| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের দেশের শিক্ষাব্যাবস্থার উন্নয়নের জন্য চালু হয়েছিলো সৃজনশীল ব্যাবস্থা… সৃ-জ-ন-শী-ল!! আমাদের দেশের শিক্ষার্থীদের সৃষ্টিশীল তৈরী করার জন্য ই এই সৃজনশীল ব্যাবস্থার আগমন! কিন্তু আসলে এই শিক্ষাব্যাবস্থার ব্যাবহার কতটুকু সেটাই আজ আমাদের প্রশ্নের বিষয়… আসলে আমরা কতটুকু সৃষ্টিশীল হয়েছি?
আগে ছেলেরা বই কেটে নিয়ে নকল করতো এখন পরীক্ষার আগের রাতে প্রশ্ন নিয়ে পরিক্ষা দেয়! কি লাভ? সৃজনশীলতা ব্রিদ্ধী পেয়েছে?? কতটুকু? ? কোন দিক দিয়ে? আদৌ আমরা কতটুকু লাভবান??
আমাদের শিক্ষাব্যাবস্থায় ব্যাবহারিক শিক্ষা নামে একটা জিনিস আছে! কিন্তু এই ব্যাবহারিক শিক্ষা আসলে কোথায় শিক্ষা দেওয়া হয়?? স্কুল?? আজ আইডিয়াল,মডেল,সেন্ট্রাল সহ ঢাকার সেরা শিক্ষাপ্রতিষ্ঠান গুলোতে একবার গিয়ে খোজ নিন তো আসলে কতটুকু ব্যাবহারিক শিক্ষাব্যাবস্থা কার্যকর? ফলাফল আসলেই ঈর্ষান্বিত হবে এটা আমি আপনাদের garantee সহ বলতে পারি!!
সহ শিক্ষা তো বাদ ই দিলাম! আসলে আমাদের শিক্ষাব্যাবস্থা আজ golden A+ এ বদ্ধ! সৃজনশীলতা চুলোয় যাক! আজ A+ পাওয়া ই আমাদের সব সার্থতা!!! আর কিছুই দরকার নেই আমাদের!
আজ A+ পেলেই আমরা হব সৃজনশীল, সৃষ্টিশীল! আর না পেলে……… ভ্যান রিক্সার ড্রাইভার!!! এই আমাদের সমাজ চরিত্র এই আমাদের শিক্ষা!!!
©somewhere in net ltd.