| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাহাদাত উদরাজী
[email protected] ০১৯১১৩৮০৭২৮গল্প ও রান্না udrajirannaghor.wordpress.comপ্লে স্টোরে ‘গল্প ও রান্না’ এন্ড্রয়েড এপ্লিকেশন! আনন্দ সংবাদ! বাংলা রেসিপি নিয়ে এই প্রথম প্লে স্টোরে এন্ড্রয়েড এপ্লিকেশন! ‘গল্প ও রান্না’ এখন Play Store এ Apps হিসাবে আপনার হাতের কাছে। নেট কানেশন বা WiFi জোনে থেকে Play Store এ যেয়ে golpo o ranna বা “Golpo O Ranna” বা “com.udraji.rannaghor” লিখে সার্চ করলেই পেয়ে যাবেন। খুব সহজেই আপনি আপনার এন্ড্রয়েড মোবাইলে ‘গল্প ও রান্না’র আইকন ইন্সটল করে নিতে পারেন। ফলে আপনাকে আর মোবাইলে আমাদের সাইট দেখতে লিঙ্ক বা কোন ব্রাউজার ব্যবহার করতে হবে না। নেট কানেশন বা ওয়াইফাই জোনে থাকলেই আপনি ওয়ান ক্লিকেই গল্প ও রান্না দেখতে পাবেন।
আসেন নেপালের নুতন সরকার এসে ১০০ দিনের যে পয়েন্ট গুলো ঘোষনা দিয়েছে তার মধ্যে শিক্ষা ব্যবস্থা এই কয়েক দিনে কি করলো, জানি! অন্যান্ন পয়েন্ট নিয়েও লিখবো, আজকে শুধু শিক্ষা নিয়ে উল্লেখ করলাম। শিক্ষামন্ত্রীর বয়স ৩০ বছর মাত্র!
১) নেপালের নতুন শিক্ষা ব্যবস্থায় ক্লাস ৫ পর্যন্ত কোনো লিখিত পরীক্ষা থাকবে না। এর পরিবর্তে শিক্ষার্থীদের শেখার অগ্রগতি মূল্যায়ন করা হবে বিকল্প পদ্ধতিতে, যেমন ধারাবাহিক মূল্যায়ন, প্রকল্পভিত্তিক কাজ এবং শিক্ষকের পর্যবেক্ষণ। এর লক্ষ্য হলো শিশুদের উপর অপ্রয়োজনীয় চাপ কমানো এবং তাদের সৃজনশীলতা ও সমস্যা সমাধানের দক্ষতা বাড়ানো।
২) একই সঙ্গে, শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক দল-সংযুক্ত ছাত্র সংগঠন নিষিদ্ধ করা হয়েছে, যাতে শিক্ষা পরিবেশ নিরপেক্ষ থাকে এবং শিক্ষার্থীরা পড়াশোনায় মনোযোগ দিতে পারে।
৩) সরকারের ১০০ দফা কর্মপরিকল্পনা শুধু পরীক্ষার কাঠামো নয়, বরং পুরো শিক্ষা ব্যবস্থাকে আধুনিকায়নের দিকে নিয়ে যাচ্ছে। এর মধ্যে রয়েছে আইসিটি (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) ব্যবহার বাড়ানো, সরকারি স্কুলে এককালীন অনুদান প্রদান, এবং পাঠ্যপুস্তক ও শিক্ষাসামগ্রীর মানোন্নয়ন।
৪) নেপালের নতুন শিক্ষা আইন অনুযায়ী প্রাইভেট স্কুলগুলো বন্ধ হচ্ছে না, তবে তাদেরকে ‘অলাভজনক প্রতিষ্ঠান’ হিসেবে পরিচালনা করতে হবে এবং নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থীকে পূর্ণ বৃত্তি দিতে হবে। (মানে মন চাইলেই আর প্রাইভেট স্কুল খুলে ব্যবসা করতে পারবে না)
