| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্নের শঙ্খচিল
আমার মনের মাঝে শঙ্খচিল ডানা মেলে প্রতিদিন,ভুলতে পারিনি সেই অভিমান আবার ফিরে আসা তোমার কাছে !
ভালোবাসার আলো, স্মৃতি জাগানিয়া তুমি !!!
(The Hertiest Light, The Fleeting Memory)
তোমার ছোঁয়ায় থমকে দাঁড়ায় চেনা সময়টুকু,
দূরে গেলেই মেঘের ছায়ায় কাঁদে অবুঝ সুখ।
সুন্দর সেই দিনগুলো যায় ,হুট করে ফুরিয়ে,
বুকের ভেতর বহতা নদী যায় যে পরশ ছড়িয়ে।
কোলাহলে তুমি আমার নিঝুম রাতের গান,
শীতের দিনে রোদের মতো জুড়িয়ে দেওয়া প্রাণ।।
তোমার গলার মিষ্টি সুরে কেমন জাদুর টান,
অজান্তে সব শান্ত করে আমার ব্যাকুল অভিমান।
ছুটে চলা সময়গুলো যদি পেতাম ধরে,
হৃদয়মাঝে বিনি সূঁতায় থাকত মণিকোঠায়।
ভোরের ঘাসে শিশির যেমন আলতো ছোঁয়া দেয়,
তেমন করে তোমার পরশ আমায় ছুঁয়ে যায়।
২৯ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:০০
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ব্রাভো ! ব্রাভো !!!
শেষতক অপসরা আপুর নেক দৃষ্টি পেলাম !
২|
২৯ শে জুন, ২০২৬ বিকাল ৫:০৫
সৈয়দ কুতুব বলেছেন: অসাধারণ কবিতা লিখেছেন ।
২৯ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:২২
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: অসাধারণ কবিতা লিখেছেন ।
...........................................................................
আপনি হলেন সমসাময়িক রাজনীতি ও অর্থনীতির ঘটনাক্রম
বিশ্লেষক, মাঝে মাঝে আমি ও তালে পড়ে ,একটু আধটু "মনের
ক্ষোভ" প্রকাশ করি ।
আমার সেইসব লেখায় তেমন লাইক থাকেনা, অর্থাৎ আপনার বা
জনসাধারনের মন:পূত লেখা হয়তো লিখতে পারিনা । কিন্ত আমার
সব কবিতায় আপনার উচ্ছাস ! তাহলে কি কথা সাহিত্যিক র্চচ্চা ছেড়ে
কবির কবিতায় নিমগ্ন হবো ???
.........................................................................................
আপনার মন্তব্য আমার প্রেরণা , অসংখ্য ধন্যবাদ ।
৩|
২৯ শে জুন, ২০২৬ বিকাল ৫:৪০
মায়াস্পর্শ বলেছেন: অনেক সুন্দর এবং গোছানো লেখা। বেশ ভালো লাগলো।
২৯ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:০৩
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: শুনে ও পড়ে আনন্দিত ও উৎসাহিত হলাম,
বুঝলাম আমার ভালোবাসার অনুভূতিগুলি
আপনাকে সুন্দর ভাবে শ্পর্শ করেছে ।
...........................................................
শুভেচ্ছা থাকল আদিগন্ত সীমানা পেরিয়ে !
৪|
২৯ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:০৬
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা লিখেছেন।
২৯ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:২৭
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ধন্যবাদ আপনাকে,
আপনার সর্বত্র বিচরনের জন্য।
অতটা সময় আমি দিতে পারিনা এবং সম্প্রতি
আপনার (মন্তব্য পেয়েছি: ১০০১৪৯টি) প্রাপ্তি সামুর
বুকে রেকর্ড হয়ে থাকল ।
৫|
২৯ শে জুন, ২০২৬ রাত ৯:৪২
কাজী ফাতেমা ছবি বলেছেন: আমিও এমন।কবিতা লিখিবক-
কগুব সুন্দর
২৯ শে জুন, ২০২৬ রাত ১০:২৩
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: হা হা হা
আমি তো বিন্দাস হয়ে গেলাম,
কবিরা সব কি বলছে ... ...
গাইবেক, লিখিবক, কগুব সুন্দর
বাংলা প্রচলনে একি মহা প্লাবন ...!?
৬|
২৯ শে জুন, ২০২৬ রাত ১১:০৭
সৈয়দ কুতুব বলেছেন: রানার সাহেব , আপনি , রাজিব নুর আর মহাজাগতিকের লেখা রেগুলার পড়ি ।
৩০ শে জুন, ২০২৬ রাত ১:০১
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: অসংখ্য ধন্যবাদ!
