নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার যত কথা

তমাল হক

তমাল হক › বিস্তারিত পোস্টঃ

Kahlil Gibranএর দুটি অনু গল্প "The Fox" and "The Asylum"

২৫ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:১২

The Fox
সূর্য উঠার সময় এক শিয়াল তার ছায়া দেখে বলল " আজ দুপুরের খাবারে একটা উট না হলে চলবেই না"। তাই সমস্ত সকাল জুড়ে সে উট খুঁজে বেরালো। কিন্তু দুপুরবেলা যখন সে তার ছায়ার দিকে তাকালো তখন বললো "একটা ইঁদুর হলেও চলতো"।


The Asylum
আমি একটি পাগলা গারদে ঘুরছিলাম আর তখন এক যুবককে দেখলাম দর্শনের একটা বই পড়তে। তার ব্যবহার আর স্বাস্থ্য অন্য সবার চেয়ে আলাদা তাই আমি কৌতুহলী হয়ে তার পাশে বসে জানতে চাইলাম " তুমি এখানে কি করছো ?"

সে অবাক চোখে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে যখন বুঝলো যে আমি কোনো ডাক্তার না , তখন বললো :

'বাবা ছিলেন মেধাবী আইনজীবী আর মনেমনে তো চাইতেনই যেন আমি তার মতো হই মুখেও বলতেন "তোমাকে হতে হবে আমার মতো "। চাচা ছিলেন বড় ব্যবসায়ী। তিনিও আশা করতেন আমি তার পথে এগুবো। এদিকে মা চাইতেন আমি যেন আমার নানার মত মস্ত চাকুরে হই। আমার বোন্ কি চাইতো না ! সে তার স্বামী কে আমার সামনে রাখতো উদাহরণ হিসেবে। আমার ভাই প্রতিদিন ভোরে আমার ঘুম ভাঙিয়ে ব্যায়াম করার জন্য নিয়ে যেতে চাইতো আর বলতো " আমার মতো খেলোয়াড় হতে হবে তোকে তবেই না দেশ জুড়ে মানুষ্ চিনবে "

স্কুলেও একই ব্যাপার ঘটতো। গানের শিক্ষক তার সুরের জালে বেঁধে বলতেন গায়ক হতে। আর সাহিত্যের শিক্ষক কথার জাদুতে ফেলে লোভী করে তুলতেন লেখক হতে যেন মানুষকে কল্পনার জগতে আটকে ফেলতে পারি । সবাই নিজেকে আমার সামনে নিয়ে এসেছে উদাহরণ হিসেবে তাকে অনুসরণ করার জন্য, তাদের কেওই আমার দিকে তাকায়নি একজন মানুষের দিকে যেভাবে তাকানো উচিত । মনে হয় তারা যেন আয়নার দিকে তাকিয়েছে, নিজের প্রতিবিম্ব আমার উপরে দেখবে বলে ।

আমি আমার মত থাকতে চাই, তাই আমি এখানে আছি । '

মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৫ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৪২

এহসান সাবির বলেছেন: খুব সহজেই উনারা অনুগল্প লেখে....
আমরা লিখতে গেলেই হয় আন্ডা :(


২| ২৫ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৪৯

জাহাঙ্গীর.আলম বলেছেন:
চমৎকার ৷ ২য় টি বেশি ভাল লাগলো ৷শিরোনামগুলো বাংলায় দিলে কেমন হতো ভেবে দেখবেন ৷

২৫ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৫৬

তমাল হক বলেছেন: নাম ২টি বাংলায় অনুবাদ করলে কেন জানি যুতসই হয়না তাই .....

ধন্যবাদ

৩| ২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:৫৩

আমি তুমি আমরা বলেছেন: দ্বিতীয় গল্পটা অসাধারন।

৪| ২৬ শে অক্টোবর, ২০১৪ ভোর ৫:১০

আজমান আন্দালিব বলেছেন:

আমি আমার মত থাকতে চাই, তাই আমি এখানে আছি । '

৫| ২৬ শে অক্টোবর, ২০১৪ সকাল ৮:৩৪

অপূর্ণ রায়হান বলেছেন: সুন্দর দুইটা গল্প ।

অটঃ মন্তব্য স্কিপ করে রিপ্লাই দেওয়া দৃষ্টিশোভন নয় । ভালো থাকবেন :)

৬| ২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:৫৩

কলমের কালি শেষ বলেছেন: সেইরাম হয়েছে । চমৎকার ।

৭| ২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:৫৭

হাসান মাহবুব বলেছেন: চমৎকার ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.