| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অপদার্থ পদার্থ
আমি তো অনেক আগে থেকেই গণনার মধ্যে পড়ি না
আজ কাদের মোল্লার ফাসির দাবীতে শাহবাগে যেয়ে হতবাক হয়ে গেলাম । এত মানুষ এসেছে এখানে কাদের মোল্লর ফাসির জন্য ! যদিও প্রোগ্রামের আয়োজন করেছে অনলাইন ব্লগাররা তারপরও শত শত মানুষ এসেছে
এখানে যাদের রাজনীতের সাথে কোন সম্পর্ক নেই । যারা ছাত্রলীগ, ছাত্রদল কিংবা ছাত্রশিবিরের সাথে কোন সম্পর্ক রাখে না । নিরেট আমজনতা । রাজাকারের প্রতি মানুষের এত ঘৃণা থাকতে পারে তা আজ শাহবাগে
না এলে কখনই জানতে পারতাম না । আজকের শাহবাগের চিত্রের কিয়দাংশও যদি কাদের মোল্লা দেখে থাকে আর যদি তার মধ্যে ন্যূনতম লজ্জাবোধও থেকে তবে তার আর বেচে থাকার ইচ্ছা থাকার কথা না । তবে
তারা বেচে থাকবে । কারণ হল লজ্জা হল নারীর ভূষণ । আর তারা তো আর নারী না, তারা হল রাজাকার । তাদের মধ্যে কোন মমত্ববোধ থাকে না, কোন স্বজাতি প্রেম থাকে না । থাকে শুধু মহান ধর্ম ইসলামের ভুল ব্যাখ্যা । তবে এত কিছুর মাঝে আমার মধ্যে দিয়ে ছোট্ট একটা দীর্ঘশ্বাস বয়ে গেল এজন্য যে, আমরা যে পরিমান ঘৃণা তাদের করি তার দশ ভাগের নিজেদের ভালবাসতে পারি না । আর রাজাকার কাদের মোল্লারা শুধু '৭১ এ ছিল না, এই ২০১৩ তেও তাদের উত্তরসূরিরা বিদেশের দালালী আর দেশের প্রতি বিশ্বাসঘাতকতার কর্মকান্ড অব্যাহত রেখেছে । তারা আজ দেশকে আমেরিকা কিংবা ভারতের কাছে বেচে দেওয়ার সাধনায় লিপ্ত । তাই শাহবাগ হতে চলে আসার সময় হাজারো মানুষের সমাবেত কন্ঠে ধ্বনিত হওয়া শ্লোগানটি নিজের অজান্তেই মুখ দিয়ে বেরিয়ে এল -
---একাত্তের হাতিয়ার, গর্জে উঠক আর একবার
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৯
অপদার্থ পদার্থ বলেছেন: লেখাটি ভাল লাগার কারণে শেয়ার করেছি মাত্র
২|
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৪
আকন্দ বলেছেন: শাহবাগ থেকে ঘুরে আসার পরও আপনার ধারণা হলো এই প্রোগ্রামের আয়োজন করেছে ছাত্রলীগ!! আশ্চর্য!!!!!!!
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৭
অপদার্থ পদার্থ বলেছেন: ভুল ধরিয়ে দেয়ার জন্য ধন্যবাদ
৩|
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৫
অপূর্ণ রায়হান বলেছেন: প্রোগ্রামের আয়োজন ছাত্রলীগ করে নাই । শাহবাগের আন্দোলন গণজাগরণের । এটাকে কোন রাজনৈতিক দলবাজি ট্যাগ দিলে লীগ দল জাশি সবগুলারেই উস্টানো হবে ।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৮
অপদার্থ পদার্থ বলেছেন: ভুল ধরিয়ে দেয়ার জন্য ধন্যবাদ
৪|
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৩
িশশু দর্পন বলেছেন: রাজনীতি ভালই জমেছে । শেষ পর্যন্ত শাহবাগের সমাবেশটিও ছিনতাই করলো লীগের ছেলেরা ? যতদূর জানি, অনলাইন এ্যাকটিভিস্টস / ব্লগাররা ছিল সমাবেশের মূল আয়োজক । পরে বামপন্থী ছাত্র ইউনিয়নের মাধ্যমে লীগের ছেলেরা সমাবেশের কর্তৃত্ব নিয়ে নেয় । তাহ্লে আমাদের বলার জায়গাটি ও ছিনতাই হলো ?
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৮
অপদার্থ পদার্থ বলেছেন: ভুল ধরিয়ে দেয়ার জন্য ধন্যবাদ
৫|
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৭
কালবৈশাখীর ঝড় বলেছেন:
আয়োজন ছাত্রলীগ করে নাই । শাহবাগের আন্দোলন গণজাগরণের।
মুক্তিযুদ্ধের পক্ষে সবাই এসেছে, ছাত্রলীগও এসেছে, তবে সমাবেশ নিয়ন্ত্রন করছে ব্লগাররাই।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৮
অপদার্থ পদার্থ বলেছেন: ভুল ধরিয়ে দেয়ার জন্য ধন্যবাদ
৬|
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৯
খুব সাধারন একজন বলেছেন: যদিও প্রোগ্রামের আয়োজন করেছে ছাত্রলীগ-
কথাটা ভুল। তবে সব দলই যোগ দিতে পারে।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৮
অপদার্থ পদার্থ বলেছেন: ভুল ধরিয়ে দেয়ার জন্য ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৩
দূরবী৩২১ বলেছেন: যদিও প্রোগ্রামের আয়োজন করেছে ছাত্রলীগ তারপরও শত শত মানুষ এসেছে |কথাটি ভূল কারন প্রোগ্রামের আয়োজন করেছে অনলাইন এর বগ্লাররা