৭|
৩০ শে জুন, ২০২৬ সকাল ৭:০০
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
তুমি-আমি মিলে, হাঁট ধরাধরি করে, যাই আলোর শহরে,
ঠমকে ঠমকে অনুচ্চারিত চলন-বলনে, সময় বাঁধা পড়ে।
ফূরিয়ে যাওয়া দিনে, তোমার ভালোবাসা বিনে, হই যে অসহায়,
কেন তুমি নেই, চমকে সেই প্রশ্নেই, মিশে যাই অশ্রু ধারায়।
গড়েছি স্বপনের নাও, তুমি যেথায় ধাও, হয়ে জীবন মাঝি,
এসেছি দুহাত বাড়িয়ে, শুধাই হেথায় দাঁড়িয়ে - হবে কি মোর সঙ্গী?
মরুর এ সাইমুম ঝড়ে, তোমার দু বাহু ধরে, বিদ্রোহী হতে চাই আবার,
ভোরের শিশির বলে, চোখ করে ছলছলে - "সে কি আর রয়েছে তোমার?"
তুমি অন্য কারো হয়ে, যবে দূরে চলে গিয়ে, পড়েছো দুলহানের সাজ,
তব থেকে সমুদ্র তটে দাঁড়িয়ে, বুকের সর্ব দুখ মাড়িয়ে, নতজানু হয়েছি আজ।
৩০ শে জুন, ২০২৬ সকাল ৮:১১
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: তব থেকে সমুদ্র তটে দাঁড়িয়ে,
বুকের সর্ব দুখ মাড়িয়ে,
নতজানু হয়েছি আজ।
..............................................................
জীবনের শেষ প্রান্তে দাড়িয়ে
কবির এই কবিতা
মনে প্রানে আনে সুখ আর
প্রশান্তির ছায়া ।
৮|
৩০ শে জুন, ২০২৬ সকাল ১১:৪৫
রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন, সেটা জানতে।
৩০ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:০৫
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: কবিতা নিয়ে আরও কিছু অনুভূতি থাকলে বলতে পারেন ।
........................................................................................
আর কিছু কবিরা / ব্লগার বাংলা ভাষায় নূতন নূতন শব্দ চালু করতে চাচ্ছে,
সে ব্যাপারে আপনার মতামত দিতে পারেন ।
৯|
৩০ শে জুন, ২০২৬ দুপুর ১:৩৭
মোঃ মাইদুল সরকার বলেছেন: সুন্দর কাব্য।
৩০ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:০১
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আপনাকে স্বাগতম!
.................................................
অনেক দিন পর আমার ব্লগে পেলাম
অসংখ্য ধন্যবাদ ।
১০|
৩০ শে জুন, ২০২৬ বিকাল ৩:৩৮
রূপক বিধৌত সাধু বলেছেন: তোমরা ভুলেই গেছ মল্লিকাদির নাম। সে এখন ঘোমটাপরা কাজল বধূ দূরের কোনো গাঁয়। পথের মাঝে পথ হারালে আর কি পাওয়া যায়?
৩০ শে জুন, ২০২৬ বিকাল ৫:৫৯
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: গানটা আমার খুব প্রিয়,
এক সময় প্রতিদিনই শুনতাম
এখন জীবনের জটিলতা অতিক্রম করতে গিয়ে
ভূলে যাচ্ছি সব !
...............................................................................
তা ঐ গানের সাথে আমার কবিতার কি মিল খুঁজে পেলেন ।
আপনার মন্তব্যর জন্য ধন্যবাদ ।
১১|
৩০ শে জুন, ২০২৬ রাত ১০:৪৬
মিরোরডডল বলেছেন:
শঙ্খচিল,
পড়লাম কিন্তু এভারেজ মনে হয়েছে।
পাঠ্য পুস্তকের অনেক কবিতার একটা যেখানে প্রেমময় কথা লিখলেও সেটার আবেগ স্পর্শ করতে পারেনি।
এর চাইতে শায়মাপুর পোষ্টে শঙ্খচিলের লেখা ছোট ছোট ছড়া সেগুলো ভালো ছিলো, কানেক্ট করা যায়।
আমার মনে হয়, শঙ্খচিল কবিতার চেয়ে গদ্য লেখাতে ভালো। একটা সিরিজ শুরু করেছিলো সুকণ্যার পথচলা, ওটা পড়তে ভালো লাগছিলো কিন্তু দুই পর্ব লিখে আর লেখেনি। যে লেখক সিরিজ মাঝপথে লেখা বন্ধ করে দেয়, তাদের পেনাল্টি ব্যবস্থা থাকা উচিত। এই যে পাঠকরা গল্প পড়ে কমেন্ট করে, পরবর্তী পর্বের অপেক্ষা করে, হুট করে লেখা বন্ধ করে পাঠকের যে সময় তারা নষ্ট করে এর জন্য লেখকের শাস্তি হওয়া উচিত।
সো, নো মোর কবিতা লেখা, সিরিজটা শেষ করবে প্লীজ।
আর তা না হলে আমাদের সময় ফিরিয়ে দিবে, কিভাবে দিবে জানিনা।
০১ লা জুলাই, ২০২৬ রাত ১:১৫
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ওয়াঅ , এভাবে ডিজিটাল শাস্তির ব্যবস্হা করা যায়?
...................................................................................
