। এই সিস্টেমগুলো টিকার কার্যকর সংরক্ষণ, বিতরণ, পরিচালনা ও ব্যবস্থাপনাকে
সক্ষম করে,কোল্ড চেইনে কঠোর তাপমাত্রা নিয়ন্ত্রণ নিশ্চিত করতে হয়।স্থিতিস্থাপক ও দক্ষ সিস্টেম কর্মক্ষমতা বাড়াতে
লজিস্টিকস ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমকে কাজে লাগায়।
চূড়ান্ত লক্ষ্য হলো উৎপাদন থেকে শুরু করে পরিষেবা প্রদান পর্যন্ত মানসম্মত টিকার নিরবচ্ছিন্ন প্রাপ্যতা নিশ্চিত করা,
যাতে টিকার অপ্রাপ্যতার কারণে টিকাদানের চলমান সুযোগ হাতছাড়া না হয়।
টিকাদান সরবরাহ শৃঙ্খল বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) গুরুত্বপূর্ণ সরঞ্জাম, তথ্য ও নির্দেশিকা সর্ম্পকে জানুন।



টিকার বর্তমান মজুদ সর্ম্পকে অনুসন্ধানী রিপোর্ট বলছে আশংকার কথা ।
আসুন দেখি, এ আবার কেমন কথা ???

১) হাম-রুবেলা ডোজ (ভায়াল ) : প্রতি মাসে আবশ্যক : ২লাখ ১৫ হাজার (৩০শে মার্চ পর্যন্ত) > এক ডোজও নাই ।
২) ওপিভি ডোজ : প্রতি মাসে আবশ্যক : ১ লাখ ২৫ হাজার...........৩০শে মার্চ পর্যন্ত) > ৪ হাজার ৪২০ ডোজ ছিল ।
৩) টি ডি টিকা : প্রতি মাসে আবশ্যক : ১ লাখ ২০ হাজার ৪০ ...(৩০শে মার্চ পর্যন্ত) > ২০ হাজার ৬৭ যা ৫ দিন যাবে ।
৪) বি.সি,জি : প্রতি মাসে আবশ্যক : ১ লাখ ৩৮ হাজার ৩০৯ (৩০শে মার্চ পর্যন্ত) > ৫৫ হাজার ৩২৪ যা ১২ দিন যাবে ।
৫) প্যান্টাভ্যালেন্ট: প্রতিমাসে আবশ্যক : ১০লাখ ২০ হাজার (৩০শে মার্চ )> ৪লাখ ৩৯ হাজার ৮২৪ যা১৩দিন যাবে ।
৬) আইপিভি : প্রতি মাসে আবশ্যক : ৪ হাজার (৩০শে মার্চ পর্যন্ত) > ১২ হাজার ৮৪৩ যা ১০২ দিন যাবে ।
৭) পি সি ভি : প্রতি মাসে আবশ্যক : ২ লাখ ৬০ হাজার .......(৩০শে মার্চ পর্যন্ত) > কোন মজুদ নাই ।
৮) এইচপিভি ও টিসিভি টিকার মজুদ অনেক আছে ।

বাংলাদেশে সারা বৎসর টিকা কার্যক্রম চালু রাখার জন্য ১৫০০ কোটি টাকার আবশ্যক হয় । বর্তমানে সরকার জরুরী
ভিত্তিতে ৬০৪ কোটি টাকা বরাদ্দ দিয়েছে, এই কার্যক্রম সচল ও সাবলীল রাখার জন্য প্রদর্শিত সাপ্লাই চেইন প্রক্রিয়া
অনুসরন করতে হয় বিধায় সংশ্লিষ্ট সকলকে সচেতন থাকতে হবে ।


.............................................................এই ফ্লো-চার্ট টি দেখুন .............................................

দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলে টিকাদান কর্মসূচির বাস্তবায়ন শক্তিশালী এবং নতুন ও স্বল্প-ব্যবহৃত টিকাগুলোর নিরাপদ
ও কার্যকর প্রবর্তন নিশ্চিত করার লক্ষ্যে টিকাদান ও টিকা বিষয়ক অগ্রাধিকারমূলক গবেষণা ক্ষেত্রগুলো চিহ্নিত করার
উদ্দেশ্যে হাতে নেওয়া হয়েছিল। সামগ্রিক পদ্ধতিটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষণা অগ্রাধিকার নির্ধারণ প্রক্রিয়ার নির্দেশিকা
অনুসরণ করেছে,যার মধ্যে পরিকল্পনা, বাস্তবায়ন, প্রকাশ এবং মূল্যায়ন (PIPE) পদ্ধতি অন্তর্ভুক্ত ছিল।
শিশু স্বাস্থ্য ও পুষ্টি গবেষণা উদ্যোগ (CHNRI) অগ্রাধিকার নির্ধারণ পদ্ধতির কার্যক্রমটি গ্রহণ করা হয়েছে।
ফিরে দেখা ( ০৫.০৪.২৬ ইং ) :
১) দেশে প্রতি ১০ লাখ মানুষে হামের সংক্রমণ ১৬.৮%, সংক্রমণ হার সবচেয়ে বেশি দেখা যাচ্ছে দক্ষিণের জেলা বরগুনায়।
২) রবিবার থেকে ১৮ জেলার ৩০ উপজেলায় শিশুদের অগ্রাধিকার ভিত্তিতে হাম–রুবেলার টিকা দেওয়া হবে।
এসব উপজেলায় হামের উচ্চ সংক্রমণ হার দেখা যাচ্ছে।উপজেলার ৬ মাস বয়স থেকে ৫ বছর বয়সী ১২ লাখ
৩ হাজার ২৬৭টি শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে।
৩) স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৫৪ জন এবং সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৯৭৪ জন।
বিগত ১৫ মার্চ থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত সারা দেশে নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯২৯ জন
এবং সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৪৭০ জন।
৪) দেশে সম্প্রতি হামের সংক্রমণ বাড়তে থাকায় বিশেষ ব্যবস্থায় এখন ছয় মাসের শিশুকে হামের টিকা দেওয়ার
নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার।
** ১৩ই এপ্রিল থেকে বড় বড় সিটি করপোরেশনে টিকাদান কর্মসূচী শুরু হতে যাচ্ছে ।
*** জুনের প্রথম সপ্তাহ থেকে এক মাসব্যাপী এই কর্মসূচির মাধ্যমে প্রায় ২ কোটি শিশুকে টিকার আওতায় আনার
লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
৫) ১৯.০৪.২৬ ইং : হাম নিয়ে ‘জরুরি পরিস্থিতি' ঘোষণার আহ্বান দেশে চলমান হামের পরিস্থিতিকে 'মহামারি' হিসেবে ঘোষণা
করে জরুরি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে চিকিৎসকদের সংগঠন ডক্টরস প্ল্যাটফর্ম ফর পিপলস হেলথ (ডিপিপিএইচ)।
শনিবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে (ডিআরইউ) 'হামে শিশুমৃত্যু : জরুরি জনস্বাস্থ্য
পরিস্থিতিতে করণীয়' শীর্ষক এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান ডিপিপিএইচের সঙ্গে যুক্ত জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও চিকিৎসকেরা।
দেশে আগে হামে আক্রান্তদের মধ্যে প্রতি হাজারে তিনজনের মৃত্যু হতো। এবার তা ১০ জনে পৌঁছেছে।
বিগত শুক্রবার (১৮.০৪.২৬ইং) পর্যন্ত সময়ে হামে আক্রান্ত হয়ে এবং হামের উপসর্গ নিয়ে ২৪৮ শিশুর মৃত্যু হয়েছে৷





এ বিষয়ে চলমান আরও কিছু জানতে চাইলে আমার পূর্বের লিংকটি দেখুন ।
https://www.somewhereinblog.net/blog/swapnersankhachill/30390311

মন্তব্য ৪১ টি রেটিং +১৬/-০

মন্তব্য (৪১) মন্তব্য লিখুন

১| ০৫ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১:২৫

সৈয়দ কুতুব বলেছেন: হামের প্রকোপ এত বেড়ে যাবে ভাবিনি।

০৫ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১:৪৮

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: সরকারী হিসাবে মৃত্যু হার কম,
এখন তাই বলতে হচ্ছে !

