| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেকদিন পর সামহোয়্যারইনে আসলাম ।এসে ভালো লাগলো ।পুরাতন ব্লগার দেখলাম অনেকেই আছে,ভেবেছিলাম এরা হয়তো চলে গেছে,আর ফিরবে না ।এদের দেখে ভাল লাগলো ।অল্প সময়ের জন্য হলেও মনে পুরাতন স্মৃতি গুলো ভেসে উঠলো । আহ কি এক সময় ছিলো ।কত হাসি,কত আনন্দ,বেদনার সাক্ষী এই ব্লগটি ।মনে পড়ে,নতুন পোষ্ট দেখার জন্য একটু পরপরই রিফ্রেস করতাম।কি না ছিলো এই ব্লগে, মুভি রিভিউ,ফটোগ্রাফি,মানবিকতার আবেদন,ক্যাম্পাস জীবনের সুখ-দুঃখ,বিজ্ঞান বিষয়ক আর্টিকেল, আর ফানি পোষ্ট ।মনে আছে, একবার একজন নতুন আন্ডারওয়্যার কিনে পোষ্ট দিলো, আর এমন আজব আজব সব কমেন্ট আসলো,সবাই পোস্ট পড়া বাদ দিয়ে কমেন্ট করতে থাকলো,মজাদার সব কমেন্ট ।একজন একবার জ্বীন বিষয়ক পোস্ট দিলো, সেটা একেবারে ক্লাসিক পর্যায়ে চলে গেলো, কি সব কমেন্ট,আর ব্লগারের ঠান্ডা মাথার যুক্তির সাথে সেগুলো ডিফেন্ড ।আরো ছিলো পাল্টা-পাল্টি পোষ্ট । ব্লগাররা যেনো দুই ভাগে ভাগ হয়ে যেতো ।নাফিস ইফতেখার,ফিফা এসব কিংবদন্তী ব্লগাররা হারিয়েই গেলো,কেনো গেলো আমার মতো আমজনতা কখনোই জানবে না, আর যারা জানে তারা কখনোই শেয়ার করবে না । কখনোই লেখক ছিলাম না,আজও নই ।সেই ২০১০ সাল থেকে ব্লগে আসি,কখনোই মনে হয়নি রেজিষ্টেশন এর কথা,আমি পাঠক,আমার রেজিষ্টেশন করার কি দরকার,এমনিতেই তো সব পড়তে পারছি,যখন অনেক পড়ে করলাম তখন সামহোয়্যারইনে অনেক নিয়ম, পর্যবেক্ষনে রাখা হবে,জেনারেল আরও কতো কি!! তবে এখন আফসোস হয়,একটু কষ্ট করলেই হয়তো জেনারেল হওয়া যেতো আর কালজয়ী কিছু ব্লগে কমেন্ট করে স্বাক্ষী হওয়া যেতো,লেখক হিসেবে তো কেনদিন কিছু করতে পারবো না ।আজ অনেকদিন পর এসে দেখি সামু আমাকে সেফ ঘোষনা করেছে ।কোন পোষ্ট নেই,কোন কমেন্ট নেই তারপরেও সেফ ।অথচ,বছর দুই-তিন আগেও মডারেটরদের প্রতি ক্ষোভ ছিলো কেন আমাকে জেনারেল করা হচ্ছে না,অমুককে কেনো এতো তাড়াতাড়ি জেনারেল বানানো হলো,ওর সাথে মডারেটরদের কি সম্পর্ক !! সামুর প্রতি আমার সবচেয়ে বড় অভিযোগ ছিলো সবাইকে কমেন্ট করতে না দেয়া,তারা একবারও আমার মতো পাঠকদের কথা বিবেচনায় রাখেনি,সবাই লেখক না, হতেও চায় না, একটা সুন্দর কমেন্ট অনেক সময় সেই পোষ্ট কেও ছাপিয়ে যায়,এমন উদাহরন সামুতেই আছে শত শত । ব্লগের সৌন্দর্য তার কমেন্টে, লেখকের সাথে পাঠকের ইন্টারএ্যাকশন ,অথচ সেই কমেন্টকেই ঠেকিয়ে রাখা হয়েছিলো ফ্লাডিং এর ঠুনকো অভিযোগে । পুরাতন ব্লগার আরজুপনি,অন্যমনস্ক শরৎ,অপু তানভীর,বিদ্রোহী ভৃগু, এদের দেখে ভাল লাগলো । ব্লগ নিয়ে অনেক নোংরা রাজনীতি হয়েছে,অনেক ব্লগাররাই সেখানে জড়িত ছিলো । অনেকের মনেই এখনো ব্লগ সম্পর্কে ভুল ধারনা আছে, এগুলো ভেংগে দেয়ার দায়িত্ব ব্লগারদেরই । আর যেনো কখনো ফিরে না আসে সেই নোংরা দিনগুলি, ব্লগিং হোক আনন্দময় ।আর সামুর যেনো সেই হারানো সোনালি অতীত ফিরে আসে এই কামনায় শেষ করলাম আমার দীর্ঘ ব্লগিং জীবনের প্রথম লেখা ।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:০৮
থার্মোমিটার বলেছেন: তাপ মাপতে পারবেন ।গাড়িটা একটু চালাইতে দিবেন ?
