নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কল্পনার রাজা

কল্পনার রাজা

কেউ মনের কথা বলে, কেউ মনগড়া কথা বলে,, কেউ জানার জন্য তর্ক করে, কেউ বিরোধিতা করার জন্য তর্ক করে,, কেউ নিজেকে মহাজ্ঞানী ভাবে, কেউ জ্ঞান চর্চা করে,, জ্ঞানের স্তর ৩ টি: ১। যখন সে কিছু জানে সে অহংকারী হয়ে যায় ২। যখন সে মোটামুটি কিছু জানে তখন সে বিনয়ী হয় ৩। যখন সে অনেক জানে তখন সে আবিষ্কার করে যে সে মহাজ্ঞান ভান্ডারের কিছুই জানতে পারে নি.........

কল্পনার রাজা › বিস্তারিত পোস্টঃ

আসুন পবিত্র কুরআনে কি আছে জানি............ (পর্ব-২.০)

০৮ ই জুন, ২০১৪ রাত ১১:৫৪





(অনেক দিন থেকে ইচ্ছা ছিল কিন্তু সময় করে উঠতে পারছিলাম না, আলহামদুলিল্লাহ, এখন থেকে নিয়মিত করবো আশা করি, সবার কাছে দোয়া চাই যেন শেষ পর্যন্ত চালিয়ে যেতে পারি।

এই কাজটাতে দুইটা লাভ:

১। আমার এবং সকল পাঠকদের একবার পবিত্র কুরআনের বাংলা অনুবাদ পড়া হয়ে যাবে।

২। যেসব ব্লগাররা পবিত্র কুরআন নিয়ে বিভ্রান্তি ছড়ায়, ভুল ব্যাখ্যা দেয় তাদেরকে উপযুক্ত জবাব দেওয়া যাবে।)

তাহলে শুরু করি:



----------------- সুরা আল বাক্বারাহ (২৮৬)------------------



--------------------- بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ -----------------------------

-----(শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুনাময়, অসীম দয়ালু )-----



الم

১. আলিফ লাম মীম

1 . Alif . Lam . Mim .



ذَلِكَ الْكِتَابُ لاَ رَيْبَ فِيهِ هُدًى لِّلْمُتَّقِينَ

২. এই সেই কিতাব যাতে কোন সন্দেহের অবকাশ নেই, যা পথপ্রদর্শনকারী ফরহেযগারদের জন্য

2 . This is the Scripture whereof there is no doubt, a guidance unto those who ward off (evil).



الَّذِينَ يُؤْمِنُونَ بِالْغَيْبِ وَيُقِيمُونَ الصَّلاةَ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنفِقُونَ

৩. যারা অদেখা বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করে এবং নামাজ প্রতিষ্ঠা করে। আর আমি তাদেরকে যে রুজি দান করেছি তা থেকে ব্যয় করে।

3 . Who believe in the unseen, and establish worship, and spend of that We have bestowed upon them;



والَّذِينَ يُؤْمِنُونَ بِمَا أُنزِلَ إِلَيْكَ وَمَا أُنزِلَ مِن قَبْلِكَ وَبِالآخِرَةِ هُمْ يُوقِنُونَ

৪. এবং যারা বিশ্বাস স্থাপন করেছে সেসব বিষযের উপর যা কিছু তোমার প্রতি অবতীর্ণ হয়েছে এবং সেসব বিষয়ের উপর যা কিছু তোমার পূর্ববর্তীদের উপর অবতীর্ণ হয়েছে। আর আখিরাতকে যারা নিশ্চিত বলে বিশ্বাস করে।

4 . And who believe in that which is revealed unto thee (Muhammad) and that which was revealed before thee, and

are certain of the Hereafter.



أُوْلَئِكَ عَلَى هُدًى مِّن رَّبِّهِمْ وَأُوْلَئِكَ هُمُ الْمُفْلِحُونَ

৫. তারাই নিজেদের পালনকর্তার পক্ষ থেকে সুপথ প্রাপ্ত, আর তারাই যথার্থ সফলকাম।

5 . These depend on guidance from their Lord. These are the successful .