.........................................................................
যদি ও বলা হয়ে থাকে দায় হলো বিগত সরকারের ,
কিন্ত আম জনতার প্রশ্ন , আপনারা রাজনীতিবিদরা
বড় বড় ন্যায়ের কথা বলেন কিন্ত টিকার যখন সংকট
শুরু হলো , কোথায় ছিল আপনাদের বিবেক ?
নিজ ক্ষমতা প্রাপ্তির লক্ষ্যে জান দিয়ে দিচ্ছেন , কিন্ত
শিশুর অধিকার নিয়ে কিছু বলছেন না ।

২| ০৫ ই এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:০২

ঠাকুরমাহমুদ বলেছেন:



টিকা দেওয়ার কারণে হামের প্রকোপ বেড়েছে / নাকি টিকা না দেওয়ার কারেণে হামের প্রকোপ বেড়েছে?

০৫ ই এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:৫২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: টিকা না দেওয়ার কারেণে হামের প্রকোপ বেড়েছে?

.....................................................................
আপনি আমার সর্ম্পূন লেখাটি পড়েননি ।
এখানে ইন্ট্রীম সরকারের অবহেলা ও টাকা বারাদ্দ না করার জন্য
নিয়মিত কার্যক্রম বন্ধ হয়ে যায় ।
ফলে শিশুরা সময় মত স্বাস্হ্য চিকিৎসা না পাওয়ার কারনে, হাম
চারিদিকে মহামারীর আকারে আর্বিভাব ঘটেছে ।

৩| ০৫ ই এপ্রিল, ২০২৬ রাত ১০:৩১

ঠাকুরমাহমুদ বলেছেন:



আমাদের দেশে প্রতিটি স্তরে স্তরে রাজনৈতিক হস্তক্ষেপের কারণে দেশের আমূল দুর্দশা। এই হতভাগা দেশে সকলেই রাজনীতিবিদ। সকলেই ক্ষমতায় এসে চোর ছেচ্চরে রূপান্তর হয়। আর তাই টিকার বরাদ্দ না করার কারণে এখন ভুক্তভোগী নিরপরাধ শিশু ও মায়েরা।

০৫ ই এপ্রিল, ২০২৬ রাত ১০:৫৬

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: সরকারী হিসাবে এ পর্যন্ত ৯৭৪ জন আক্রান্ত হয়েছে
এবং ১১৩ জন মারা গেছে ।

৪| ০৬ ই এপ্রিল, ২০২৬ রাত ৩:২৯

ডঃ এম এ আলী বলেছেন:



অত্যন্ত সময়োপযোগী গণমুখী পোস্ট ।
জনগুরুত্বপুর্ণ পোস্টটি স্টিকি করার জন্য
ব্লগ টীমকে ধন্যবাদ ।

পোস্টের মুল্যবান আবেদনময়ী
শীরোনামের রেশ ধরে
আমরাও সকলেই বলি -

হাসির মুখটা বাঁচাও মা
রঙিন হোক তার ভোর
না লাগে যেন হামের ছোঁয়া
তোমার ছোট্ট সোনামনির গায়।

একটি টিকা, ছোট্ট পদক্ষেপ
রক্ষা করবে প্রাণ
অবহেলায় নিভে না যাক
তোমার শিশুর স্বপ্ন গান।

আজই যাও টিকাকেন্দ্রে
দেরি কোরো না আর
তোমার শিশুর নিরাপত্তাই
হোক সময়ের অঙ্গীকার।

মুল্যবান পোস্টির জন্য ধন্যবাদ ।

অনেক অনেক শুভেচ্ছা রইল

০৬ ই এপ্রিল, ২০২৬ ভোর ৪:৪৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: অত্যন্ত সময়োপযোগী গণমুখী পোস্ট ।
জনগুরুত্বপুর্ণ পোস্টটি স্টিকি করার জন্য
ব্লগ টীমকে ধন্যবাদ ।

.....................................................................................
আপনার এই উপলদ্ধিকে জানাই হাজার হাজার শ্রদ্ধা ও ভালোবাসা ।
চোখের সামনে শিশুদের মৃত্যু সহ্য করা যায়না ।
অথচ ইউনুস সরকার তার নুন্যতম দ্বায়িত্ব পালন করে নাই ।
হাসপাতালের চিত্র গুলি দেখলে মনে হয় যারা এসবের জন্য দায়ী
তাদের ধরে ধরে এনে কঠিন শাস্তি দেই ।
.......................................................................................
ব্লগটীমকে অসংখ্য ধন্যবাদ, দীর্ঘ ৫ মাস পর জনগুরুত্ব সম্পন্ন লেখা সবার
দৃষ্টি আকর্ষণের ব্যবস্হা নিয়েছে ।

