নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি স্বাধীণ

আমি স্বাধীণ

আমি সত্যে বিশ্বাসী

আমি স্বাধীণ › বিস্তারিত পোস্টঃ

বিবেক কি বলে ?

২৪ শে জুন, ২০১৪ দুপুর ১:২১

অপরাধ যেই করুক তার শাস্তি হোক, তার শাস্তি হবে , তার শাস্তিটাই চাই। আমি দল বুঝি না , মত বুঝি না কোন মত, সত্যটা কে বুঝার চেস্টা করি, সত্য বুঝতে চাই, সত্য জানতে চাই ।

৭১ রে কে জালিম ,কে আলিম কে সাত ধোয়া তেতুলের হাটি, কে সাধু আর কে অপরাধি অামি তার জানি না কিছু কারণ অামি তখন সবে মাত্র শিশু । আমি তখন কিছু দেখি নাই পরে শুনেছি জেনেছি কিছু ।আমি জানি, আমার জানার মাত্রা অতি সামান্য- তার পর ও ইতিহাস পড়তে আমার অনিহা কারণ আমার দেশের ইতিহাস সময়ের সাথে সাথে বদলে যায়।

আজ যেটা সত্য মনে করি কাল সেটা ভয়ানক মিথ্যায় রুপ নিতে দেখি তাই সব কিছু তে একটা সন্দেহ জাগে, অবিশ্বাস জন্মে মনের মাঝে।

এই তো বছর কয়েক অাগের কথা যাদের দেখেছি মন্ত্রণালয় চালাতে, টিভির পর্দায় বড় বড় ভাষণ দিতে, যাদের তখন নায়ক মনে করেছি আজ তাদের দেকছি ভিলেনের তালিকায়। সমযের পরিক্রমায় দিন যখন বদলাবে আজকের নায়কদের যে ভিলেনের তালিকায় দেখা যাবে না তার কি অনিশ্চয়তা আছে ?

সমাজে, রাস্ট্রে আইন থাকে , সংবিধান থাকে তার অালোকে দেশ চলে, দেশের আইন আদালত চলে।বিদ্যমান আইনে , সংবিধানে কোন সময়ে কোন ত্রুটি দেখা দিলে, কোন সমস্যার যথাযথ ব্যাখ্যা প্রদানে জড়তার সৃষ্টি তা সংশোধন করা হয় যেন পরবর্তী সময়ে অুনরুপ সমস্যার যথাযথ ব্যাখ্যা ও সমাধান করা যায় । কিন্তু বিদ্যমান আইনে কোন বিষয়ের সুস্পষ্ট বিধান থাকার পর তা সংশোধনের বা পরিবর্তনের প্রয়োজনীয়তা কী তা আমার বুঝি আসে না । অামি কোন বিষয়ে কথা বলতে চাচ্ছি তা হয়তো্ আপনারা অনুমান করতে পারছেন । না বুঝতে পারলে একটা গল্প বলি তাহলে বুঝতে আরো সহজ হবে ।

এক গ্রামের মোড়ল বিচার সভায় বসেছেন মুলা চোরের বিচার করতে । গ্রামের নিয়ম অনুসারে মূলা্ চোরকে মূলা্ ফিরিয়ে দিতে হবে অথবা মূলার দাম মূলার মালিককে প্রদান করতে হবে এবং দশবার কানে ধরে উঠবস করতে হবে । মোড়ল সাহেব নিয়মানুসারে চোরের ব্যপারে রায় দিলেন । মোড়লের শুভাকাংখি যারা মূলা চোর, গরু চোরের গুরু তারা মোড়লকে বুঝালেন এ রায় যথাযথ হয়নি । মোড়ল বল্লেন কেন ? তারা বলল আপনার গ্রামে আপনি থাকতে কোন মূলা চোর থাকতে পারেনা, এখানে কোন মুলা চোরের স্থান নেই এটা আমাদের ( গরু চোরের গুরুদের) পবিত্র গ্রাম।মোড়ল ..ওম.. তোমরা ঠিকই বলেছ্, তা এখন কি করা যেতে পারে ? তারা বলল আরো বড় শাস্তি দিতে হবে।

মোড়ল মনে মনে ভাবলেন এটা ঠিক হবে কিনা ? অনেক ভেবে দেখলেন বেটা মুলা চোর বটে কিন্তু তার চেলরা তো ঠিকই ভাল মানুষ । তিনি অরো ভাবলেন তারপর দেখলেন এ গ্রামে পরবর্তিতে তার মোড়লপনার জন্য একমাত্র হুমকি এ মুলা চোরের চেলা পেলারাই । মোড়ল অট্টহাসিতে ফেটে পড়েলেন আর ভাবলেন সুযোগ যেহতু এসেছে এখনই সময় একটা ব্যবস্থা করা । ভবিষ্যতের হুমকি এখন ই আগে ভাগে বনধ করার ব্যবস্থা করতে হবে ।

মোড়ল গ্রামের অাগের আইন বাদ দিযে নতুন আইন করলেন মুলা চোরের জন্য । নতুন করে রায় দিলেন মুলা চোর কে এ গ্রাম ছাড়া করার । তারপর মোড়ল ও তার শুভাকাংথিরা খুশেতে মিস্টি মুখ করতে লাগলেন । সম্মানিত পাঠক বলুন তো মোড়লের রায়টা কেমন লাগল, ভাল তাইনা ?



এখন নিশ্চয়ই বুঝে ফেলেছেন গল্পের উদ্দেশ্যটা- হা আমি মৃত কাদের কসাই এর রায় নিয়ে বলছি্, সে যে অপরাধ করেছিল সম্মানিত আদালত তার অপরাধ বিবেচনা করে একটা রায় প্রদান করার পর পুনরায় আরেকটি রায় দেয়া উপরের গল্প সদৃশ মনে হওয়াটা অযৈাক্তিক নয়।



এখন কেউ বলতে পারেন কাদের কসাই এর বিচারের জন্য আগের আইনটি যথাযথ ছিলনা .. তাহলে প্রশ্ন জাগে প্রথম রায় দেওয়ার আগে কেন আইন সংশোধন করা হল না ? আমার বিবেক আমায় আমায় প্রশ্ন করে ৭১ রে যারা অপরাধি ছিল,যারা হাজার হাজার নারী ধর্ষন করেছে, অসংখ্য মানুষ হত্য করেছে তা কি করে স্বাধীন বাংলাদেশে ৪৩ বছর পর ও বেঁচে আছে, রাজনীতি করছে? অপরাধি দের নিজনিজ এলাকার সাধারন মানুষ কেন এতদিন কিছু বলেনি ? অপরাধেদেরকে কেন গ্রাম ছাড়া করেনি ? উল্টে কেন তাদেরকে মন্ত্রিবানিয়েছে, এমপি বানিয়েছে, বর্তমাণে উইপি চেয়ারম্যান

বানিয়েছে এবং বানাচেছ ? তাহলে তাদের অপরাধের বাস্তবতার প্রমাণ কোথায় পাবো যদি প্রাইমারি ডাটা থেকে প্রাপ্ত তথ্য তাদেরই অনুকুলে থাকে ?

আমি যুদ্ধাপরাধিদের সাফাই গাইছি না ,যখন কাদের কসাই, মুজাহিদ; সাঈদির ফাঁসির রায় শুনি তখন আমার বিবেক আমাকে এই প্রশ্ন গুলো করে তারই একটু বহিঃপ্রকাশ করলাম মাত্র।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.