إِنَّ الَّذِينَ آَفَرُواْ سَوَاءٌ عَلَيْهِمْ أَأَنذَرْتَهُمْ أَمْ لَمْ تُنذِرْهُمْ لاَ يُؤْمِنُونَ

৬. নিশ্চিতই যারা কাফের (অস্বীকারকারী) হয়েছে তাদেরকে আপনি ভয় প্রদর্শন করুন আর নাই করুন তাতে কিছুই আসে যায় না, তারা ঈমান আনবে না।

6 . As for the disbelievers, whether thou warn them or thou warn them not it is all one for them; they believe not.



خَتَمَ اللّهُ عَلَى قُلُوبِهمْ وَعَلَى سَمْعِهِمْ وَعَلَى أَبْصَارِهِمْ غِشَاوَةٌ وَلَهُمْ عَذَابٌ عظِيمٌ

৭. আল্লাহ তাদের অন্ত:করণ এবং তাদের কানসমুহ বন্ধ করে দিয়েছেন, আর তাদের চোখসমুহ পর্দায় ঢেকে দিয়েছেন। আর তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি।

7 . Allah hath sealed their hearing and their hearts, and on their eyes there is a covering. Theirs will be an awful doom.



وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللّهِ وَبِالْيَوْمِ الآخِرِ وَمَا هُم بِمُؤْمِنِينَ

৮. আর মানুষের মধ্যে এমন কিছু লোক রয়েছে যারা বলে, আমরা আল্লাহ ও পরকালের প্রতি ইমান এনেছি অথচ আদৌ তারা ঈমানদার নয়।

8 . And of mankind are some who say: We believe in Allah and the Last Day, when they believe not.



يُخَادِعُونَ اللّهَ وَالَّذِينَ آمَنُوا وَمَا يَخْدَعُونَ إِلاَّ أَنفُسَهُم وَمَا يَشْعُرُونَ

৯. তারা আল্লাহ এবং ঈমানদারগনকে ধোঁকা দেয়। কিন্তু এতে তারা নিজেদেরকে ছাড়া অন্য কাউকে ধোঁকা দেয় না অথচ তারা তা অনুভব করতে পারে না।

9 . They think to beguile Allah and those who believe, and they beguile nonesave themselves; but they perceive not.



فِي قُلُوبِهِم مَّرَضٌ فَزَادَهُمُ اللّهُ مَرَضاً وَلَهُم عَذَابٌ أَلِيمٌ بِمَا آَانُوا يَكْذِبُونَ

১০. তাদের অন্ত:করণ ব্যধিগ্রস্থ আর আল্লাহ তাদের ব্যধি আরো বাড়িয়ে দিয়েছেন। বস্তুত তাদের জন্য নির্ধারিত রয়েছে ভয়াবহ আযাব, তাদের মিথ্যাচারের দরুন।

10 . In their hearts is a disease, and Allah increaseth their disease. A painful doom theirs because they lie.



وَإِذَا قِيلَ لَهُمْ لاَ تُفْسِدُواْ فِي الأَرْضِ قَالُواْ إِنَّمَا نَحْنُ مُصْلِحُونَ

১১. আর যখন তাদেরকে বলা হয় যে, দুনিয়ার বুকে দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টি করো না তখন তারা বলে, আমরা তো মীমাংসার পথ অবলম্বন করছি।

11 . And when it is said unto them: Make not mischief in the earth, they say: We are peacemakers only.



أَلا إِنَّهُمْ هُمُ الْمُفْسِدُونَ وَلَكِن لاَّ يَشْعُرُونَ

১২. মনে রেখ, তারাই হাঙ্গামা সৃষ্টি কারী কিন্তু তারা তা উপলব্ধি করে না।

12 . Are not they indeed the mischief makers? But they perceive not.



وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُواْ آَمَا آمَنَ النَّاسُ قَالُواْ أَنُؤْمِنُ آَمَا آمَنَ السُّفَهَاء أَلا إِنَّهُمْ هُمُ السُّفَهَاء

وَلَكِن لاَّ يَعْلَمُونَ

১৩. আর যখন তাদেরকে বলা হয়, অন্যান্যরা যেভাবে ঈমান এনেছে তোমরা্ও সেইভাবে ঈমান আনো। তখন তারা বলে, আমরাও কি ঈমান আনবো বোকাদের মত! মনে রেখ, প্রকৃতপক্ষে তারাই বোকা কিন্তু তারা তা বোঝে না।

13 . And when it is said unto them: Believe as the people believe, they say: Shall we believe as the foolish believe?