৫| ০৬ ই এপ্রিল, ২০২৬ ভোর ৫:৪০

শ্রাবণধারা বলেছেন: গুরুত্বপূর্ণ পোস্ট। পোস্টটি স্টিকি করার জন্য ব্লগ কর্তৃপক্ষকে ধন্যবাদ।

০৬ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৪:৪০

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ব্লগ কর্তৃপক্ষকে ধন্যবাদ প্রদানের পাশাপাশি
আপনাকে ও ধন্যবাদ জানাচ্ছি ।

.......................................................................
দেশ অরাজকতার কোথায় গিয়ে ঠেকেছে দেখুন
আমরা আমাদের আগামী দিনের প্রজন্মকে নিরাপত্তা
দিতে পারছিনা ।
যাদের অবহেলার কারনে এসব ঘটেছে,
তাদের শাস্তি হোক, এই জোর দাবী জানাই ।

৬| ০৬ ই এপ্রিল, ২০২৬ সকাল ৯:০১

অপু তানভীর বলেছেন: মডু কর্তৃপক্ষ পোস্ট স্টিকি করিয়া প্রমান করিল যে তারা এখনও আমাদের ভুলিয়া যান নাই।

০৬ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৪:৪৫

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: কর্তৃপক্ষ অবশ্যই সর্বদা এক চক্ষু সামুর প্রতি ষ্ট্যান্ড বাই ছিল
এবং থাকবে ।

....................................................................................
সামুর প্রতি আমরা ভালো আচরন করছিনা একথা সত্য,
সামুর সদস্য অনেক, কিন্ত আমরা দ্বায়িত্ব পালন করিনা বলে
উনাদের উৎসাহে ভাটা পড়তে পারে ।
আশা করি আমরা আমাদের মনযোগ বাড়াব সামুর পাতায় ।

৭| ০৬ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১২:১৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: দ্রুত নিরাময় হোক শিশুরা।

০৬ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৪:৫০

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আগামী দিনের প্রজন্মর প্রতি সারা বিশ্বে বিশেষ ব্যবস্হা আছে
সেখানে আমরা কিভাবে টিকাদান কার্যক্রম বন্ধ করে দিতে
পারলাম, মাথায় আসেনা ।
এটা যে গুরুতর অপরাধ তা কি আমরা বুঝতে পারি ???

...................................................................................
আমরা কি এতটাই অসভ্য জাতিতে পরিনত হয়েছি ???

৮| ০৬ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১২:১৪

রাজীব নুর বলেছেন: অযোগ্য অদক্ষ ইউনুস সরকার। এদের শাস্তি হওয়া উচিৎ।

০৬ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৫:০৬

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: এভাবে বল্লে হবে না,
শাস্তি দেবার ব্যবস্হা নিতে হবে ।

..................................................................
অপরাধী শিশু হত্যার মত কাজ করবে আর জনসাধারন
চেয়ে চেয়ে দেখবে, এটা আর কত দিন চলতে থাকবে ???

৯| ০৬ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১২:২২

মেহবুবা বলেছেন: কোনদিন ভাবিনি হামের কারনে শিশুমৃত্যু হবে!!

০৬ ই এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:৩৩

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে দেশে মোট ১১৮টি শিশুর মৃত্যু হয়েছে।
..............................................................................................................................
এই হিসাবটি সরকারী ভাবে প্রচারিত, বেসরকারী হিসাবে আরও বেশী ।
গত ২৪ ঘণ্টার বিভাগভিত্তিক তথ্যে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে (৪৭০ জন)।
এরপরই রয়েছে চট্টগ্রাম (১৫৪ জন) ও রাজশাহী (২৬০ জন)।
বরিশালে ৮৭, খুলনা ১০১, ময়মনসিংহ ৩৮, রাজশাহী ২৬০, রংপুর ১০৬ এবং
সিলেটে ৬৬টি শিশু হামে আক্রান্ত হয়েছে।

১০| ০৬ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১২:২৬

নতুন নকিব বলেছেন:



গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে পোস্ট দেওয়ার জন্য কৃতজ্ঞতা। ব্লগ কর্তৃপক্ষ পোস্টটিকে স্টিকি করে দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন বলে তাদেরকে আন্তরিক ধন্যবাদ। ফুলের মত নিষ্পাপ প্রতিটি শিশুর রোগমুক্ত এবং নিরাপদ জীবন নিশ্চিত হোক।

