নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের জীবন প্রতিদিন তার বেঁচে থাকার লাইসেন্স নবায়ন করে ।প্রকৃতি এটা নিয়ন্ত্রন করে,যেদিন নবায়ন হবেনা,সেদিন মৃত্যু অনিবার্য ।

স্বপ্নের শঙ্খচিল

আমার মনের মাঝে শঙ্খচিল ডানা মেলে প্রতিদিন,ভুলতে পারিনি সেই অভিমান আবার ফিরে আসা তোমার কাছে !

স্বপ্নের শঙ্খচিল › বিস্তারিত পোস্টঃ

কোরবানির শুভ ঈদ ও জনতার কবিতা

২৮ শে মে, ২০২৬ সকাল ৯:০৯

কোরবানির শুভ ঈদ ও জনতার কবিতা
(ঈদের সকালে সবার জন্য আনন্দ সংবাদ )
Donald Trump news
( এই লিংকটি দেখে আসতে পারেন )

সোনালি চুলে বাহারি রূপ,
গায়ের রঙটি সাদা-গোলাপি,
কোরবানির এই হাটের মাঝে,
তাক লাগিয়ে দিল সাঁঝে।
সাড়ে তিন বছরের নাদুস-নুদুস,
১৭ মণের এক মহিষ ছানা,
নাম যে তাহার 'ডোনাল্ড ট্রাম্প',
জানল এবার বিশ্ব খানা।
রয়টার্স আর এএফপি-তে,
উড়ল তাহার নামের খই,
ইরান থেকেও টুইট করে,
বলে সবাই, 'এ কী রে ভাই!
'জনতা বলে আছে সে হাঁটে,
ছুরি চলবে তাহার ঘাড়ে,
দেশ মন্ত্রী বলল হেসে,
'ট্রাম্প' থাকবে চিড়িয়াখানায়
ডীপ ষ্টেটের খাস আদরে।



বাংলাদেশে ঈদুল আজহার আগে আলোচনায় আসা একটি মহিষ, যেটি ভাইরাল হয়েছিল 'ডোনাল্ড ট্রাম্প' নামে,
সেটি এখন সরকারি হেফাজতে। মহিষটিকে ঈদে কোরবানি দেওয়া হচ্ছে না বলে জানা গেছে।

কপি পেষ্ট করুন :#trump #bangladesh #qurbani #viralnews #donaldtrump #dhaka #mahish #newsupdate
ফিরে দেখা : ঈদের ৩য় দিনে ১,৩০,০০০ জনতা চিড়িয়াখানা গিয়েছেন 'ডোনাল্ড ট্রাম্প'কে দেখতে ।

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৮ শে মে, ২০২৬ দুপুর ১২:২৪

সৈয়দ কুতুব বলেছেন: টিকিট কিনে চিড়িয়াখানায় ডোনাল্ড ট্রাম্পকে দেখতে যাব। ঈদ মোবারক।

২৮ শে মে, ২০২৬ বিকাল ৪:৩৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: জনগন জানতে পারল,ট্রাম্পকে
রক্ষা করার জন্য এদেশে তার অনেক ভক্ত আছে ।

২| ২৮ শে মে, ২০২৬ দুপুর ১:৫১

শায়মা বলেছেন: চিড়িয়াখানায় ট্রাম্প!!


হা হা


আমিও ভাবছিলাম ট্রাম্পের কানে যদি যায় তার নাম নিয়ে মহিষের নাম!! রাগে লাফ দিয়ে আসে নাকি আবার উড়ে ফুড়ে!!! কি বিপদ!! সুখে থাকতে ভূতে কিলালো ঐ মহিষওয়ালাকে।

২৮ শে মে, ২০২৬ বিকাল ৪:৪৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: বাংলাদেশে হলো মায়ামমতার দেশ
...........................................................
রোহিঙ্গা এল কেমনে ফেরাই ?
ভারত পুশব্যাক করে , আহারে কি বলব
আমাদের ই লোক !
এখন আবার পুশব্যাক হবে পশ্চিমবঙ্গ থেকে
কোনপ্রতি বাদ নেই, অথচ নিজ ধান্ধায় পররাষ্ট্র মন্ত্রীর
ভারত ঘন ঘন সফর ।
এখন আবার 'ডোনাল্ড ট্রাম্প' কুরব্নী করবে জনগন, তাই কি হয়?
'ডোনাল্ড ট্রাম্প' রাগ করবেনা , জনগনও ক্ষেপবে না, চিড়িয়া খানায় রাখো;
পাবলিক খুশ, টিকেট কেটে দেখুক, ইতিহাসের একটি পাতা বাড়ুক ।

৩| ৩০ শে মে, ২০২৬ সকাল ৮:০৬

জুল ভার্ন বলেছেন: 'ডোনাল্ড ট্রাম্প মহিষ' এর নাম বদলিয়ে 'সাদা মহিষ' নামকরণ করা হয়েছে!

৩০ শে মে, ২০২৬ বিকাল ৩:১৫

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: 'ডোনাল্ড ট্রাম্প মহিষ' এর নাম বদলিয়ে 'সাদা মহিষ'
...............................................................................
কথায় আছে নামে নামে
জমে টানে ! কুরবাণী হয়ে গেলে , মিডিয়ার খোরাক হতো ।
সবাই বলত, দেখো দেখো বাংলাদেশে কাকে কুরবাণী দেয়া হলো,
তারা সস্ত্রাসী, তারা ট্রাম্প বিরোধী ।

৪| ০১ লা জুন, ২০২৬ সন্ধ্যা ৬:০৫

রাজীব নুর বলেছেন: মানুষের সাথে গরুর চেহারার মিল হয় কখনও?