Are not they indeed the foolish? But they know not.



وَإِذَا لَقُواْ الَّذِينَ آمَنُواْ قَالُواْ آمَنَّا وَإِذَا خَلَوْاْ إِلَى شَيَاطِينِهِمْ قَالُواْ إِنَّا مَعَكْمْ إِنَّمَا حْنُ

مُسْتَهْزِئُونَ

১৪. আর তারা যখন ঈমানদারদের সাথে মিশে তখন বলে আমরা ঈমান এনেছি। আবার যখন তাদের শয়তানদের সাথে একান্তে সাক্ষাত করে আমরা তোমাদের সাথে রয়েছি। আমরা তো (মুসলমানদের সাথে) উপহাস করি মাত্র।

14 . And when they fall in with those who believe, they say: We believe; but when they go apart to their devils they declare: Lo! we are with you; verily we did but mock.



اللّهُ يَسْتَهْزِئُ بِهِمْ وَيَمُدُّهُمْ فِي طُغْيَانِهِمْ يَعْمَهُونَ

১৫. বরং আল্লাহই তাদের সাথে উপহাস করেন। আর তাদেকে তিনি ছেড়ে দিয়েছেন যেন তারা নিজেদের অহংকার ও কুমতলবে হয়রান ও পেরেশান থাকে।

15 . Allah (Himself) doth mock them, leaving them to wander blindly on in their contumacy.



أُوْلَئِكَ الَّذِينَ اشْتَرُوُاْ الضَّلاَلَةَ بِالْهُدَى فَمَا رَبِحَت تِّجَارَتُهُمْ وَمَا آَانُواْ مُهْتَدِينَ

১৬. তারা সে সমস্ত লোক, যারা হেদায়েতের বিনিময়ে গোমরাহী ক্রয় করে। বস্তুত তারা তাদের এ ব্যবসায় লাভবান হতে পারে নি এবং তারা হেদায়েতও লাভ করতে পারে নি।

16 . These are they who purchase error at the price of guidance, so their commerce doth not prosper, neither are they guided.



مَثَلُهُمْ آَمَثَلِ الَّذِي اسْتَوْقَدَ نَاراً فَلَمَّا أَضَاءتْ مَا حَوْلَهُ ذَهَبَ اللّهُ بِنُورِهِمْ وَتَرَآَهُمْ فِي

ظُلُمَاتٍ لاَّ يُبْصِرُونَ

১৭. তাদের অবস্থা সেই ব্যক্তির মত, যে লোক কোথাও আগুন জ্বালালো এবং তার চারিদিককার সবকিছু যখন আগুন স্পষ্ট করে তুললো ঠিক এমনি সময় আল্লাহ তার চারিদিকের আলো উঠিয়ে নিলেন এবং তাদেরকে অন্ধকারে ছেড়ে দিলেন। ফলে তারা কিছুই দেখতে পায় না।

17 . Their likeness is as the likeness of one who kindleth fire, and when it sheddeth its light around him Allah taketh

away their light and leaveth them in darkness, where they cannot see,



صُمٌّ بُكْمٌ عُمْيٌ فَهُمْ لاَ يَرْجِعُونَ

১৮. তারা বধির, বোবা ও অন্ধ, সুতরাং তারা ফিরে আসবে না।

18 . Deaf, dumb and blind; and they return not



أَوْ آَصَيِّبٍ مِّنَ السَّمَاءِ فِيهِ ظُلُمَاتٌ وَرَعْدٌ وَبَرْقٌ يَجْعَلُونَ أَصْابِعَهُمْ فِي آذَانِهِم مِّنَ

الصَّوَاعِقِ حَذَرَ الْمَوْتِ واللّهُ مُحِيطٌ بِالْكافِرِينَ

১৯. আর তাদের উদাহরন সেসব লোকের মত, যারা দুর্যোগপূর্ন ঝড়ের রাতে পথ চলে, যাতে থামে আধার, গর্জন এবং বিদ্যুৎচমক। মৃত্যুর ভয়ে গর্জনের সময় কানে আঙ্গুল দিয়ে রক্ষা পেতে চায়। অথচ সমস্ত কাফেরই আল্লাহ কর্তৃক পরিবেষ্টিত।

19 . Or like a rainstorm from the sky, wherein is darkness, thunder and the flash of lightning. They thrust their fingers in their ears by reason of the thunder-claps, for fear of dead Allah encompasseth the disbelievers (in His guidance) .



