| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বইঃ She is not invisible
লেখকঃ Marcus Sedgwick
Genre: Young Adult
#রিভিউঃ (প্রথমেই বলি, আমার রিভিউ কিন্তু যাচ্ছেতাই টাইপের, beware!)
বইটির মূল চরিত্র Laureth Peak নামের ১৬ বছর বয়সের এক কিশোরী। তার বাবা পেশায় একজন লেখক এবং যথেষ্ট স্বনামধন্য। কিন্তু বেশ কিছু বছর Comedy ক্যাটাগরি ছেড়ে Coincidence বিষয়টি নিয়ে লিখতে গিয়ে বারবার ব্যর্থতার মুখোমুখি হতে হয় তাকে, হয়ে পরেন বিষণ্ণ। তার স্ত্রী এবং মেয়ে লরেথ এর মতে তিনি একদম মানসিকভাবে ভেঙ্গে পড়ার দ্বারপ্রান্তে।
অস্ট্রিয়াতে রিসার্চ এর কিছু কাজে পারী জমান তিনি, কিন্তু সার্বক্ষণিক সাথে থাকা তার নোটবুকটি নিউইয়র্ক এ পাওয়া গেলে লরেথ বুঝতে পারে কোন একটা সমস্যা আছে। মাকে বোঝাতে চাইলেও তিনি ব্যাপারটিকে গুরুত্ব দেন না।
তাই দুশ্চিন্তা থেকে লরেথ সিদ্ধান্ত নিয়ে নেয় যেভাবেই হোক নিউইয়র্ক যেতে হবে, এ কারণে মায়ের ক্রেডিট কার্ড চুরি করে সে আর সার্বক্ষণিক সঙ্গি হিসেবে মিথ্যা ভুলিয়ে ভালিয়ে নিয়ে যায় অদ্ভুত ছোট ভাইটিকে (এক অর্থে অপহরণ করে। )
বাবার নোটবুকটি উদ্ধার করে এগুতে থাকে ভেতরে থাকা নানা clue follow করে। তাদের যাত্রাপথে রয়েছে নানা চ্যালেঞ্জ, প্রতিদ্বন্দ্বিতা; মুখোমুখি হতে হবে হুমকি আর অনাকাঙ্ক্ষিত বিপদের।
আর পুরো যাত্রাটি লরেথের জন্য আরো কঠিন হয়ে উঠে কেননা
"লরেথ জম্ম থেকেই অন্ধ, কিছুই সে দেখতে পারে না!!!"
ব্যাক্তিগত মতামতঃ Goodreads এ খুব বেশি রেটিং না থাকলেও বইটি আসলেই চমৎকার। অন্তত একজন অন্ধ কিশোরী মেয়ের perspective থেকে কাহিনী এগিয়েছে বলে বইটি যথেষ্ট প্রাঞ্জল। কিছু ক্ষেত্রে হয়তোবা ঘটনা যুক্তিতে মিলাতে কষ্ট হয়ে যাবে, কিন্তু বইটি স্রেফ Young Adult নয়, বরং Thriller ও বলা যায়।
Kickass torrent এ .epub পাওয়া যাবে। খুব সাম্প্রতিক বের হওয়া বই, তাই নীলক্ষেত প্রিন্ট পাওয়ার সম্ভবনা নেই।
©somewhere in net ltd.