৫) একই সঙ্গে কিছু স্থানীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে যে সরকারি চাকুরেদের সন্তানদের অবশ্যই সরকারি স্কুলে পড়তে হবে। যারা সরকারি বেতন ও ভাতা পান, তাদের সন্তানদের অবশ্যই সরকারি স্কুলে ভর্তি করাতে হবে।
৬) শিক্ষায় বরাদ্দ বাড়ানো হবে, প্রাইমারী স্কুল কলেজ গুলোর পূর্ননির্মান সহ স্কুল গুলোর সব সুযোগ সুবিধা শিক্ষক বাড়ানো হবে।
উপসংহারঃ আমাদের শিক্ষামন্ত্রী এসেই কোণ সার্ভে অনলাইন ভর্তি তুলে দিয়েছে, যা অনুচিত হল, সমাজে পরিবারে শিক্ষার সমতা আবারো নষ্ট করলো, বাদ বাকীতো পুরাই ফালতু চিন্তায় ভরা, এখনো সেই ৩০ বছর আগের চিন্তায় আছে, নকল বন্ধ করা হা হা হা। সমাজে সমতা, সব শ্রেনীর পরিবারে শিক্ষা যে অধিকার তা ভুলেই গেছে! কি আর বলবো। অন্তত চেষ্টাও দেখি না। অথচ নেপালে দেখুন, কি সুন্দর চেষ্টা করছে।
এতদুর পড়ে এসে আপনার নিশ্চয় নেপালের শিক্ষা মন্ত্রীর নাম, বয়স যোগ্যতা জানতে ইচ্ছা হচ্ছে। নেপালের বর্তমান শিক্ষা মন্ত্রী হলেন সস্মিত পোখ্রাইল (Sasmit Pokharel)। তিনি ২০২৬ সালের মার্চ মাসে দায়িত্ব গ্রহণ করেছেন এবং বর্তমানে শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পাশাপাশি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বও পালন করছেন। উনার বর্তমান বয়স ৩০ বছর (জন্ম ১৪ মার্চ ১৯৯৬), তিনি Kathmandu University School of Laws থেকে গ্রাজুয়েট হয়েছেন।
২|
০৯ ই এপ্রিল, ২০২৬ রাত ১২:১১
সৈয়দ কুতুব বলেছেন: বাংলাদেশের শিক্ষা মন্ত্রীর পরিকল্পনাসমূহ (১৮০ দিন) :
১- সরকারি প্রাথমিক বিদ্যালয়ে mid-day meal চালু
২- সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে স্কুল ড্রেস প্রদান
৩- প্রতিটি সংসদীয় আসনে একটি করে স্কুল, কলেজ এবং টেকনিক্যাল শিক্ষা কেন্দ্র / বেসরকারি মাদরাসা প্রতিষ্ঠা
৪- ৩৭,০০০ শিক্ষা প্রতিষ্ঠানকে সরকারি করা
৫- বিনামূল্যে ট্যাব ও ওয়াই-ফাই সুবিধা প্রদান
৬- নকল প্রতিরোধে কঠোর ব্যবস্থা গ্রহণ
৭- ২০০০ গ্রামে নতুন প্রাথমিক বিদ্যালয় স্থাপন
খারাপটা কোথায়? আসলে দূরের ঘাস সবসময়ই বেশি সবুজ মনে হয়।
৩|
০৯ ই এপ্রিল, ২০২৬ রাত ১:১৪
ঢাকার লোক বলেছেন: আমাদের মন্ত্রীকেও একটু সময় দিন, কিভাবে শিক্ষাব্যবস্থা আরো যুগোপযোগী করা যায় সে পরামর্শ দিন।
পরীক্ষা পদ্ধতি পরিবর্তন করে মুখস্ত করে পাশ করার পরিবর্তে প্রকৃত জ্ঞান লাভ করেছে কিনা সে যাচাই করার পথ চালু করতে হবে।
©somewhere in net ltd.
১|
০৮ ই এপ্রিল, ২০২৬ রাত ১১:৫৩
আমি নই বলেছেন: ভাই শ্রীলংকা পেরেছে, নেপালও পারবে, কারন ওদের দেশের সাধারন মানুষ আমাদের চাইতে লক্ষগুন সৎ, দেশপ্রেমিক।