| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্নের শঙ্খচিল
আমার মনের মাঝে শঙ্খচিল ডানা মেলে প্রতিদিন,ভুলতে পারিনি সেই অভিমান আবার ফিরে আসা তোমার কাছে !
অনন্ত সেই ভালবাসার স্রোত
সময় চলেছে তার আপন খেয়ালে,
নদীর স্রোতেরা হারায় কালের বুকে;
আমি শুধু এক অনন্তকাল ধরে,
ডুবে আছি প্রিয়, তোমার চাওয়া পাওয়ার ওই সুখে।
বাহিরের সব নিয়ম চলুক তার মতো,
মহাবিশ্ব হোক কোটি বছরের সীমাহীন বুড়ো;
বুকের গহীনে তুমি আছো মিশে একাই,
আমার প্রেমের তুমিই শুধু ধ্রুবতারা, চূড়ো।
ইলেকট্রনরা ছুটছে ব্যাকুল স্পন্দনে,
যেন প্রতিটি কণিকায় জাগে তোমার নাম,
রক্তের স্রোতে মিশে আছো তুমি এভাবে;
তোমাকে সঁপেছি আমার এ চেনা ধাম।
সময় ও স্রোত বয়ে যাক বহুদূরে,
আমি তো বাঁধা তোমার চোখের ওই মায়ায়;
বুকের গভীরে যে তীব্র তড়িৎ তরঙ্গ,
তা মিশে গেছে আজ তোমার চেনা ছায়ায়।
তুমিহীন বেঁচে থাকা এক মরীচিকা,
শূন্য এ বুকে শুধু হাহাকার জাগে;
আমার প্রতিটি নিঃশ্বাস, প্রতি পরমাণু,
জানি সমর্পিত হৃদয়ের ব্যাকুলতা, তোমার প্রেমের অনুরাগে।
২৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:৪৪
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: জীবনের এই পথ চলা থেমে থাকেনা কাহারও জন্য ।
.............................................................................
অন্যদিকে মহাকাল গ্রাস করে নেয় আমাদের
এইসব ছলাকলা, আর ভালবাসার নির্যাস ।
তবুও পৃথিবীতে বেঁচে থাকার আকুলতায়
ভালবাসা চলমান সমর্পিত হৃদয়ের টানে ,
অবিরাম !!!
২|
২৯ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:২৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর কবিতা
স্বপ্ন সত্যি হউক
©somewhere in net ltd.
১|
২৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:২৪
মহাজাগতিক চিন্তা বলেছেন: কারো সাথে যৌথ জীবন একাকী জীবন থেকে অনেক ভালো।