২৩ শে জুন, ২০২৬ রাত ৩:১৩

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: জৈবিকভাবে মানুষের সাথে গরুর চেহারার কোনো মিল হওয়া সম্ভব নয়,
.........................................................................................................
তবে প্রধানত দুটি বিশেষ কারণে মানুষের মনে এমনটা মনে হতে পারে:
মনস্তাত্ত্বিক বিভ্রম (প্যারাইডোলিয়া) এবং বিরল জন্মগত শারীরিক বিকৃতি (Anatomical Anomaly)।এই বিষয়টি বিজ্ঞানসম্মতভাবে নিচে ব্যাখ্যা করা হলো:
১. মনস্তাত্ত্বিক কারণ: প্যারাইডোলিয়া (Pareidolia)মানুষের মস্তিষ্কের একটি স্বাভাবিক ও সহজাত বৈশিষ্ট্য হলো, এটি যেকোনো এলোমেলো বস্তুর মধ্যে পরিচিত মানুষের মুখ বা অবয়ব খুঁজে বেড়ায়। মনোবিজ্ঞানের ভাষায় একে প্যারাইডোলিয়া বলা হয়।প্যাটার্ন খোঁজা: বিবর্তনের কারণে মানুষের চোখ ও মস্তিষ্ক খুব দ্রুত চোখের আকৃতি, কপাল বা মুখের ভঙ্গি শনাক্ত করতে পারে।
বাস্তব উদাহরণ: অনেক সময় কোনো বিশেষ জাতের গরু বা মহিষের মাথার লোমের স্টাইল, চোখের চাহনি কিংবা মুখের অভিব্যক্তির কারণে মানুষের ঝটপট কোনো পরিচিত ব্যক্তির চেহারার কথা মনে পড়ে যায়। যেমন— ২০২৬ সালে
নারায়ণগঞ্জের একটি অ্যালবিনো মহিষের সোনালি চুল ও মুখের অভিব্যক্তির কারণে অনেকেই সেটির সাথে মার্কিন
নেতা ডোনাল্ড ট্রাম্পের চেহারার মিল খুঁজে পেয়েছিলেন, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়।
২. চিকিৎসাবিজ্ঞান ও জিনগত কারণ (Birth Defects)কখনো কখনো ইন্টারনেটে বা খবরে দেখা যায়,
"মানুষের মতো মুখমণ্ডলের" বাছুর জন্ম নিয়েছে। চিকিৎসাবিজ্ঞানের দৃষ্টিতে এটি কোনো অলৌকিক বিষয় বা মানুষের সাথে সম্পর্কের ফল নয়, বরং এটি একটি চরম শারীরিক বিকৃতি।
ক্র্যানিওফেসিয়াল ডুপ্লিকেশন (Diprosopus): এটি এমন এক জটিল ও বিরল জিনগত ত্রুটি, যার ফলে গর্ভে থাকা অবস্থায় বাছুরের মাথার হাড় বা মুখমণ্ডল সঠিকভাবে বিকশিত হতে পারে না। কখনো কখনো মুখ ও নাকের চামড়া বা হাড় এমনভাবে কুঁচকে বা বিকৃত হয়ে যায়, যা দেখতে দূর থেকে মানুষের চোখের গঠন বা ঠোঁটের মতো মনে হয়।
৩. জিনগত মিল (Genetic Similarity)বিজ্ঞানীদের মতে, স্তন্যপায়ী প্রাণী হিসেবে মানুষের সাথে গরুর ডিএনএ-র (DNA) প্রায় ৮০ শতাংশ মিল রয়েছে। তবে এই মিলটি কেবল অভ্যন্তরীণ শারীরিক ক্রিয়াকলাপের স্তরে সীমাবদ্ধ, বাহ্যিক চেহারার গঠনে এর কোনো প্রভাব নেই। মানুষের চেহারার সবচেয়ে কাছাকাছি মিল রয়েছে মূলত শিম্পাঞ্জি বা বোনোবোর মতো প্রাইমেট জাতীয় প্রাণীদের সাথে।সুতরাং, কোনো সুস্থ ও স্বাভাবিক গরুর চেহারা কখনোই মানুষের মতো হয় না।
এটি মূলত আমাদের মস্তিষ্কের দেখার ভুল অথবা প্রাণীর বিরল কোনো শারীরিক অসুস্থতার লক্ষণ।

৫| ১২ ই জুন, ২০২৬ রাত ৮:২২

সাইফুলসাইফসাই বলেছেন: দারুণ মজা লাগলো পড়ে

২৩ শে জুন, ২০২৬ রাত ৩:২৩

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: মাথার ওপর সোনালি চুল,
অ্যালবিনো এই মহিষ অতুল।

নারায়ণগঞ্জ থেকে চিড়িয়াখানায় এলো,
ভাইরাল হয়ে সবার মন কাড়লো।
অদ্ভুত রূপ আর মুখের ভঙ্গি তার,
দেশজুড়ে ছড়ালো চমৎকার।
প্রেসিডেন্টের নামে নাম রাখা ভাই,
এমন মজার দৃশ্য আর কোথাও নাই।
কপালে তার সোনালি ছটা,
ভিড় জমায় কত শত জটা।
ক্যামেরার সামনে পোজ দেয় ভারি,
তার সাথে কি অন্য কারো চলে রেষারেষি?
সাদা চামড়া আর ইউনিক সেই চাল,
সোশ্যাল মিডিয়ায় জমিয়ে দিল তাল।
আজও তাকে মনে রেখেছে সবাই,
এমন ট্রাম্প মহিষ আর তো কোথাও নাই!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.