| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুতু বাবু
আমি মুক্ত বিহঙ্গের মত শুধু লিখে যেতে চাই...................
বন্ধু মানে.........।।
বন্ধু মানে এক কাপ চা,
তিনজনে মিলে খাওয়া।
বন্ধু মানে সিগারেটের,
শেষ টানটি কেড়ে নেয়া।
বন্ধু মানে হাসতে হাসতে,
হঠাত্ রেগে যাওয়া।
বন্ধু মানে পেপসি কোলা'র্,
শেষ চুমুকটি রেখে দেয়া।
বন্ধু মানে একই রিক্সায়,
চারজনের ঠাসাঠাসি বসা।
বন্ধু মানে প্রেমে 'ছ্যাঁকা খাইছি',
শুনেও উচ্চস্বরে হাঁসা।
বন্ধু মানে ক্লাশের মাঝে,
লেকচার দিয়ে ফাঁকি।
পিছনে বসে প্রিয় শার্টটাই,
ভীষন আঁকা আঁকি......।
বন্ধু মানে কাধেঁর উপর,
হাত লাগিয়ে হাঁটা।
বন্ধু মানে অগো ছরে,
ষ্টিকার পিঠেঁ সাঁটা।
এত কিছুর পরেও তাদের,
আমরা করি মিস্.......।
মজার কিছু ঘটে গেলে,
সাথে সাথেই কল মোবাইলে,
দোস্ত তুই থাকতি যদি ইসসসসস্
২|
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২২
htusar বলেছেন: শুভ ব্লগিং ।
৩|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৮
জাকারিয়া মুবিন বলেছেন: মজার তো..........
হ্যাপি ব্লগিং।
৪|
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১০
বাংলার হাসান বলেছেন: হ্যাপি ব্লগিং
সেম একটি কবিতা আমার লেখা ছিলো সেখান থেকে মেরে দিলেন না তো?
৫|
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:২০
সানড্যান্স বলেছেন: কবিতা খুব সম্ভব আপনার নিজের লেখা নয়
৬|
০৯ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৩০
s r jony বলেছেন: চমৎকার হয়েছে। চালিয়ে যান, নিয়মিত এরকম ভাল লেখা আমাদের উপহার দিন।
৭|
২২ শে মার্চ, ২০১৩ সকাল ৮:১৬
নাজিম-উদ-দৌলা বলেছেন: দারুন হয়েছে বস। এমন লেখা আরও চাই।
৮|
১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:১০
স্বপ্নীল. বলেছেন: ধুরু মেজাসটাই খারাপ হইয়া গেল
৯|
২৮ শে মে, ২০১৩ রাত ৩:৪৭
শাফ্ক্বাত বলেছেন: বন্ধুকে মিস করা শুরু করলাম। যদিও রিক্সায় কখনও ৪ জনের ওঠার অভিজ্ঞতা হয়নাই, ৩ জন উঠেছি একসাথে।
(বাচ্চাদের নিয়ে উঠলে অবশ্য ৪ জনে পারা যায়।)
১০|
২৮ শে মে, ২০১৩ বিকাল ৩:৩২
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ভাল লাগলো,,,,,,,চালিয়ে যান,,,,,,,,,শুভকামনা
১১|
৩০ শে মে, ২০১৩ সকাল ৯:৩৩
মাগুর বলেছেন: প্রথম লাইন গুলোই মনে ধরে গেলো ![]()
বন্ধু মানে এক কাপ চা,
তিনজনে মিলে খাওয়া।
বন্ধু মানে সিগারেটের,
শেষ টানটি কেড়ে নেয়া।
শুভ কামনা আপনার জন্য।
১২|
০৫ ই জুন, ২০১৩ বিকাল ৫:২৮
মায়াবী ছায়া বলেছেন: অনেক সুন্দর হয়েছে। শুভ কামনা..
১৩|
০৯ ই জুন, ২০১৩ সকাল ১১:১৯
বটের ফল বলেছেন: সুন্দর কবিতা। অল্প কথায় চমৎকার ভাবে বন্ধুত্বকে উপস্থাপন।
©somewhere in net ltd.
১|
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৮
এহসান সাবির বলেছেন: +++