| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্নের শঙ্খচিল
আমার মনের মাঝে শঙ্খচিল ডানা মেলে প্রতিদিন,ভুলতে পারিনি সেই অভিমান আবার ফিরে আসা তোমার কাছে !
শৃঙ্খল মুক্তি আমার
ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ আজ হলো শেষ,
শূন্যতা বুকে নিয়ে পথ চলা বেশ।
নেই কোনো নিয়মের বালাই , নেই কারো ভয়,
মুক্ত এ মনে আজ নিজেরেই জয়।
তবু এই সীমান্তে দাঁড়িয়ে একা,
মুক্ত আকাশে ডানা মেলে ভাবি ,
কবে পাবো তার সাহসী মনের দেখা?
১০ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৯
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: এই চলমান জটিল জীবনে,
যখন মন খুলে ভাবতে পারবেন, এতসব
অনাচারের দেশে , শৃঙ্খল ভেঙ্গে মুক্তির গান গাইবেন
এবং দীর্ঘ সতেজ শ্বাস নিবেন, দেখবেন সব
ভালো লাগছে, পৃথিবীকে আবার সুন্দর লাগছে !!!
২|
১০ ই জুন, ২০২৬ রাত ৯:১৭
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আমি মনে করি, একজন মানুষের সাথে আরেক মানুষের পরিচিতি হয় বিশেষ কারণে। এটা নির্ধারিত।
সুন্দর চিন্তা জাগানিয়া কবিতা।
১০ ই জুন, ২০২৬ রাত ৯:৫৯
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: হৃদয় জাগানিয়া কবিতা থেকে মানুষের মনে বিস্ফোরন ঘটে ।
........................................................................................
এরপর বিজ্ঞান তা নিয়ে খেলা করে ,
অবশেষে আমাদের সন্তানেরা তা দেখে
চমৎকৃত হয় !
৩|
১০ ই জুন, ২০২৬ রাত ৯:৫২
হুমায়রা হারুন বলেছেন: চমৎকার
১০ ই জুন, ২০২৬ রাত ৯:৫৬
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আপনি ও একজন চমৎকার মানুষ
............................................................
মাঝে মাঝে সুন্দর সুন্দর বিজ্ঞান চিন্তা
আমাদের মাথায় ঢুকায়ে দেন,
আমি অত্যন্ত চমৎকৃত হই !
৪|
১০ ই জুন, ২০২৬ রাত ১১:৩১
সৈয়দ কুতুব বলেছেন: আপনি তো দারুণ কবিতা লিখেন ।
১০ ই জুন, ২০২৬ রাত ১১:৪৩
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আপনার প্রতিদিনের শানিত বিশ্লেষন পড়তে পড়তে
আমার মাথায় জট খুলে যাচ্ছে
......................................................................
সুতরাং এই প্রাপ্য আপনার ও সামু কর্তৃপক্ষর !!!
৫|
১১ ই জুন, ২০২৬ সকাল ১০:২৬
নাহল তরকারি বলেছেন: অনেকদিন ধরে আপনার ব্লগে কমেন্ট করতে মনে চাচ্ছিল। আপনার কবিতা পড়লাম। কি লিখবো বুঝতে পারছিলাম না। লিখতে গেলেও “ক্লাস সিক্স এর বাংলা ব্যাকরন” হয়ে যাচ্ছিলো। তাই চ্যাট জিপিটির হেল্প নিলাম। যদি এই লেখাকে পালিশ করে/মডিফাইড করে লিখেছি।
চ্যাট জিপিটির কমেন্ট:
কবিতাটি পড়ে মনে হলো, মানুষ যখন সব ধরনের বন্ধন ভেঙে সম্পূর্ণ স্বাধীন হতে চায়, তখন সে শুধু মুক্তিই পায় না, এক ধরনের নিঃসঙ্গতার মুখোমুখিও হয়। “মুক্তি” আর “শূন্যতা”— এই দুই বিপরীত অনুভূতিকে একসাথে তুলে ধরার চেষ্টা কবিতাটিকে ভাবনার খোরাক দিয়েছে। শেষের প্রশ্নটিও বেশ অর্থবহ লেগেছে। পাঠকের মনে নানা ব্যাখ্যার সুযোগ রেখে যাওয়াই সম্ভবত এই কবিতার অন্যতম শক্তি।
১১ ই জুন, ২০২৬ দুপুর ১২:০৯
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: অনেকদিন ধরে আপনার ব্লগে কমেন্ট করতে মনে চাচ্ছিল।
.....................................................................................
