নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবুজে সবুগে সাজানো গ্রাম সারি সারি গাছপালা

তারিফ ০০৭

আমি ব্লগ লিখতে পছন্দ করি।এসএসসি পরীক্ষার পর আমার লেখা শুরু।তবে ডাইরি।

তারিফ ০০৭ › বিস্তারিত পোস্টঃ

নস্ট্রাডামস ও তার অবিশ্বাস্য ভবিষ্যদ্বাণী (পর্ব-১)

১৩ ই ডিসেম্বর, ২০১১ দুপুর ১:১৬

নস্ট্রাডামস:-

*******

সাম্প্রতিককালে আলোড়ন সৃষ্টি করেছে নস্ট্রাডামসের কতিপয় ভবিষ্যদ্বাণী।প্রায় পাচশো বছর আগে তিনি যেসব ভবিষ্যদ্বাণী করে গিয়েছিলেন তার অনেকগুলো বাস্তবে রুপায়িত হয়েছে। নস্ট্রাডামসের বাণী এক রহস্যের সৃষ্টি করেছে।প্রচুর আলোচনা হয়েছে তাকে নিয়ে। তার হেয়ালিপূর্ণ ভাষায়লেখা ভবিষ্যদ্বাণীগুলো নিয়ে প্রচুর গবেষণা হয়েছে। সাম্প্রতিককালে তার মত আলোড়ন খুব কম লোকই সৃষ্টি করতে পেরেছে।



জন্ম ও শৈশব:-

********



ফ্রান্সের সেন্ট রেমিড প্রদেশে ১৫০৩ খ্রিষ্টাব্দের ১৪ ডিসেম্বর এক ইহুদী পরিবারে তার জন্ম। ১৫১২ খ্রিষ্টাব্দে তাকে খ্রিষ্টান ধর্মে দীক্ষিত করা হয়। ছোটবেলা থেকেই মেধাবী ছাত্র নস্ট্রাডামসের ছিল বিভিন্ন বিষয়ে দক্ষতা। মনে করা হয় তিনি ভবিষ্যত দর্শনের প্রথম প্রেরণা পেয়েছিলেন কোন সুপ্রাচীন ইহুদী পুথি থেকে । ডাক্তার হিসেবেও তার খ্যাতি ছিল। প্লেগ নিরাময়ের ওষুধ বের করেছিলেন তিনি।



ভবিষ্যত দর্শন:-

*********



১৫৪৭ সাল থেকে তিনি ভবিষ্যত দর্শন শুরু করেন। তিনি এক রহস্যময় ভাষায় সেগুলো প্রকাশ করতেন। তিনি লিখেছেন যে, সরাসরি তিনি ভবিষ্যতের ঘটনার ভেতরে পৌছে যেতে পারতেন।

অনুভব করতে পারতেন সেই স্হান,কাল ও চারপাশের নানা বিষয়। ভবিষ্যদ্বাণী করার জন্য

তিনি একটি বিশেষ পদ্ধতি অবলম্বন করতেন। তিনি গভীর রাতে নির্জন পড়ার ঘরে প্রতিটি

ভবিষ্যত এর দৃশ্যকে আহবান করতেন। সেই ঘরে থাকত একটি টেবিল আর একটি চেয়ার। যেখানে টেবিলের ওপর হলুদ মোমবাতি জ্বলতো। দু'পায়ের পাতা এবং আলখাল্লার দুটো হাতা তিনি ঠিক এ সময় পার্থিব মুক্তি ঘটানোর জন্য পানিতে ভিজিয়ে নিতেন। টেবিলের ওপর রাখতেন ছোট্ট একটি পেতলের তেপায়া টুল একপাত্র পানি বসানোর জন্য। এই পানির দিকে তাকিয়ে থাকতে থাকতে যখন ভেসে উঠত ভবিষ্যতের ঘটনাগুলো তখন তিনি হেয়ালিভরা ভাষার আড়ালে সেগুলো প্রকাশ করতেন।যার প্রতিটি ঘোষণা ছিল চার পঙ্কক্তির কবিতা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.