يَكَادُ الْبَرْقُ يَخْطَفُ أَبْصَارَهُمْ آُلَّمَا أَضَاء لَهُم مَّشَوْاْ فِيهِ وَإِذَا أَظْلَمَ عَلَيْهِمْ قَامُواْ وَلَوْ شَاء اللّهُ لَذَهَبَ بِسَمْعِهِمْ وَأَبْصَارِهِمْ إِنَّ اللَّه عَلَى آُلِّ شَيْءٍ قَدِيرٌ

২০. বিদ্যুতালোকে যখন সামান্য আলোকিত হয়, তখন কিছুটা পথ চলে। আবার যখন অন্ধকার হয়ে যায়, তখন ঠায় দাড়িয়ে থাকে। যদি আল্লাহ ইচ্ছা করেন তাহলে তাদের শ্রবনশক্তি ও দৃষ্টিশক্তি ছিনিয়ে নিতে পারেন। আল্লাহ যাবতীয় বিষয়ের উপর সর্বময় ক্ষমতাশীল।

20 . The lightning almost snatcheth away their sight from them. As often as it flasheth forth for them they walk therein, and when it darkeneth against them they stand still. If Allah willed, He could destroy their hearing and their sight Lo! Allah is Able to do all things .



يَا أَيُّهَا النَّاسُ اعْبُدُواْ رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ وَالَّذِينَ مِن قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ

২১. হে মানব সমাজ! তোমরা তোমাদের পালনকর্তার ইবাদত কর, যিনি তোমাদের ও তোমাদের পূর্ববর্তীদের সৃষ্টি করেছেন। তাতে আশা করা যায় তোমরা ফরহেযগারী অর্জন করতে পারবে।

21 . O mankind! Worship your Lord, Who hath created you and those before you, so that ye may ward off (evil).



الَّذِي جَعَلَ لَكُمُ الأَرْضَ فِرَاشاً وَالسَّمَاء بِنَاء وَأَنزَلَ مِنَ السَّمَاءِ مَاءً فَأَخْرَجَ بِهِ مِنَ

الثَّمَرَاتِ رِزْقاً لَّكُمْ فَلاَ تَجْعَلُواْ لِلّهِ أَندَاداً وَأَنتُمْ تَعْلَمُونَ

২২. যে পবিত্র সত্বা তোমাদের জন্য ভুমিকে বিছানা এবং আকাশকে ছাদ স্বরুপ স্থাপন করে দিয়েছেন, আর আকাশ থেকে পানি বর্ষণ করে তোমাদের জন্য ফল-ফসল উৎপাদন করেছেন তোমাদের খাদ্য হিসাবে। অতএব আল্লাহর সাথে তোমরা অন্য কউকে সমকক্ষ করো না। বস্তুত এসব তোমরা জানো।

22 . Who hath appointed the earth a resting-place for you, and the sky a canopy; and causeth water to pour down from the sky, thereby producing fruits as food for you. And do not set up rivals to Allah when ye know (better).



وَإِن آُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُواْ بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُواْ شُهَدَاءآُم مِّن

دُونِ اللّهِ إِنْ آُنْتُمْ صَادِقِينَ

২৩. এতদসম্পর্কে যদি তোমাদের কোন সন্দেহ থাকে যা আমি আমার বান্দার প্রতি অবতীর্ন করেছি তাহলে এর মত একটি সুরা রচনা করে নিয়ে এস। তোমাদের সেসব সাহায্যকারীদের সঙ্গে নাও - এক আল্লাহ ছাড়া, যদি তোমরা সত্যবাদী হয়ে থাক।

23 . And if ye are in doubt concerning that which We reveal unto Our slave (Muhammad), then produce a sura or the like thereof, and call your witnesses beside Allah if ye are truthful.



