নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

টয়লেট সিঙ্গার

টয়লেট সিঙ্গার

বিশ্বাস করুন, আমি কেউ নই। স্ব অর্জনে অর্জিত হয়নি)জীবনের ধারাপাত। পূর্বপুরুষী বাস্তবতায় আমি এগিয়ে চলছি সেই অনাদিকাল থেকে। আমাকে আর সব লোক স্নিগ্ধ বলে সম্ভোধন করে বলে আমি স্নিগ্ধ। মানুষ বলে জ্ঞান করে বলে আমি মানুষ। আমার নিজস্ব কিছু নেই এখানে। মানুষের নাম মানুষই মানুষ দিয়েছে বলে আমি মানুষ হয়ে আছি আর সব মানুষের মতো! যে আমি মানুষ নাম ধারণ করে আছি সে আমি অনেকবার মরে যাই, রোজ রোজ। আমাদের অলক্ষ্যে আমাদের মৃত্যু হয়ে গেছে অনেক আগেই; আমরা টের পাইনি অদ্যাবধি! আমরা টের পেয়ে গেলে পেছনে ফেরার সুযোগ থাকে কী আর কোনো?

টয়লেট সিঙ্গার › বিস্তারিত পোস্টঃ

তোমার জন্য

০৫ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:০৫

তোমার জন্য বার বার হারাতে আমি রাজী;

তোমার চোখে নিজের ছবি দেখতে ভালবাসি।

হাওয়ার ভারে উড়ে আসে, তোমার খোলা চুল;

সরিয়ে তাকে দেখতে চাই, মিষ্টি একটা ফুল।

বুকের মাঝে মাথাটি রেখে, যখন কাছে আসো;

আমার বুকের ধুকপুকানি, শুনতে নাহি পারো?

সোজা পথে হাঁটতে গিয়েও, হাতটা চেপে ধর,

বৃষ্টি এলেই ছাতা ফেলে, ভিজতে জিদ কর।

তোমার মুখের মিষ্টি হাসি, এমনি থাকুক লেগে;

দূরে কোথাও চলে যেওনা, একলা আমায় ফেলে।

যদি কখন যেতেই হয়, একলা যেও না কভু;

আমায় শুধু জানিয়ে দিও, ঠিক পৌছে যাব মধু।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.