নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তুিহন তাওিহদ

তুিহন তাওিহদ › বিস্তারিত পোস্টঃ

কয়েকটা অনুভুতি

০২ রা জুন, ২০১৩ সকাল ৯:৩২

√√ নতুন একজন বন্ধু না হউক, কিন্তু

নতুন একজন শত্রু হবে কেনো ??

√√ যে তোমার প্রশংসা করে,

তার চেয়ে বেশি মূল্যায়ন

করো যে তোমার

সমালোচনা করে !!

√√ তোষামোদকারীর চেয়ে,

নিন্দুককে বেশি ভালোবাসি।

কারন নিন্দুক আর সমালোচক

আমার জীবন বদলানোর

কাজে সাহায্য করে..

√√ বাহির

থেকে দেখতে অনেক কিছুই

ভাললাগে। কিন্তু

ভিতরে হয়তো ভালো না হতে

ও পারে। তাই আপনার

ভালোলাগাকে একটু সময়

নিয়ে প্রকাশ করুন। সুখ পান আর

না পান। অন্তত দুঃখ পাবেন

না।

√√ যার মা,বাবা নেই

সে এতিম। কিন্তু তারচেয়ে বড়

এতিম সে, যার

জীবনে ভালো একজন বন্ধু

নেই !!

√√ জীবনে হাজার রকমের

স্টাইল থাকে। আমার মতে তার

মধ্যে সব চেয়ে বড় স্টাইল হল

"কথা দিয়ে কথা রাখা।

√√ আমরা তখন খুব

ভালো বিচারক, যখন

আমরা নিজে কোন ভুল করি, আর

তখন খুব ভালো আইনজীবী, যখন

অন্য কেউ ভুল করে।

√√ চলে যেতে চাইলে যাও,

কিন্তু যাওয়ার

আগে বলে যেও।

যাতে করে আমি তোমার জন্য

অপেক্ষা করে আমার মূল্যবান

সময় নষ্ট করতে না হয়।

√√ বিশ্বাস হইলো ডিমের

মতো। একবার ভাঙলেই শেষ...

√√ যার পেটে কথা হজম

হয়না তারে গোপন কথা বলার

চেয়ে ভালো পোস্টার

ছাপিয়ে দেয়ালে দেয়ালে

লাগিয়ে দেওয়া...

√√ সব হারানোর মাঝেই কিছু

কিছু পাওয়া থাকে। প্রকৃত

হতভাগা সে, যে কিছু

হারিয়েও

বুঝলোনা সে কি পেয়েছে ...

√√ মানুষের হাসি টা এমন

হওয়া উচিত্, যে হাসি দেখার

জন্য কেউ না কেউ রাত - দিন -

সপ্তাহ - মাস -বছর

অপেক্ষা করে!

এমন হওয়া উচিত্ না!

যে হাসি দেখে কেউ

না কেউ বলে ফেলে "এত

হাসো কেনো?"

√√ সবার হৃদয়ের ভালোবাসার

জায়গায় থাকতেহবে এমন কোন

কথা নেই। ঘৃনা বিরক্তিতেও

থাকা যায়! বরঞ্চ ওটাই আমার

পছন্দ। কারন মানুষ প্রতিদিন

প্রতিমুহুর্তে বন্ধুর

চেয়ে শত্রুকে বেশি ভাবে।

√√ যখন আমার কারো বন্ধু

হতে ইচ্ছে হবে, তখন আমি সবার

আগে বন্ধুর ভাল লাগা, খারাপ

লাগা, পছন্দ,

অপছন্দকে আলাদা করবো।

যাতে করে তাকে বলতে না হয়

"আমি তোমার বন্ধু হতে চাই"

√√ যাকে এক কথায়

বুঝানো যায়না ,

তাকে হাজার

কথা বলে বুঝানোর

চেষ্টা করা বোকামি মাত্র...

√√ অতিমাত্রায় আবেগী কাছ

থেকে নিরাপদ দূরত্ব বজায়

রাখুন। কারন

তারা বাস্তবতাকে "নাকের

পানি,চোখের

পানিতে ভাসিয়ে দেয়...

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০২ রা জুন, ২০১৩ সকাল ১০:৩৩

কাউসার রানা বলেছেন: অসম্ভব অপ্রিয় সত্যি কিছু কথা লেখার জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.