فَإِن لَّمْ تَفْعَلُواْ وَلَن تَفْعَلُواْ فَاتَّقُواْ النَّارَ الَّتِي وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ أُعِدَّتْ لِلْكَافِرِينَ

২৪. আর যদি তা না পার - অবশ্য তা তোমরা কখনও পারবে না, তাহলে সে দোযখের আগুন থেকে রক্ষা পাওয়ার চেষ্টা কর, যার জ্বালানী হবে মানুষ ও পাথর। যা প্রস্তত করা হয়েছে কাফেরদের জন্য।

24 . And if ye do it not and ye can never do it - enguard yourselves against the fire prepared for disbelievers, whose fuel is of men and stones.



وَبَشِّرِ الَّذِين آمَنُواْ وَعَمِلُواْ الصَّالِحَاتِ أَنَّ لَهُمْ جَنَّاتٍ تَجْرِي مِن تَحْتِهَا الأَنْهَارُ آُلَّمَا

رُزِقُواْ مِنْهَا مِن ثَمَرَةٍ رِّزْقاً قَالُواْ هَذَا الَّذِي رُزِقْنَا مِن قَبْلُ وَأُتُواْ بِهِ مُتَشَابِهاً وَلَهُمْ فِيهَا

أَزْوَاجٌ مُّطَهَّرَةٌ وَهُمْ فِيهَا خَالِدُونَ

২৫. আর হে নবী (স.), যারা ঈমান এনেছে ও সৎকর্মসমূহ করেছে, আপনি তাদেরকে এমন বেহেশতের সুসংবাদ দিন যার পাদদেশে নহরসমূহ প্রবাহমান থাকবে। যখনই তারা খাবার হিসাবে কোন ফল প্রাপ্ত হবে তথনই তারা বলবে এতো অবিকল সে ফলই যা আমরা ইতিপূর্বেও লাভ করেছিলাম। বস্তুত তাদেরকে একই প্রকৃতির ফল প্রদান করা হবে। এবং সেখানে তাদের জন্য শুদ্ধচারিনী রমনীকূল থাকবে। আর সেখানে তার অনন্তকাল অবস্থান করবে।

25 . And give glad tidings (O Muhammad) unto those who believe and do good works; that theirs are Gardens underneath which rivers flow; as often as they are regaled with food of the fruit thereof, they say: This is what was

given us aforetime; and it is given to them in resemblance. There for them are pure companions; there for ever they

abide.



إِنَّ اللَّهَ لاَ يَسْتَحْيِي أَن يَضْرِبَ مَثَلاً مَّا بَعُوضَةً فَمَا فَوْقَهَا فَأَمَّا الَّذِينَ آمَنُواْ فَيَعْلَمُونَ أَنَّهُ

الْحَقُّ مِن رَّبِّهِمْ وَأَمَّا الَّذِينَ آَفَرُواْ فَيَقُولُونَ مَاذَا أَرَادَ اللَّهُ بِهَذَا مَثَلاً يُضِلُّ بِهِ آَثِيراً

وَيَهْدِي بِهِ آَثِيراً وَمَا يُضِلُّ بِهِ إِلاَّ الْفَاسِقِينَ

২৬. আল্লাহপাক নি:সন্দেহে মশা বা তদুর্ধ্ব বস্তু দ্বারা উপমা পেশ করতে লজ্জা বোধ করেন না, বস্তত: যারা মুমিন তারা নিশ্চিতভাবে বিশ্বাস করে যে, তাদের পালনকর্তা কর্তৃক উপস্থাপিত এ উপমা সম্পূর্ন নির্ভুল ও সঠিক। আর যারা কাফের তারা বলে এরুপ উপমা উপস্থাপনে আল্লাহর মতলব ই বা কি ছিল। এদ্বারা আল্লাহ তা'য়ালা অনেককে বিপথগামী করেন আবার অনেককে সঠিক পথও প্রদর্শন করেন। তিনি অনুরুপ উপমা দ্বারা অসৎ ব্যক্তি ছাড়া কাউকে বিপথগামী করেন না।

26 . Lo! Allah disdaineth not to coin the similitude even of a gnat. Those who believe know that it is the truth from their Lord; but those who disbelieve say: What doth Allah wish (to teach) by such a similitude? He misleadeth many thereby, and He guideth many thereby; and He misleadeth thereby only miscreants;