০৬ ই এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:৩৬

স্বপ্নের শঙ্খচিল বলেছেন:
৬ই এপ্রিল আজ দেশে হামে একদিনে পাঁচ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১২৮২

১১| ০৬ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৩:৪৫

মাথা পাগলা বলেছেন: এদের হয়তো কিছুই হবে না, কিন্তু এগুলা ডকুমেন্ট হিসেবে থেকে যাবে। নিউজে পড়লাম -

আইনজীবী এম আশরাফুল ইসলাম বলেন যে - হামের মতো টিকাকরণের ব্যবস্থাকে রাষ্ট্রীয় ব্যবস্থা থেকে প্রাইভেট খাতে দেওয়ার অশুভ ও অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কারণে ড. ইউনূসসহ সব উপদেষ্টার দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ প্রেরণ করা হয়েছে।

০৬ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৫:১১

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: এখানেও তাদের মব কালচার থেমে নাই ।
................................................................................
নিজস্ব পন্থায় বানিজ্য করার চিন্তায় ক্রয়ের "চেইন ওয়ার্ক"
ব্যহত করা হয়েছিলো ।
ফলে নিয়মিত টিকাদান কর্মসূচী বন্ধ হয়ে যায় ।
অথচ ২০২৬ সালে বাংলাদেশ থেকে হাম নির্মূল হয়েছে
ঘোষনা করার প্রস্তাবনা ছিলো ।

০৬ ই এপ্রিল, ২০২৬ রাত ৯:২৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং অন্তর্বর্তীকালীন সরকারের সব সাবেক উপদেষ্টাসহ মোট ২৪ জনের বি.রুদ্ধে তদন্তের দাবি জানিয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে। আজ সোমবার (৬ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী এম আশরাফুল ইসলাম সরকারের সংশ্লিষ্ট বিভিন্ন সচিবদের কাছে এই লিগ্যাল নোটিশটি পাঠান।
নোটিশে দাবি করা হয়েছে, হামের টিকাকে রাষ্ট্রীয় ব্যবস্থা থেকে সরিয়ে বেসরকারি খাতে দেওয়ার পেছনে এই ব্যক্তিদের সংশ্লিষ্টতা রয়েছে। বর্তমানে সারাদেশে হামের প্রাদুর্ভাব মারাত্মক আকার ধারণ করেছে, যাতে আক্রান্ত হয়ে অনেক শিশুর মৃ*ত্যু হয়েছে এবং অসংখ্য শিশু হাসপাতালে কাতরাচ্ছে।
এই পরিস্থিতির দায়ভার এবং টিকা সংক্রান্ত অনিয়মের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অভিযুক্তদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির আবেদন জানানো হয়েছে।
এদিকে, এই সংকটময় পরিস্থিতিতে জাতীয় সংসদেও উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

১২| ০৬ ই এপ্রিল, ২০২৬ রাত ৮:২২

মেহবুবা বলেছেন: বড় বিরক্ত হই, ক্ষুব্ধ হই অনেক কারনে, তারপর ঘুম থেকে পরদিন জেগে উঠে সব ভুলে থাকি! নিজেকে চলতে হবে।

০৬ ই এপ্রিল, ২০২৬ রাত ৮:৪২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমাদের জীবনে ছন্দপতন ঘটে গেছে !
.....................................................................
শিশুকে সঠিক সময়ে টিকা দিতে পারিনা ।
সকালে ভোরে পাখির ডাক শুনিনা তাই ঘুম ভাঙ্গেনা ।
অফিসে সততার সহিত কেউ কাজ করেনা ।
পরিবারে পারস্পরিক বন্ধন নষ্ট হয়ে যাচ্ছে!
বিশ্বে যেহারে মানুষ মারছে ,তাতে মানুষের প্রতি মানুষের সম্মান নষ্ট হয়ে যাচ্ছে ।
পারস্পরিক সন্দেহ আমাদের রাতের ঘুম হারাম হয়ে পড়ছে !
.......................................................................................................
কোথায় একটু শান্তিতে ঘুমাতে পারব বলতে পারবেন ???

১৩| ০৭ ই এপ্রিল, ২০২৬ রাত ১২:৫৩

ক্লোন রাফা বলেছেন: ড. ইউনূসসহ সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ | Muhammad Yunus | Legal Notice | News

০৭ ই এপ্রিল, ২০২৬ রাত ১:৫১

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: বর্তমান সরকার তাকে জেড ফোর্স নিরাপত্তা দিচ্ছে
আপনি মনে করেন , এই সরকারের আজ্ঞাবহ কর্তৃপক্ষ
প্রয়োজনীয় ব্যবস্হা নিবে ???

