নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি শুধু তুষারিত গতিহীন ধারা...

অভিযাত্রিক তন্ময়

অভিযাত্রিক তন্ময় › বিস্তারিত পোস্টঃ

চলে যায় বসন্তের দিন

২৫ শে জুলাই, ২০১৪ রাত ৩:৫৩

Toy Story 3 মুভিটা যারা দেখসেন আর যারা পুরা সাগাটা ফলো করসেন তারা মুভির এন্ডিং দেখে কয়জন চোখের পানি সামলাইতে পারসিলেন জানি না,আমি পারি নাই।সময়ের দায়ে, একটা ছেলের তিলে তিলে গড়ে তোলা বন্ধুত্বকে সে যখন ছেড়ে আসছিল তখন তার মনের অবস্থাটা আমি খুব ভাল ভাবেই বুঝতেসিলাম,মফঃস্বলের স্কুল থেকে বিগ সিটি ঢাকার কলেজে আসার সময় ঠিক এইরকম একটা সিচুএশন পার করসি,কাছের বন্ধু-পরিবেশ-নদীর পারের জন্য প্রতিনিয়ত বুক হু হু করত।

দুই বছর কলেজ পার করলাম,ভার্সিটির এক-দেড় বছর ও পার করলাম,কিন্তু অভ্যস্ত হতে পারি নাই তখনও ব্যাস্ত যান্ত্রিক ঢাকার জীবনে।আস্তে আস্তে এই মুখচোড়া আমারও একটা ফ্রেন্ড সারকেল গড়ে উঠল ঢাকায়,বুঝতেই পারিনি কখন!

তিলে তিলে গড়ে ওঠা এই বন্ধুত্বগুলা নিয়েই যখন বাচার অবলম্বন খুজে ফিরি তখন জীবনের তাগিদ(পড়ুন গরিব দেশের প্রভাব) আবার হানা দিচ্ছে বন্ধুগুলাকে দূরে দেশে সরিয়ে নেয়ার,কেউ কেউ ত চলেই গেসে আর শিগগির যাওয়ার লিস্টিটা মেলা লম্বা! অস্ফুট বেদনা চেপে বসে থাকি, যদি পারতাম এদের ধরে রাখতে!ইসশ আমার দেশটা যদি একটু ধনী হত!নিস্ফল ক্রোধ জমে সবকিছুরই উপর,কিন্তু কিছুই যে করার নাই,কাছের এই মানুষগুলার দূরদেশে ভাল থাকার কামনা করা ছাড়া!

বাড়ীর চালচুলা সবি উরে যাচ্ছে,খুটিগুলা এখনও আছে,নড়বড়ে,জানি না খুটিগুলা সরে গেলে বাচব কিভাবে!আমার ত অর্জন আর কিছুই নাই এই বন্ধুগুলা ছাড়া!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.