নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তানভীর আহমদ সায়েম

পেশায় ছাত্র(প্রশিক্ষণার্থী পাইলট),কোরআন হিফজ করেছি ছোটবেলায়।

তানভীর আহমদ সায়েম › বিস্তারিত পোস্টঃ

মহানুভব পুলিশ!

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:০৬

প্রায়ই দেখা যায় বিভিন্ন পুলিশ সদস্যের মহানুভবতার পোষ্ট/ছবি ফেসবুকে ভাইরাল হয়।ঠিক তেমনি আমার খুব কাছের একজন সার্জেন্ট পুলিশ সদস্যের মহানুভবতার(!) দুটো ছবি ফেসবুকে ভাইরাল হতে দেখি।

ছবি দুটোর একটি ছবিতে নোয়াখালীর লক্ষীপুরের কোন রাস্তায় একজন অন্ধ লোক কে ওই পুলিশ সদস্য রাস্তা পার করিয়ে দিচ্ছে।আরেকটি ছবিতে একই এলাকায় সে একজন ভিক্ষুককে চা দিয়ে রুটি খাওয়াচ্ছে।

এই ছবি দুটো প্রথমে সে নিজের ফেসবুক ওয়ালে পোষ্ট করে।সেখান থেকে থেকে হুজুগে বাঙ্গালদের বিভিন্ন পেইজে মহানুভবতার উদাহরণ দিয়ে শেয়ার করা হয়।সাথে পুলিশদের বিভিন্ন পেইজেও এগুলো ভাইরাল হয়।

ওই পুলিশ সদস্য ব্যক্তি জীবনে রিক্সাওয়ালা থেকে শুরু করে এমন কোন মানুষ নেই যাদের কাছ থেকে ঘুষ খায় নি।আমার সামনেও তাকে ঘুষ খেতে দেখেছি।এই ব্যক্তির কাছে তার জন্মদাতা পিতা দুই টাকা চাইলেও পেত না।চাকরীতে যোগদানের পর পরিবারে বাবা-মা কে কখনো টাকা দিয়েছে বলে দেখি নি।বিয়ের পর তার বাবা-মা মারা যাওয়ার আগ পর্যন্ত কখনো বাবা-মায়ের সাথে ঈদ করতেও দেখি নি,আর এখন তো সেটা কল্পনাও করা যায় না।বাবা-মায়ের অসুস্থতায়ও কখনো দুই টাকা খরচ করতে দেখি নি।ঘুষ খেয়ে প্রচুর ব্যাংক ব্যালেন্স জমিয়েছে।

বেশ কয়েক বছর আগে জামায়াতের হরতালে মার খেয়ে মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরেছে।টানা দু'মাস সিএমএইচ এ চিকিৎসাধীন ছিল।দূর্ঘটনার এক বছর পরেই পুকুরের পানিতে পড়ে দুটো জমজ মেয়ে একসাথে মারা যায়।তারপরও তার হুশ ফেরে নি।এখনো সব অপকর্ম চালিয়েই যাচ্ছে।তার বউ তাকে এসবে বাঁধা তো দেয়-ই না উল্টো চাপ প্রয়োগ করে!

এই হচ্ছে আমাদের ফেসবুকে মহানুভব(!) পুলিশ সদস্যদের পর্দার পেছনের চেহারা!!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.