..............................................................................
রাজনীতিতে কৌশলের খেলার শেষ নাই ,
যদি ড. ইউনূসসহ সব উপদেষ্টারা এনসিপির আহব্বানে মাঠে নামে
তাহলে খেলা শুরু হবে । এই নোটিশ কাজে আসবে এবং
পুলিশ হত্যার বিচার উদ্যােগ নেয়া হবে ।

১৪| ০৭ ই এপ্রিল, ২০২৬ রাত ১২:৫৪

ক্লোন রাফা বলেছেন: Click This Link

০৭ ই এপ্রিল, ২০২৬ রাত ১:৫৭

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: বিচার নিভৃতে কাঁন্দে,
এরকম উদাহরন অনেক আছে ।

.......................................................................
আশাকরা এই নোটিশ কোন একদিন তাদের কাঠগড়ায়
নিয়ে আসবে, না হলে আজ পর্যন্ত হামের কারনে ১১৮ শিশুর মৃত্যুর ঘটনায়
শোকাহত পরিবার অভিশাপ দিতে থাকবে ।

১৫| ০৭ ই এপ্রিল, ২০২৬ রাত ২:২৮

ক্লোন রাফা বলেছেন: বিএনপির ইতিহাসে নেই কোনো অপরাধের বিচার করার নজির। কাজেই আমি বিন্দুমাত্র প্রত্যাশা করি না, বর্তমান ক্ষমতাসীনদের কাছে। তারা জিয়া হত্যার বিচারও করেনি।
তবে আওয়ামী লীগ যখন পরবর্তী সরকার গঠন করবে। তখন এই দাবি নিয়ে প্রয়োজনে মাঠে নামবো ইংশাআল্লাহ্....

০৭ ই এপ্রিল, ২০২৬ রাত ২:৪৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: বিএনপির বর্তমান অবস্হান দেখে মনে হচ্ছে,
আগামী ৬ মাসেও বির্তকিত বা রাজনৈতিক ঝামেলাগুলি
এড়িয়ে চলবে । এরপর অবস্হা বুঝে একটা একটা করে
আইনী ব্যবস্হা নিবে ।

....................................................................................
তবে আমি মনে করি প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসাটা
ভবিষ্যতের জন্য সুবাতাস আনবে ।
আওয়ামী লীগের ব্যাপারে এখনই ছাড় দেবেনা , অবস্হা বিবেচনায়
হয়তো ৬/৯ মাসের পর কিছুটা পরিবর্তন আসতে পারে ।

১৬| ০৭ ই এপ্রিল, ২০২৬ দুপুর ২:২৩

অগ্নিবাবা বলেছেন: আপনারা লোক হাসাতে পারেন মাইরি, ধর্মও মানবেন আবার টিকাও নেবেন?
Sheikh Ahmadullah

এই পোস্ট স্টিকি করে ইসলাম অবমাননা করেছেন।

০৭ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৫:৫৬

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ধর্মও মানবেন আবার টিকাও নেবেন?
..............................................................
আপনি কোন আরব দেশের হুজুর ভাই !
ফতোয়া দেয়া কে শিখিয়েছে ?
আফ্রিকার জঙ্গলে গিয়ে ফালতু হাদিস জাড়বেন !!!
............................................................................
কোন ধর্মে আছে রােগ- বালাইর জন্য টিকা , ইনজকেশন বা
চিকিৎসা নেয়া যাবেনা ???

১৭| ০৭ ই এপ্রিল, ২০২৬ রাত ৮:০১

শায়মা বলেছেন: হামের কারণে এত শিশুমৃত্যু ভাবাই যায় না।

অবশ্যই সচেতন হতে হবে আর টিকা দিতে হবে।

০৮ ই এপ্রিল, ২০২৬ রাত ২:২১

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: শিশুদের হাম সহ ৬টি নিয়মিত টিকাদান বাংলাদেশে চলমান ।
.........................................................................................
কিন্ত ইন্ট্রীম সরকার এসে সব উল্টে দিলো ।
২০২৪ সালে টিকা ক্যান্পেইন হবার কথা তা করলনা
উপরন্ত ২০২৫ সালে টিকার জন্য বাজেট চাইলে তা বরাদ্দ করলনা;
ফলে শিশুদের চলমান টিকা প্রদান কর্মসূচী মুখ থুবড়ে পড়ল,
সে কারনেই এখন হামে প্রচুর সংক্রমন ।
বিগত ১৫ই মার্চ থেকে গতকাল ০৭.০৪.২০২৬ পর্যন্ত হামের উপর্সগ বা হামের প্রাদুর্ভাবে
১৩৮ জন(৭.৪.২৬) শিশু মারা গেছে ।