জানা ছিলনা ।তবে কবিতায় লাইক, মন্তব্য বেশী পাই ,তথাপি
শৃঙ্খল মুক্তি আমার, কবিতাটি যথেষ্ট গুরুত্বপূর্ণ ।
সুকণ্যার পথচলা বাস্তবতার ছায়া জীবনের গল্প ,
তাই লিখতে গেলে অনেক পরিশ্রম করে লিখতে হয় ।
অতপর যখন দেখি পাঠক নাই, তখন ফিড ব্যাকটা
অত্যন্ত কষ্টকর । এনি ওয়ে জীবনটা চলমান, পরবর্তী লেখাটা অচিরে দেবো ।
.................................................................................
কারন অষ্ট্রেলিয়া যাচ্ছি, পথে দেখা হয়ে গেলে বাস্তব শাস্তি এড়াতে চাই !!!
১২|
০১ লা জুলাই, ২০২৬ ভোর ৪:০৩
সামিয়া বলেছেন: কবিতাটি খুব সুন্দর হয়েছে, একটু প্রতি উত্তর কবিতা মন্তব্য দিলাম,
তোমার ভোরের প্রথম ডাক আজও কানে বাজে,
তবু ফিরে যাই না আর পুরোনো সেই সাজে।
যে নদী একদিন বয়ে গেছে বুকের ভেতর দিয়ে,
সে নদী আজ নীরব, হারিয়েছে সাগর পেয়ে।
বলেছিলে, আমি নাকি তোমার নিঝুম গান,
আজ কেন তবে অন্য সুরে বাঁধো নতুন প্রাণ?
যে পরশ শীতের রোদ ছুঁয়েছিল মন,
সে পরশ আজ স্মৃতিমাত্র, নিঃশব্দ অনুরণন।
০১ লা জুলাই, ২০২৬ ভোর ৪:৪৯
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: দারুন হয়েছে
আমার হৃদয় ছুঁয়ে গেছে
.................................................
গভীর রাতের এক নিঝুম গান তুমি,
জগত জুড়ে তোমার আলোর মোহে আমি।
তারারা সব মুছে যাক , সূর্য আসুক মধ্য গগনে,
আমার মহাবিশ্ব আছে তোমার টানা দু’নয়নে।
প্রতিটি শ্বাসে, হৃদয়ের প্রতি স্পন্দনে,
তোমার ছোঁয়ায় জীবন পূর্ণ নতুন বন্ধনে।
এক চিরন্তন সুর, মৃদু আর নি:শ্বাসে খাঁটি,
আমার হৃদয় গাইবে শুধু তোমায় ভালোলাগা গানটি।
১৩|
০১ লা জুলাই, ২০২৬ বিকাল ৫:১৭
রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন, সেটা।
০১ লা জুলাই, ২০২৬ রাত ৯:২৭
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ভালোবাসার ইতিবাচক আলো মানুষের মন ও শরীর উভয় ক্ষেত্রেই গভীর প্রভাব ফেলে
.......................................................................................................................
এটি মস্তিষ্কে ডোপামিন ও অক্সিটোসিন হরমোনের নিঃসরণ বাড়িয়ে মানসিক চাপ কমায়, আত্মবিশ্বাস বৃদ্ধি করে
এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।
ভালোবাসার এই প্রভাবগুলো মূলত তিনটি পর্যায়ে বিভক্ত:
মানসিক ও আবেগীয় পরিবর্তনমানসিক চাপ হ্রাস: ভালোবাসার অনুভূতি মস্তিষ্কের স্ট্রেস হরমোন কমায়,
যা উদ্বেগকে নিয়ন্ত্রণে রাখতে ভূমিকা রাখে।
আত্মবিশ্বাস ও আত্মমূল্যায়ন বৃদ্ধি: নিজের প্রতি ও অন্যের প্রতি ভালোবাসা মানুষের আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দেয়
শারীরিক সুস্থতাহৃৎপিণ্ডের সুরক্ষা: সুদৃঢ় ভালোবাসার সম্পর্ক হৃদরোগের ঝুঁকি কমাতে ও রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে。দ্রুত রোগ নিরাময়: ভালোবাসা ও মানসিক প্রশান্তি শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, যা যেকোনো অসুস্থতা থেকে দ্রুত সেরে উঠতে সাহায্য করে।
আচরণগত ও দৃষ্টিভঙ্গির পরিবর্তন সহমর্মিতা ও ধৈর্য: ভালোবাসা মানুষকে আরও বেশি সহানুভূতিশীল এবং ধৈর্যশীল করে তোলে জীবনযাত্রার দৃষ্টিভঙ্গি: অন্ধকার ও একাকী জীবন থেকে বের হয়ে মানুষ জীবনের সৌন্দর্য ও ইতিবাচক দিকগুলোর প্রতি আকৃষ্ট হয়。
©somewhere in net ltd.
১|
২৯ শে জুন, ২০২৬ বিকাল ৪:৫৩
অপ্সরা বলেছেন: আমিও এমন কবিতা লিখিবোক!!!