নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাধা মানিনা

বাধা মানিনা

দুনিয়াটা এমনই হয়, যে অন্যায় করলো, বিচারক তার কথাই শুনলো, তার পক্ষেই রায় দিলো....

বাধা মানিনা › বিস্তারিত পোস্টঃ

তুমি নিজের হাতে চোখে কাপড় বেধে রেখে চিৎকার করে বলছো দুনিয়াটা খুবই অন্ধকার আর অনিশ্চিত

২৩ শে মে, ২০২৬ সকাল ১০:০৪

তুমি নিজের হাতে চোখে কাপড় বেধে রেখে চিৎকার করে বলছো দুনিয়াটা খুবই অন্ধকার আর অনিশ্চিত।
এখানে প্রতিটি মানুষ খারাপ, কারণ এখানে সবাই তাদের চরিত্র অন্ধকারে ঢেকে রাখে। মানুষ গুলো কত খারাপ যে চারপাশ কালো অন্ধকার করে রেখেছে। সুতরাং আমি এই কালো অন্ধকার পৃথিবীতে বেচে থাকতে চাই না। আমার মৃত্যুর জন্য ঐ মানুষ গুলো দায়ি যারা এতো সুন্দর পৃথিবীকে অন্ধকার কালো করে রেখেছে যে আমি কিছুই দেখতে পাচ্ছি না। ঘৃনা করি ঐ নিকৃষ্ট মানুষ গুলোকে ।
আসলে বিষয়টা এমনও না।
খেয়ালের দুনিয়ায় কাল্পনিক অভিযোগ আর ভিত্তিহীন মিথ্যা অভিমানের পাহাড় যখন তোমার বুকে চেপে বসে তখনই দুনিয়াটাকে তোমার বিষাক্ত মনে হয়। সম্পর্কটাকে সাবলিল ভাষায় টক্সিক মনে হয়।
আর সব চেয়ে কঠোর দুনিয়াটা তখনই দেখতে পাও যখন মিথ্যা সন্দেহের আগুনে নিজেকে জালিয়ে শেষ করো আর তোমার চারপাশকেও পুড়িয়ে ছাই করে দাও, - বিনিময়ে তুমি কি পেতে পারো? ফুলের মৌ ঘ্রাণ?? না কি ছাইচাপা অপমানের গন্ধ ??

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৬ শে মে, ২০২৬ দুপুর ২:১২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: দুনিয়াটা খুবই অন্ধকার আর অনিশ্চিত।
......................................................................
বাধা মানিনা :
পথের কাঁটা দলিত করে,
হাঁটি আমি বিজয়ের তরে।
বুকের ভেতর অটল আঁশা,
নেই কোনো আর পিছুটান,
ভালোবাসা।মেঘের আড়াল ভেঙে আলো,
সব আঁধারে লাগছে ভালো।
পাখির ডানায় মুক্ত হাওয়া,
এগিয়ে চলাই আমার চাওয়া।
ঝড়-তুফানে দিচ্ছে ডাক,
ভয়কে বলি, দূরে থাক!
সকল বাঁধন ছিঁড়ে আমি একা,
নতুন ভোরের করবো দেখা।
যতই আসুক কঠিন বাধা,
পায়ে আমার নেইযে শেকল বাঁধা।
পথ চিনে ঠিক আসব সীমানায়,
জয় তো হবেই হবে,
বাধা মানিনা আমি
কোনো অন্যায়!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.