الَّذِينَ يَنقُضُونَ عَهْدَ اللَّهِ مِن بَعْدِ مِيثَاقِهِ وَيَقْطَعُونَ مَا أَمَرَ اللَّهُ بِهِ أَن يُوصَلَ وَيُفْسِدُونَ

فِي الأَرْضِ أُولَئِكَ هُمُ الْخَاسِرُونَ

২৭. (বিপথগামী তারাই) যারা আল্লাহর সাথে অঙ্গীকার বদ্ধ হওয়ার পর তা ভঙ্গ করে এবং আল্লাহ পাক যা কিছু অবিচ্ছিন্ন রাখতে নির্দেশ দিয়েছেন তা ছিন্ন করে আর পৃথিবীর বুকে অশান্তি সৃষ্টি করে। ওরা যথার্থই ক্ষতিগ্রস্থ।

27 . Those who break the covenant of Allah after ratifying it and sever that which Allah ordered to be joined, and (who) make mischief in the earth: Those are they who are the losers



آَيْفَ تَكْفُرُونَ بِاللَّهِ وَآُنتُمْ أَمْوَاتاً فَأَحْيَاآُمْ ثُمَّ يُمِيتُكُمْ ثُمَّ يُحْيِيكُمْ ثُمَّ إِلَيْهِ تُرْجَعُونَ

২৮. কেমন করে তোমরা আল্লাহর ব্যপারে কুফরি অবলম্বন করছ? অথচ তোমরা ছিলে নিষ্প্রান! অত;পর তিনিই তোমাদেরকে প্রাণ দান করেছেন, আবার মৃত্যূ দান করবেন। পুনরায় তোমাদেরকে জীবন দান করবেন, অত:পর তোমরা তারই প্রতি প্রত্যাবর্তন করবে।

28 . How disbelieve ye in Allah when ye were dead and He gave life to you! Then he will give you death, then life again, and then unto Him ye will return.



هُوَ الَّذِي خَلَقَ لَكُم مَّا فِي الأَرْضِ جَمِيعاً ثُمَّ اسْتَوَى إِلَى السَّمَاء فَسَوَّاهُنَّ سَبْعَ سَمَاوَاتٍ وَهُوَ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ

২৯. তিনিই সে মহান সত্বা যিনি সৃষ্টি করেছেন তোমার জন্য যা কিছু যমীনে রয়েছে সে সমস্ত। তারপর তিনি মনোসংযোগ করেছেন আকাশের প্রতি। বস্তুত তিনিই তৈরি করেছেন সাত আসমান, আর আল্লাহ সর্ববিষয়ে অবহিত।

29 . He it is Who created for you all that is in the earth. Then turned He to the heaven, and fashioned it as seven

heavens. And He is Knower of all things.



وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلاَئِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الأَرْضِ خَلِيفَةً قَالُواْ أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا

وَيَسْفِكُ الدِّمَاء وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لاَ تَعْلَمُونَ

৩০. আর তোমার পালনকর্তা যখন ফেরেশতাদিগকে বললেন, আমি পৃথিবীতে একজন প্রতিনিধি বানাতে যাচ্ছি, তখন ফেরেশতাগণ বললো, আপনি কি পৃথিবীতে এমন কাউকে সৃষ্টি করবেন যে দাঙ্গা-হাঙ্গামা করবে এবং রক্তপাত ঘটাবে? অথচ আমরা প্রতিনিয়ত আপনার গুন-গান করছি এবং আপনার পবিত্র সত্বাকে স্মরন করছি। আল্লাহ তা'য়ালা বললেন, আমি জানি, যা তোমরা জান না।

30 . And when thy Lord said unto the angels: Lo! I am about to place a viceroy in the earth, they said: wilt Thou place therein one who will do harm therein and will shed blood, while we, we hymn Thy praise and sanctify Thee?

He said: Surely I know that which ye know not.

------------------------------------------------------> (চলমান........)



বি:দ্র: কোথাও বানান ভুল বা অন্য কোন সংশোধনী থাকলে দয়া করে শোধরানোর সুযোগ দিয়ে পরামর্শ দিবেন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.