নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নীল পাখির গল্প-কথা!

বড় ধরনের স্বপ্নবাজ এক নিঃসঙ্গ পথচারী!

নীল পাখি ১৩১১

বড় ধরনের স্বপ্নবাজ এক নিঃসঙ্গ পথচারী!

নীল পাখি ১৩১১ › বিস্তারিত পোস্টঃ

চেয়ারম্যান-জগলু সিরিজ # ৪

১৯ শে জুন, ২০১৩ সকাল ১০:৪৮

চেয়ারম্যান : কি রে জগলু, কি এত ভাবতেছিস চুপ কইরা?

জগলু : সকালে রফিক মিয়ার আম গাছ থাইকা সবাই মিল্লা ঢিলা মাইরা আম পাইড়া আনছি! কয়েকটা মাথায় ও পরছে! এরপর ঝাল ঝাল কইরা ভর্তা বানাইয়া খাইলাম......

চেয়ারম্যান : তো? ভালইতো মজা করছিস। তোদের বয়সটাই তো দুরন্তপনা করার! তো এতে এত ভাবনার কি আছে?

জগলু : কিছুতেই একটা হিসাব মিলাইতে পারতাসি না চেয়ারম্যান সাব! আল্লাহ্‌ এই কামডা ক্যান করলো কন দেহি?

চেয়ারম্যান : কি কাজ?

জগলু : এই যে এত ছোড লাউ গাছ, অথচ এডাতে কত বড় বড় লাউ ধরে! অথচ এত বড় আম গাছে দেহেন এত ছোড ছোড আম ধরে! এইডা কিছু হইল?

চেয়ারম্যান : কাজটা তোর কাছে ভুল মনে হইতাছে?

জগলু : না, ঠিক তা না। তবে মাইনা লইতে কষ্ট হইতাছে!

চেয়ারম্যান : জগলু, একটা বার ভাইবা দেখ, এত উপর থাইকা, একটা লাউ এর সাইজ এর আম যদি আজকে তোর মাথায় পড়তো, তাইলে তোর আজ কি অবস্থা হইত???



জগলু শকড, চেয়ারম্যান রকড :p



( সত্যিই অনেক মিস করি, অন্যের গাছে ঢিল মেরে কাঁচা আম পারা! অথবা ভীষণ ঝড়-তুফানে আম কুড়াতে বের হওয়া :( )



( courtesy : https://www.facebook.com/tawfirhasan )

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.