১৮| ০৭ ই এপ্রিল, ২০২৬ রাত ৯:৫৩

করুণাধারা বলেছেন: তথ্যবহুল চমৎকার একটি উপকারী পোস্ট!
নিশ্চয়ই এটা হাম সম্পর্কে সচেতনতা বাড়াবে।

শিশুদের খামের টিকা দিতে হবে অবশ্যই, কিন্তু টিকা দিতে নিয়ে যাবার দায়িত্ব কি শুধু মাকেই নিতে হবে?

০৮ ই এপ্রিল, ২০২৬ রাত ১২:৫৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: নিশ্চয়ই এটা হাম সম্পর্কে সচেতনতা বাড়াবে।
............................................................................
অবশ্যই, দেখেছেন চারিদিকে হাম সঙক্রমন নিয়ে কথা চলছে,
কেন আগে টিকা দিলনা, কেন টিকা নাই ? , সরকার কি ঘুমায়ে ছিলো
দ্বায়ী ব্যক্তিদের শাস্তেি দেওয়া হোক ।
এত কথার মাঝে বলতে চাই এ পর্যন্ত ১২০টি শিশুর প্রান গেল ,
ওদের কে ফিরিয়ে দেবে ???

.............................................................................................................
সাধারনত মায়েরা শিশুর দেখভাল করে তাই ওভাবে লেখা ।
আমার মেয়ের সমস্ত টিকা আমি নিজে গিয়ে দেবার ব্যবস্হা করেছি,
মা সব সময় ছিলো না এবং কোন তথ্যও রাখতো না ।
জার্মানীতে দেখেছিলাম মা এসব খেয়াল রাখে, তবে টিকা ইনজেকশনের সময়
বাবা-মা দুজনেই কেন্দ্রে যাচ্ছে ।

১৯| ০৮ ই এপ্রিল, ২০২৬ সকাল ৮:১৫

রোকসানা লেইস বলেছেন: এই সময়ে যখন ভ্যাকসিন দিয়ে সুরক্ষা করা যায় সে সময় পিছিয়ে পরা জাতির দূর্ভাগ্য টিকা না দেওয়া। শিশূ মৃত্যু।


১১ ই এপ্রিল, ২০২৬ রাত ১:১৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: সে সময় পিছিয়ে পরা জাতির দূর্ভাগ্য টিকা না দেওয়া।
.................................................................................
বিষয়টি কখন ঘটেছে,
যখন জাতির কপালে নোবেল লরিয়েট বসে ছিলেন
তাদের কাঠগড়ায় তোলা উচিৎ ।

২০| ১০ ই এপ্রিল, ২০২৬ রাত ৯:৪৯

কাবিল বলেছেন: শিশুর সুস্থ ভবিষ্যতের প্রথম নিরাপত্তা বলয়ই হলো টিকা। প্রতিরোধযোগ্য রোগ থেকে বাঁচানোর এই সহজ ও কার্যকর ব্যবস্থা নিয়ে এখনো যদি কোনো অবহেলা থাকে, সেটা দুঃখজনক। সচেতনতা বাড়ুক—প্রতিটি শিশুই সময়মতো টিকা পাক, এটাই মানবিক দায়িত্ব।

১১ ই এপ্রিল, ২০২৬ রাত ২:১৬

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: প্রতিটি শিশুই সময়মতো টিকা পাক, এটাই মানবিক দায়িত্ব।
...........................................................................................
বিগত ইন্ট্রীম সরকার মানবিক ছিলনা , তার মব পরিচালিত করত ।
বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স বলেছেন,
“শিশুদের বেঁচে থাকার ভিত্তি হলো টিকা। বর্তমান হাম প্রাদুর্ভাব হাজার হাজার শিশুকে,
বিশেষ করে সবচেয়ে ছোট ও ঝুঁকিপূর্ণদের, গুরুতর ঝুঁকির মুখে ফেলছে।”

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.