নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তাতারবানি

আমি কিছু না

তাতা০০৭

আমি যুক্তি ছাড়া কিছু বলি না। যদি কারো পছন্দ না হয় তবে যুক্তি দিয়ে বুঝিয়ে দিন কেন, আবেগ দিয়ে নয়।

তাতা০০৭ › বিস্তারিত পোস্টঃ

শালিকের চোখ

২৭ শে জুন, ২০১৪ দুপুর ১:৫১

নিরব শালিক আমায় চক্ষু করেছে দান।

তার চোখ দিয়ে আমি চাঁদ দেখি, তারা দেখি

শিমুলের ফুল দেখি,

কাশবনে জোনাকির নাচানাচি যেন কত কাছাকাছি,

শিশিরের ধোয়া ঘাস, ঝরাপাতা

সবকিছু দেখি আমি নতুন স্বরূপে।

নিরব শালিক আমায় চক্ষু করেছে দান।

তার চোখ দিয়ে আমি নতুন পৃথিবী দেখি,

মানুষের কোলাহল, জ্বলে যেন দাবানল,

কৃষকের ধান কাটা দেখে ভাবি

বুভুক্ষু দৈত্য।

শিশুদের কান্নায় সমুদ্র গর্জায়, ঝড়ের মাতমে

বালিকার হাসি যেন মহা ভুমিকম্প।

নিরব শালিক আমায় চক্ষু করেছে দান।

তার চোখ দিয়ে আমি দেখি নিত্য-নতুন

গঙ্গাজলে ধোয়া তুলসি পাতা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.