আপনি যে রন্ধন বিষয়ক পটু , কাল একটি পাতায় মন্তব্য করেছিলাম ।
আপনার সুন্দর বিশ্লেষন আবার তা প্রমান করল ।
স্বাগত জানাই আপনার ব্লগে বিচরনের জন্য ।
কবিতাটি মূল থিমই হলো দেশে চলমান হতাশা,অরাজকতা আর মবের
আতন্কে মানুষের মনে যে মুক্তির আকুলতা, তার বহি:প্রকাশ ঘটানো ।
৬|
১১ ই জুন, ২০২৬ বিকাল ৩:৫১
আজাদী হাসান রাজু বলেছেন: কেমন আছেন? অতি সাধারণ হয়েছে কবিতা
১১ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৭:৫০
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: সাধারণ মানুষ,
সাধারণের জন্য লেখা !
..................................................................
বড়লোক বা রাজনৈতিক ক্ষমতাশালীরা দূরে থাকুক
আমরা একটু শান্তিতে বসবাস করতে চাই ।
৭|
১১ ই জুন, ২০২৬ রাত ৮:৩১
রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন, সেটা জানতে।
১১ ই জুন, ২০২৬ রাত ১১:৩৭
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: কবিতার শক্তি নিহিত আছে জগতের উপর এক
ভিন্ন দৃষ্টিকোণ থেকে আলো ফেলার ক্ষমতায়,
.................................................................
ফলে সত্য অলক্ষ্যে আপনার সামনে এসে পড়ে ।
এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কবিতা আমাদের বাঁচতে শেখায়।
কবিতা হলো গাড়ির নোংরা জানালায় লাগানো উইন্ডেক্সের মতো
এটি মানুষের দুর্বলতাগুলোকে উন্মোচন করে দেয়,
যাতে আমরা সবাই একে অপরের সাথে আরেকটু ভালোভাবে সংযোগ স্থাপন করতে পারি।
৮|
১১ ই জুন, ২০২৬ রাত ১১:৫১
শায়মা বলেছেন: ভাইয়া কবিতা চর্চা খুব ভালো হচ্ছে কিন্তু।
মনে হচ্ছে রিলাক্স মোডে আছো আজকাল
১২ ই জুন, ২০২৬ রাত ২:১৩
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: সারাদিন অনর্গল বকবক করা,
আবার পরক্ষণেই অভিমানে চুপ হয়ে থাকা।
তোমার এই হাজারো পাগলামির ভিড়ে,
বন্ধুত্বের এই টান জড়িয়ে রয় হূদয় জুড়ে।
৯|
১২ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৭:২২
শায়মা বলেছেন: লেখক বলেছেন: সারাদিন অনর্গল বকবক করা,
আবার পরক্ষণেই অভিমানে চুপ হয়ে থাকা।
তোমার এই হাজারো পাগলামির ভিড়ে,
বন্ধুত্বের এই টান জড়িয়ে রয় হূদয় জুড়ে
হা হা আমাকে তোমার এমনই মনে হয় নাকি!!!
যাইহোক আমরা শুধু ৪ জন সামুতে এখন হা হা হা
১২ ই জুন, ২০২৬ রাত ১০:১০
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: একটি 'হা হা' রিঅ্যাক্ট নিয়ে,
মেতেছে সবাই খেলায় গিয়ে।
অনলাইন দুনিয়ায় ছোট্ট এক হাসি,
যার কারণে আজ আমরা সবাই প্রবাসী।
বন্ধুর পোস্টে লাইক আর কমেন্ট,
মুহূর্তেই বদলে যায় সুন্দর মোমেন্ট।
রাগ নয়, ক্ষোভ নয়, শুধুই আনন্দ,
হাসি দিয়ে কাটুক সব দ্বন্দ্ব।
সামুর চার বন্ধু থাকুক সুখে,
সবসময় হাসি লেগে থাকুক মুখে।
১০|
১২ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৭:৪২
করুণাধারা বলেছেন: আপনার কাব্য প্রতিভা বেশ উজ্জ্বল! এতদিন চাপা পড়ে ছিল।
১২ ই জুন, ২০২৬ রাত ১০:১৯
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: করুণাধারার ক্যানভাস জুড়ে,
রূপালী তারারা জ্বলে দূরে।
চাঁদের আলোয় শান্ত মায়া,
মুছে দেয় সব ক্লান্তির ছায়া।
ধীরে ধীরে কেটে যায় আঁধার কালো,
স্বাগত জানাতে ভোরের আলো।
ঝড় এসে যে মন ভেঙে দিতে চায়,
সেই মনই শেষে নতুন শক্তি পায়।
১১|
১২ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৭:৫৫
সাইফুলসাইফসাই বলেছেন: সুন্দর কবিতা
১২ ই জুন, ২০২৬ রাত ১০:২০
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আপনার মন্তব্যর জন্য অশেষ ধন্যবাদ !
©somewhere in net ltd.
১|
১০ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:২৯
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।