নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি শুধু তুষারিত গতিহীন ধারা...

অভিযাত্রিক তন্ময়

অভিযাত্রিক তন্ময় › বিস্তারিত পোস্টঃ

আবার আসিলাম ফিরে..(একটি ব্যাক্তিগত স্মৃতিচারণ)

২৩ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:২৩

প্রায় ১.৫ বছর পর ব্লগে ফিরলাম।আগের বার যখন লিখসিলাম ছিলাম ছাত্রসমাজের প্রতিনিধি আর এখন নানা কাহিনীর পর আমি দেশের বিদ্যুৎ সেক্টরের একজন অন্তদ্র প্রহরী,বিদ্যুৎ সৈনিক। এই দেড়টা বছর নিজের ব্যাক্তিগত জীবনে মোটামুটি ঝড় গেসে একটা। পাস করেই চলে গেসিলাম মালয়শিয়াতে উচ্চশিক্ষার্থে কিন্তু মন না টেকায় কিছুটা গোঁয়ার্তুমি করেই ১৫ দিনের মাথায় ফিরে আসলাম দেশে।নিজের বাবা-মা থেকে শুরু করে সবাই আমাকে নিয়ে হতাশ হয়ে পরল।কিযে কষ্টের ছিল দিনগুলো!খুব খুজেটুজে একটা মাঝারি মানের চাকরি পেলাম।টেলিকম চাকরি।সকাল ৭টা- রাত ৯টা বেজে যেত প্রতিদিনই।ক্লান্ত অবসান্ন মনে বাড়ী ফিরতাম আর ভাবতাম সবাই দেশের বাইরে চলে যাওয়াটাই যেখানে শ্রেয় ধরে কেন ফিরে এলাম,আবেগগুলা

চেপে টিকে থাকতে পারলেই ত ভাল কোন ভবিষ্যৎ পেতাম!হায় আবেগ!এমনি দুঃখের গাথার ভিড়ে একদিন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে চাকরি পেলাম সহকারী প্রকৌশলী হিসেবে।জানতাম এই চাকরি করে জীবন ধারায়

কোন পরিবর্তন আসবে না,প্রথম শ্রেনী কর্মকর্তার মুল বেতন ১১ হাজার টাকা! ব্রেইন ড্রেইন ত আর এমনিই হয় না :( কিন্তু আমি যে ঘর পোড়া

গরু।যোগ দিলাম দেশের বিদ্যুৎ খাতের জননী সংগঠনে যা সবাই পিডিবি নামেই চিনি।প্রথম পোস্টিং পেলাম ফেঞ্ছুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রে।একজন ব্যাচেলর প্ল্যান্ট ইঞ্জিনিয়ারের জীবনলিপি লিখে নিলাম আড়াই মাস ধরে।আড়াই মাস পরে পোস্টিং পেলাম ঢাকাস্ত দপ্তরে।

১.৫ বছর পরও মনে হয় জীবনটাকে গুছিয়ে নিতে পারলাম না...

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:৪৭

লেখোয়াড় বলেছেন:
ওয়েলকাম ব্যাক................
শুভ ব্লগিং।

২৩ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:৫২

অভিযাত্রিক তন্ময় বলেছেন: ধন্যবাদ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.