নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তানভীর আহমদ সায়েম

পেশায় ছাত্র(প্রশিক্ষণার্থী পাইলট),কোরআন হিফজ করেছি ছোটবেলায়।

তানভীর আহমদ সায়েম › বিস্তারিত পোস্টঃ

শিক্ষাসফর!

২১ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:১০

সীতেশ বাবুর চিড়িয়াখানায় যেতে হয় আমাদের বাসার সামনে দিয়ে।প্রতিদিন দু চারটা ট্যুরিষ্ট বাস আসে।তার প্রায় সবগুলোই বিভিন্ন স্কুল কলেজের।একেকটা স্কুল/কলেজ থেকে কম করে হলেও দু-তিন টা বাস আসে।প্রতিটা বাসে উচ্চশব্দে মাইকে "শিলা কি জাওয়ানী" বাজাইতে বাজাইতে আসে!!!

সারা রাস্তা না হয় বাজাইয়া আসলো,কিন্তু একটা নিরব আবাসিক এলাকার ভেতর দিয়া যাওয়ার সময় কি তারা ৫-৭ মিনিটের জন্য মাইক/সাউন্ড বক্সটা বন্ধ করতে পারে না!!স্কুল কলেজের পোলাপানের না হয় আক্কেল জ্ঞান কম,প্রতিটা বাসেই ন্যূনতম একজন করে শিক্ষক থাকার কথা।শিক্ষকদের মধ্যেও কি এতটুকুন কমনসেন্স নেই!!

ক'দিন আগে দেখলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জুলজি ডিপার্টমেন্ট থেকে শিক্ষা সফর(!) ব্যানারে এক বাস স্টুডেন্ট আসছে।তাদের বাসটা যেন আরো কয়েক ধাপ এগিয়ে!একেবারে মেটাল সং!!যৌবনের কুরকুরানি তাদের একটু বেশি সেটা সিলেটে এসে আমাদেরকে জানান দিচ্ছে!

জুলজি ডিপার্টমেন্ট তো এখন পর্যন্ত এটাই শেখাতে পারে নি কিভাবে ভ্রমন করতে হয়,ভ্রমন বিষয়ক কমনসেন্স কি!আর ওরা বের হয়েছে সুদূর চট্টগ্রাম থেকে সিলেটে শিক্ষাসফরে!হাউ ফানি!!

লজ্জা থাকা উচিত!!

আর একটা জিনিস আমার একেবারেই মাথায় আসে না,বাস রিজার্ভ করে উচ্চশব্দে মাইকে অসভ্য গান বাজিয়ে নাচা নাচি করে কোন জায়গায় ঘুরতে যাওয়া শিক্ষা সফর হয় কিভাবে?ঘুরতে গিয়ে পিকনিক করে ওই জায়গাটাকে একেবারে নোংরা করে দিয়ে আসাটা কিভাবে স্কুল/কলেজ/বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের শিক্ষা সফরের কাজ হতে পারে?

এটাকে বলতে হবে শিক্ষা সফরের ব্যানারে ভ্রাম্যমান যাত্রাপালা!!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.