| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অপদার্থ পদার্থ
আমি তো অনেক আগে থেকেই গণনার মধ্যে পড়ি না
আজ সারাদিনের প্রত্যেকটা ক্ষণ অভিজ্ঞতা সঞ্চারণের মধ্য দিয়ে অতিবাহিত হল । গতকাল ঠিক করেছিলাম ঢাবির একটা টিমের সাথে সাভার যাব । কিন্ত গতকাল লিটন ভাই যখন বলল আজ বিকাল চারটায় টিএসসিতে বিক্ষোভ সমাবেশ হবে তখনই সিদ্ধান্তটা পাল্টালাম । সমাবেশের জন্য আমার পরিচিত সম্ভাব্য প্রায় সকল বন্ধুদের জানালাম । যথারিতি তারা কেউ এল না । তবুও সামাবেশে মানুষের সংখ্যা কম ছিল না । সমাবেশে ছাত্র, শিক্ষক, শ্রমিকনেতা, জনতাসহ উপস্থিত ছিল সাভারে হতাহত শ্রমিক এবং প্রত্যক্ষদর্শী কিছু মানুষ । এদের অনেকেই বক্তব্য দিলেন কিভাবে ঘটনা ঘটল, কতজন আহত হল, কারা এর জন্য দায়ী ইত্যাদি । তাদের বক্তব্যে ফুটে উঠল সেখানে ঘটে যাওয়া দুর্ঘটনার ভয়াবাহতা । সমাবেশের সমাপনী বক্তব্য দিলেন ঢাবির ফলিত পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষক ড. জাহিদ হাসান মাহমুদ । তার বক্তব্য অন্যদের মত অতটা জ্বালাময়ী না হলেও বক্তব্য এর মুলভাব ছিলে অত্যন্ত সুদূর প্রসারী । তিনি বর্তমান অবস্থার কিছু কারণ তুলে ধরেলেন । কিভাবে শিল্পনীতি তৈরী করে শ্রমিকরা শোষিত হচ্ছে আরা সম্পদের পাহাড় গড়ছে তাও তিনি উল্লেখ করলেন । এরপর মিছিল নিয়ে বিজিএমইএ ভবনের দিকে এগিয়ে যাওয়া হয় । ভবনের কাছাকাছি যেতে হঠাত অনিক ভাই এসে বললেন, সামনে পুলিশ আছে । লাঠিচার্জ হতে পারে, আমাদের সবাইকে একসাথে থাকতে হবে । আমরা এগিয়ে গেলাম বিজিএমইএ ভবনের দিকে । গেটে পুলিশ আমাদের থামিয়ে দিল । সেখানে গিয়ে দেখলাম বটতলা নামের আরও একটি সংগঠন অবস্থান নিয়েছে । সেখানে ব্যাপক বাধা বিপত্তির মুখে শ্রমিকনেতারা ভাষণ দিল এবং পরবর্তিতে সকল শ্রমিক-জনতাকে এক হয়ে আন্দোলন গড়ে তোলার আহবান জানানো হল । আমরা দ্রুত আন্দোলন শেষ করে শাহবাগে এলাম । ভার্সিটির একটা টীম তখন সাভার রওনা হবে । তাদের সাথে কিছুক্ষণ কাজ করলাম । এরপর হলের দিকে পা বাড়ালাম । আসতে আসতে একটা বিষয় ভাবতে লাগলাম । এ দুর্যোগটা আজকের নয় । এধরনের ঘটনা নিয়মিতই হয়ে আসছে । নিয়মিতই ত্রাণ নিয়ে মানুষ দুর্গতদের পাশে দাড়াচ্ছে । নিয়মিতই আন্দোলন চলছে । নিয়মিতভাবেই আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রীরা তাদের commonsense এর পরিচয় দিয়ে যাচ্ছেন । খালি নিয়মিত বাড়ি ফেরা হবে না কিছু মানুষের । নিয়মিতভাবে অনেক মা আর তাদের সন্তানের পথ চেয়ে থাকবে না । নিয়মিত খালি কোন সন্তান আর তার বাবার ফেরার অপেক্ষা করবে না ।
২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:০৬
অপদার্থ পদার্থ বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৩৬
ফারজানা শিরিন বলেছেন: নিয়মিত বাড়ি ফেরা হবে না কিছু মানুষের । নিয়মিতভাবে অনেক মা আর তাদের সন্তানের পথ চেয়ে থাকবে না । নিয়মিত খালি কোন সন্তান আর তার বাবার ফেরার অপেক্ষা করবে না