নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাপ

ফডসফসডাফাসডফসা

টিকটিকির যম

টিকটিকির যম › বিস্তারিত পোস্টঃ

চিঠি

১৮ ই জুলাই, ২০১৪ সকাল ৯:৪৭

একটা ছেলে কলজের খুব

ধনী একটা মেয়ের

কাছে একটা চিঠি দিল ।

মেয়েটা ছিল

খুব অহংকারী । চিঠিটা দেখা মাত্রই

সে ছেলেটাকে জুতা মারলো আর

সাথে সাথে প্রেন্সিপাল ও তার

বাবাকে কথাটা বললো । প্রেন্সিপাল

খুব অপমান করলো তাকে আর তখনই কলেজ

থেকে টিসি দিয়ে বের করে দিল ।



মেয়ের বাবা কলেজের অংশীদার ছিল

তাই । মেয়ের

বাবা পুলিশে ধরিয়ে দিল

ছেলেটাকে । ছেলেটা গরীব ছিল তাই

থানা থেকে কেউ নিতে আসেনি তাকে ,

শুধু তার এক ছোট ভাই এসেছিল দেখতে ।



খুব অত্যাচার করলো পুলিশ তাকে , খুব

মারলো । শেষে এক সপ্তাহ

পরে আধমরা করে ছেরে দিল ।

কলেজের

আর এলাকার সব লোকজন তাকে অপমান

করতে লাগলো । পরদিন সকালে কলেজের

বড় বিল্ডিং এর নিজে ছেলেটার

লাশটা খুজে পাওয়া গেলো ।



ছেলেটা কষ্ট

সইতে না পেরে আত্মহত্যা করেছে

জীবনটাকেই শেষ করে দিয়েছে ।

ছোট

ভাইটা ছিল তার কলিজার টুকরা , সে যখন

জানলো তখন সেও দুঃখ

সইতে না পেরে মারা গেলো । এই

দুইটা ছেলের কি সত্যিই দোষ ছিল

কোন??



মেয়েটা কিছুদিন পর

চিঠিটা খুলে পড়তে লাগলো , আর চোখ

দিয়ে পানি পরতে লাগলো তখন তার ।

খুব কাঁদলো মেয়েটা । কেন ?



চিঠিটা > আমার প্রিয় ক্লাসমেট ,

আমি খুব গরীব ঘরের ছেলে এটা জানেন

আপনি । আমার মায়ের খুব ইচ্ছা ছিল তাই

আমাকে কলেজে ভর্তি করিয়েছিল । যেন

আমি একজন ভাল শিক্ষক হতে পারি ,

অন্যকে আমার শিক্ষায় শিক্ষিত

করতে পারি । কিন্তু আমার মা কিছুদিন

আগে মারা গেছেন । এখন আমি নিজের

খরচ চালাতে পারছিনা । পরীক্ষার ফিস

কি করে দেব বুঝতে পারছিনা । আমার

ছোট ভাইটাকে নিয়ে খুব কষ্টে আছি ।

আপনার কাছে একটা অনুরুধ

রাখবো আপনি যদি পারেন আমার ফিসের

টাকাটা দিবেন বা বাবাকে বলে মাফ

করাতে সাহায্য করবেন । আমি খুব ভাল

পড়াতে পাড়ি যদি বলেন

আপনাকে পড়াবো আর

নাহলে চাকরি করে টাকাটা শুধ

দিয়ে দিবো । আপনার এই উপকার

সারা জীবন মনে রাখবো ।

মুখে বলতে পারবোনা তাই

চিঠি দিলাম । ভাল থাকবেন , আর

সুখী থাকবেন দুআ করি ।।



প্রিয় ভাইয়া ও আপুরা তাই কখনো কোন কিছু সম্পূর্ণ না জেনে করবেন না বা বলবেন না।মনে রাখবেন এতে আপনার বা অন্যের জীবনটাও শেষ হয়ে যেতে পারে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.