| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেক দিন থেকেই এরকম একটি সফটওয়্যার খুঁজছিলাম যেটা দিয়ে পিসির আলো থেকে চোখ কে কিছুটা সুরক্ষা দেয়া যাবে ।
মনিটর থেকে ক্ষতি কারক গামা রশ্মি বের হয়। যেটা চোখের জন্য ক্ষতিকারক। তাছাড়াও মনিটরের স্ক্রিন দিনের বেলা যতটুকু উজ্জল থাকে ঠিক ততোটুকু রাতের বেলাও থাকে অথচ রাতে ঐ আলো চোখে লাগে। অনেক রাত পর্যন্ত জেগে থাকার প্রয়োজন পড়লে মনিটরের আলো চোখে লেগে তার পর চোখ ব্যাথা ও পানি পড়া শুরু করে। যদি কেমন হয় যে আপনার চোখের খেয়াল যদি কম্পিউটার রাখে? তাহলে তো খুবই ভালো আর নিরাপদ হয়। তাই না আর এ জন্যই এখন আপনাদেরকে আমি এই সফটওয়্যারটা শেয়ার করছি। এই সফটওয়্যারটির নাম হলো F.lux । সফটওয়্যারটির সাইজ মাত্র ৫৯৪ কিলোবাইট। এই সফটওয়্যারটির সব চেয়ে দৃষ্টিনন্দন বিষয় হলো, মনিটরের স্ক্রিনের আলো অটোমেটিক পরিবর্তন হবে। আর সেটা ২৪ ঘন্টা সময় অনুযায়ি পরিবর্তন হবে। দিনের বেলায় কম্পিউটারের স্ক্রিন থাকবে স্বাভাবিক আর রাতের বেলায় মনিটরের আলো থাকবে আপনার চোখের জন্য মানানসই। আর এই কাজটা এই সফটওয়্যারটি সংয়কৃতভাবে করে নেবে। আপনাকে কিছুই করতে হবে না। এই সফটওয়্যারটা আপনার কম্পিউটারের সময় অনুযায়ী কাজ করবে।
এখান থেকে ডাউনলোড করে নিন
ডাউনলোড করে রার ফাইল টি আন রার করে ইন্সটল করে নিন । ব্যাস কাজ শেষ ।
কৃতজ্ঞতায়ঃ পিসি হেল্প লাইন ব্লগ এবং ব্লগার স্বপ্নহিন জাহিদ
২|
০৬ ই জুন, ২০১৪ সকাল ৮:১৫
বিতর্কিত মুফরাদ বলেছেন: ডাউনলোড লিংক কাজ করছেনা। প্লিজ...
৩|
০৬ ই জুন, ২০১৪ সকাল ৮:৩৫
সিস্টেম অ্যাডমিন বলেছেন: Desktop Lighter নামে একটা ফ্রীওয়্যার আছে । ব্যবহার করে দেখতে পারেন।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৪৩
অদৃশ্য- মানব বলেছেন: ডাউনলোড লিঙ্কটাকি দেয়া যাবে ?
৪|
০৬ ই জুন, ২০১৪ সকাল ৯:৩৮
অদৃশ্য- মানব বলেছেন: আচ্ছা , আগের পোষ্ট টা দেখি নাই
৫|
০৬ ই জুন, ২০১৪ সকাল ১০:০৩
অদৃশ্য- মানব বলেছেন: HTML এ লিংক দিয়েছিলাম । কাজ হচ্ছেন । এখান থেকে ডাউনলোড করে নিন http://d-h.st/j0X
©somewhere in net ltd.
১|
০৬ ই জুন, ২০১৪ রাত ১:৫৫
একজন ঘূণপোকা বলেছেন:
সামুতেও এটা নিয়ে অনেক আগেই পোস্ট এসেছে এবং সেই ২০১১ থেকেই এটাই ব্যবহার করি।
কাজের বাট বেশি কাজের না