২|
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:২৬
আরণ্যক রাখাল বলেছেন: সেফ তো হয়েই গেছেন। এবারে প্রাণ খুলে লিখতে থাকুন, মন্তব্য করতে থাকুন।
ওয়েলকাম বস
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:০৯
থার্মোমিটার বলেছেন: লিখতে পারি আর না পারি মন্তব্য চলবে ।
৩|
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৪৯
শাহরীন মাহাদী বলেছেন: ওয়েলকাম
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:১০
থার্মোমিটার বলেছেন: ধন্যবাদ ।
৪|
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:১২
এস এম শিবলী ওয়ার্সী বলেছেন: লেখা নতুন, স্মৃতি পুরাতন। ভালো লাগলো।
৫|
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৪২
জনৈক অচম ভুত বলেছেন: স্বাগতম জানবেন। শুভকামনা রইল। ![]()
৬|
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:০১
সুমন কর বলেছেন: এটি আপনার দীর্ঘ ব্লগিং জীবনের প্রথম লেখা !! এটা কিছু হলো !!
এবার নিয়মিত হয়ে যান।
৭|
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:১২
থার্মোমিটার বলেছেন: চেষ্টা থাকবে, পারি আর না পারি ।
৮|
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৪০
দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: অনেক স্মৃতিই জানেন দেখছি?
যাহোক, লিখতে থাকুন মন খুলে!
শুভেচ্ছা!
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১২
থার্মোমিটার বলেছেন: চেষ্টা করবো ।
৯|
১৪ ই জুন, ২০১৭ রাত ২:৩২
প্রামানিক বলেছেন: স্বাগতম
০৫ ই জুলাই, ২০১৭ রাত ১১:৪৭
থার্মোমিটার বলেছেন: ধন্যবাদ, এতো পুরাতন ব্লগ দেখার জন্য ।
১০|
১৬ ই জুন, ২০১৭ সকাল ১১:২৯
মারুফ হায়দার নিপু বলেছেন: আগের নিক কী ছিলো?
০৫ ই জুলাই, ২০১৭ রাত ১১:৫১
থার্মোমিটার বলেছেন: নারে ভাই, কোন নিক ছিলো না, তিন বছরে পোষ্ট লিখছি একটা, শুধুই পড়তাম, আমি অলস ।
১১|
২৮ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:১৬
চাঁদগাজী বলেছেন:
আপনি বললেন, ব্লগে ফিরে এসেছেন; এটাকে ফিরে আসা বলা যায়?
১২|
১১ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:১৬
চাঁদগাজী বলেছেন:
আপনি আধাআধি ফিরেছেন, সেটা জানিয়ে কমপক্ষে একটা পোষ্ট দিয়ে পারেন।
©somewhere in net ltd.
১|
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০৫
চাঁদগাজী বলেছেন:
ব্লগে তাপ বাড়লে মাপতে পারবো।