| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তানিন মোমতাজ
ভাবছি কাঁচা ছোলা , কাঁচা বাদাম খাবো আর জিম করতে যাবো । কারন ??
কারন কিচ্ছু না একটু পুরুষ হওয়া লাগবে ।
পর্ব ০১-- গোছল করে গায়ে পানি নিয়ে যখন হুটপাট করে প্যান্ট শার্ট পরতাম , আম্মু ধমক দিয়ে তোয়ালে দিয়ে গা মুছে দিত , তার তোয়ালে যখন আমার মাথার কাছে আসত তখনি শুরু হইত ।
" ইসশ কত বড় বড় চুল দেখ তো , তুই আমার মেয়ে নাকি ? তোর চুলগুলা মেয়েদের মতো এত লম্বা হয় কেন ? আয় বেণী বেধে দিয় । "
পর্ব ০২ -- দোকানে বসে চা খাচ্ছি , হটাৎ দেখলাম আমার নেপালি বন্ধুটা চা না খেয়ে আমার দিকে কেমনে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে । জিগাইলাম কি রে ? কি দেখস ?? সে কোন উত্তর না দিয়ে হাত বাড়িয়ে দিয়ে আমার গাল টা একটু টিপে পরখ করে দেখল । তার পর কয়
" দোস্তো তুমার গাল বুঝ , তুমার মুখ আছে না , এটা মেয়েদের মতো নরম আছে"
পর্ব ০৩ --মিরপুর ১ থেকে ১০ , নিউ মার্কেট , এলিফ্যানট রোড খুজে তামা তামা করে দিলাম , কিন্তু যুতসই একজোড়া কেডস পাচ্ছি না , লম্বাই আঁটে তো আড়ে আঁটে না , আড়ে আঁটে তো লম্বাই আঁটে না । ভালো বিপদে পরলাম । শেষ কালে আমার সাথে থাকা মাজেদ লেডিস তাক থেকে একখানা গোলাপি রঙের জুতা দিয়ে বলল
" দোস্তো এইখানা নে , কি সুন্দর গোলাপি জুত দেখ , হেভি মানাবে। পায়েও আঁটবে"
পর্ব ০৪-- জিন্স প্যান্ট কিনতে গেলাম নিউ মার্কেট , মাজাই যখন হইল না দোকানদার মশকরা করে কই
"মামা এক খানা লেডিস প্যান্ট দিয়ে দিয় , পইরা দেখেন , খালি জিপারটা একটু উলটা দিকে হে হে হে হে "
পর্ব ০৫ -- ফেসবুকে তো পুরা নাজেহাল হয়ে গেলাম , মেসেজ আর ফ্রেন্ড রিকুয়েস্ট এর ঠ্যালাই । এক ইন্ডিয়ান পোলা কয়
" হাই সুইটি , গিভ মি ইয়উর সেল ফোন নাম্বার প্লিজ "
পর্ব ০৬ -- আইজকা এক দুষ্টু বানর আমার ছবি দেইক্ষা কমেন্ট করে
" ভাইয়া আপনের হাতের আঙ্গুল গুলা মেয়েদের মতো "
এইডা কিছু হইল ?? বাদ থাকল কি আর ? মাথার চুল থেকে শুরু করে পা পর্যন্ত তো কমপ্লিট হয়ে গেল । নাহ এইটা হইতে দেয়ন যাই না আর , কাঁচা ছোলা বাদাম আর জিম ই এর একমাত্র সমাধান ...... সবাইরে দেখায় দিমু !!!
৩০ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:০৩
তানিন মোমতাজ বলেছেন: প্রথম অংশটাও একেবারে কম যাই না ।
২|
০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৯:২৩
মিনাক্ষী বলেছেন:
০৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫৭
তানিন মোমতাজ বলেছেন:
©somewhere in net ltd.
১|
২৯ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪৫
শ্রাবণ জল বলেছেন: নাম এর শেষ অংশটাও...