নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের জীবন প্রতিদিন তার বেঁচে থাকার লাইসেন্স নবায়ন করে ।প্রকৃতি এটা নিয়ন্ত্রন করে,যেদিন নবায়ন হবেনা,সেদিন মৃত্যু অনিবার্য ।

স্বপ্নের শঙ্খচিল

আমার মনের মাঝে শঙ্খচিল ডানা মেলে প্রতিদিন,ভুলতে পারিনি সেই অভিমান আবার ফিরে আসা তোমার কাছে !

স্বপ্নের শঙ্খচিল › বিস্তারিত পোস্টঃ

পাহাড় ও দূর্গম পথ জয়ের কথকথা ...

২৯ শে নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮



BANFF MOUNTAIN FILM FESTIVAL WORLD TOUR 2026



আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়েছিলাম । একটি ভিন্ন স্বাদের অংশগ্রহন । সাধারনত আমি , কবিতা বা সাহিত্য
অথবা বিভিন্ন দেশের ফ্লিম প্রদর্শনে অংশগ্রহন করে থাকি । কিন্ত এটা ছিল পাহাড় যারা ভালোবাসে বা হাই-কিং করতে
অনুপ্রেরণা পায় তাদের মিলন মেলা । স্বভাবতই দর্শক কুলের কাউকে চিনিনা , কিন্ত বিভিন্ন সময়ের বাংলাদেশের তরুণরা
বিশ্বে বা বড় কোন ইভেন্টে যোগ দিয়ে সাড়া ফেলেছে বা এওয়ার্ড নিয়েছে তার গেট-টুগেদার বলা চলে ।

এখানে শুধু পাহাড় জয় করা নয়,দূর্গম বন ,পাহাড় ও গিরিখাত দিয়ে এক নারীর দুঃসাহসিক জয় যা সবার মন কেড়েছে ।


আফ্রিকায় দুঃসাহসিক সাইকেল যাত্রার স্বীকৃতি সনদ প্রদান করা হচ্ছে ।


আমি দীর্ঘক্ষন অনুষ্ঠানে ছিলাম, খুবই ভালো লেগেছে, উপস্হাপনা ছিল সাদামাটা সহজ প্রাঞ্জল তাই বিরক্তি লাগে নাই ।
আপনাদের জন্য কিছু সংগ্রহ করে এনেছি । তবে একজন ব্লগার বলেছিল ছবি কমপক্ষে ১০টি দিলে ভালো হয়,
সেই চেষ্টা করব । আর কৃতজ্ঞতা থাকল ব্লগার মুনতাসির আমাকে আমন্ত্রন জানিয়েছিল লিংক দিয়ে ।

সুতরাং থাকল আপনাদের জন্য কিছু ছবি- কিছু কথা :-


এই পাহাড়টি অভিযাত্রীরা জয় করবে , তার উপর অনবদ্য একটি ছবি দেখলাম


এই সেই চারজন অভিযাত্রী, শত প্রতিকূলতার মাঝেও তাদের হাসি তামাশা চলছে ।


অভিযাত্রীরা পাহাড়ের দিকে এগিয়ে চলছে ।


পাহাড়ের খাঁজে বিশ্রামের ব্যবস্হা করেছে


রয়েল বেঙ্গল টাইগার এওয়ার্ড প্রদান ।


পাহাড় জয় করার পর কিছু তথ্য । তবে কিভাবে চূড়ায় উঠেছে তার একটি শার্প হলুদ রেখা প্রদর্শন করা আছে ।


বাইক নিয়ে কভিডের পরপরই ট্যুর করেছিলেন ঢাকা থেকে হজ্বে যাবেন , জিতেছেন রয়েল বেঙ্গল টাইগার এওয়ার্ড


মোহাম্মদ আরাফাত তার দু:সাহসিক অভিযাত্রার উপর প্রকাশিত বই উন্মুক্ত করলেন,ছিলেন প্রথম আলোর আনিসুল হক ।


সোহেলী আক্তার তার ১৩ বৎসর বয়সে বাংলা চ্যানেল জয়ের জন্য রয়েল বেঙ্গল টাইগার এওয়ার্ড গ্রহন করছেন ।


জেসমিন তার ২য় প্রচেষ্টা শুরু করেছেন বারকালী ম্যারাথন জয়ের লক্ষ্য নিয়ে ।


জেসমিন প্যারিস তার অভিজ্ঞতার কথা নিউজ চ্যানেলে জানাচ্ছেন ।



জেসমিন প্যারিস তার দু:সাহসিক অভিযাত্রা আবার শুরু করেছেন ।



অত্যন্ত দূরহ এই কঠিন ম্যারাথনে যাত্রা পথের রূট ম্যাপ প্রদর্শন করা হলো ।


সর্বশেষ একটি ভিডিও দিলাম, এতে দেখতে পারবেন একজন নারী জেসমিন প্যারিস কিভাবে এই ইভেনন্টি জয় করেছিলো ।

Barkley Marathon

...... ..... .... .... ....The Finisher: Jasmin Paris and the Barkley Marathons ... .... ..... .... .....
( এই লেখাটি আরও আগে প্রকাশ করতে চাইছিলাম । ছবি আছে ১০০ উপর কিন্ত লোড হচ্ছেনা বিধায় এত দেরী
তবে চেষ্টা করব আরও ছবি সংযুক্ত করার জন্য )

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৯ শে নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৩

নাহল তরকারি বলেছেন: আজ সবার আগে আপনার ব্লগে কমেন্ট করলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.