| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাহাদাত উদরাজী
[email protected] ০১৯১১৩৮০৭২৮গল্প ও রান্না udrajirannaghor.wordpress.comপ্লে স্টোরে ‘গল্প ও রান্না’ এন্ড্রয়েড এপ্লিকেশন! আনন্দ সংবাদ! বাংলা রেসিপি নিয়ে এই প্রথম প্লে স্টোরে এন্ড্রয়েড এপ্লিকেশন! ‘গল্প ও রান্না’ এখন Play Store এ Apps হিসাবে আপনার হাতের কাছে। নেট কানেশন বা WiFi জোনে থেকে Play Store এ যেয়ে golpo o ranna বা “Golpo O Ranna” বা “com.udraji.rannaghor” লিখে সার্চ করলেই পেয়ে যাবেন। খুব সহজেই আপনি আপনার এন্ড্রয়েড মোবাইলে ‘গল্প ও রান্না’র আইকন ইন্সটল করে নিতে পারেন। ফলে আপনাকে আর মোবাইলে আমাদের সাইট দেখতে লিঙ্ক বা কোন ব্রাউজার ব্যবহার করতে হবে না। নেট কানেশন বা ওয়াইফাই জোনে থাকলেই আপনি ওয়ান ক্লিকেই গল্প ও রান্না দেখতে পাবেন।
রাশিয়া–ইউক্রেন যুদ্ধটা বন্ধ হওয়া উচিত, আর কত দিন চলবে? বিশ্বব্যাপি এই যুদ্ধের খেসারত দিতে হচ্ছে! ৪ বছর ৩ মাস বেশ লম্বা সময়, এখনো প্রতিদিন কেহ না কেহ আক্রমন করেই যাচ্ছে। আজ রাশিয়া ইউক্রেনে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ‘ওরেসনিক’ দিয়ে হামলা চালিয়েছে, মৃত্যু সংখ্যা বেশি না হলেও আগুনে এলাকা পুড়ে ছাই! প্রায় ৫০০–৮০০ মিটার ব্যাসার্ধে ভবন ধ্বংস করে এই ‘ওরেসনিক’, পাশাপাশি ২–৩ কিলোমিটার পর্যন্ত জানালা ভাঙা, দেয়াল ফাটল, আগুন ছড়িয়ে পড়ে।
রাশিয়া–ইউক্রেন যুদ্ধ শুরু হয়েছিল ফেব্রুয়ারি ২০২২ সালে পূর্ণাঙ্গ আক্রমণের মাধ্যমে, তবে এর শেকড় ২০১৪ সালের ক্রিমিয়া দখল ও ডনবাস অঞ্চলের সংঘাত পর্যন্ত প্রসারিত। এখন পর্যন্ত চার বছরেরও বেশি সময় ধরে যুদ্ধ চলছে এবং এটি ইউরোপের দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী সবচেয়ে বড় মানবিক সংকটে পরিণত হয়েছে। লাখো মানুষ নিহত বা আহত হয়েছে, কোটি মানুষ শরণার্থী হয়েছে এবং উভয় দেশের অর্থনীতি ভয়াবহ ক্ষতির মুখে পড়েছে। বিশ্বব্যাংকের হিসাব অনুযায়ী ইউক্রেনের পুনর্গঠন ব্যয় প্রায় ৫৮৮ বিলিয়ন ডলার ছাড়িয়েছে, আর রাশিয়ার যুদ্ধ ব্যয়ও কয়েকশো বিলিয়ন ডলারের বেশি।
বর্তমানে রাশিয়া ইউক্রেনের প্রায় ২০% ভূখণ্ড দখল করে রেখেছে, যার মধ্যে ক্রিমিয়া, ডনবাসের বড় অংশ এবং জাপোরিঝঝিয়া ও খেরসনের কিছু অঞ্চল রয়েছে। ইউক্রেন পাল্টা আক্রমণে কিছু জায়গা পুনর্দখল করলেও যুদ্ধ এখনো স্থবির অবস্থায় আছে। বিশ্লেষকদের মতে, রাশিয়া ধীরে ধীরে অগ্রসর হচ্ছে কিন্তু ইউক্রেনও প্রতিরোধে সক্ষমতা দেখাচ্ছে। তাই স্পষ্টভাবে বলা যাচ্ছে না কে জিতবে—এটি এখন দীর্ঘস্থায়ী ক্ষয়যুদ্ধে পরিণত হয়েছে যেখানে উভয় পক্ষই বড় ক্ষতির সম্মুখীন হচ্ছে।
যতদুর নানান সংবাদে দেখলাম রাশিয়া আরো অনেক দিন যুদ্ধ চালাতে পারবে, ইউক্রেনের অবস্থা বেশ খারাপ, সৈন্য তেমন নেই, পশ্চিমা বিশ্ব মেরিকা সাহায্য না করলে অবশ্য ফলাফল আনেক আগেই বের হত, তবে ইউক্রেন বিশাল জায়গার দেশ, এই পরাধীনতা তাদের সাধারন জনগণ মেনে নিতে চাইবেই না, এটাও সত্য! যাই হো, যুদ্ধ চাই না, এটা মানবতার ক্ষতির কারন।

©somewhere in net ltd.
১|
২৫ শে মে, ২০২৬ রাত ২:০৯
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: রাশিয়া–ইউক্রেন যুদ্ধটা বন্ধ হওয়া উচিত
...................................................................
ন্যাটো যতদিন কিয়েভকে সমর্থন করবে ততদিন
যুদ্ধ থামবেনা ।
ইউক্রেন যদি ন্যাটো সদস্য পদ নিবেনা
তাহলে যুদ্ধ থামার অবস্হা সৃষ্টি হবে ।