নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাব্যগ্রন্থ : ট্রাফিক সিগন্যালে প্রজাপতি, না গৃহী না সন্ন্যাসী; \nরম্যগল্পগ্রন্থ : কান্না হাসি রম্য রাশি। \nছোটদের বই : রহস্যে ঘেরা রেইনফরেস্ট \nইতিহাস গ্রন্থ: শেরে বাংলা ও যুক্তফ্রন্ট নির্বাচন কিছু দুষ্প্রাপ্য দলিল

তরুন ইউসুফ

https://www.rokomari.com/book/author/60597/tarun-yousuf

তরুন ইউসুফ › বিস্তারিত পোস্টঃ

উষ্ণ করার কেউ নেই

০২ রা জানুয়ারি, ২০১৮ রাত ৮:৫৪



রক্তের ভিতর দ্রুতলয়ে মিশে যাচ্ছে
আপোষ
ঠাণ্ডা হতে হতে ভেতরে ডেকে ওঠে
ঘরকুনো টিকটিকি
পরতে পরতে চলে পরাজয়
সময়ের সাথে
বাকি কিছু আছে কি?
আশা অথবা সম্ভাবনা
যার জন্য উদ্বেলিত হবে
পুরনো রেসকোর্স
কিংবা অন্তত সান্ত্বনা
প্রেয়সীর ঠোঁট থেকে-
লিপিস্টিহিন চুমু
যার জন্য শয্যা একটু উষ্ণ হবে
রক্ত প্রস্তুত হবে খানিকটা
সংগ্রামে।
সংগ্রাম!
সে তো এখন গ্রন্থবদ্ধ । লেলিনের মত
জড় অক্ষর হয়ে ফোটে
কোকিলের ঠোঁটে। আদর্শ! বিপ্লব!
পেটুকের পেট থেকে বের হয় পোকা
রাত বাড়ে জেঁকে বসে
ঘিনঘিনে হিম
চারিদিক জড়সড় আফিমের ঘোর
আধুনিক অবিশ্বাস পেয়ে বসে।

রক্তের ভিতর দ্রুতলয়ে মিশে যাচ্ছে
আপোষ
শূন্যস্থান চারিদিকে
উষ্ণ করার কেউ নেই!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০২ রা জানুয়ারি, ২০১৮ রাত ১০:৩৬

জাহিদ অনিক বলেছেন:

কঠিন আধুনিক কবিতা।
বেশ

০৩ রা জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৩

তরুন ইউসুফ বলেছেন: কঠিন কবিতা পড়ার জন্য ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.