নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষা বিবেককে জাগ্রত করে মানবিক গুনসম্পন্ন একজনজন পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলে

শিক্ষা বিবেককে জাগ্রত করে মানবিক গুনসম্পন্ন একজন পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলে

ভাইজান০০৭

নিজ আয়ত্বাধীন কাজগুলো সুন্দর ও সুষ্ঠভাবে করার চেষ্ঠা করি।

ভাইজান০০৭ › বিস্তারিত পোস্টঃ

মূল্যস্ফীতি ও পে-স্কেলের বাস্তবতা

২০ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:০৭

সরকারি ঘোষিত নতুন পে-স্কেলের সুবিধা কুহেলিকার মত। সরকার ২০১৩ সাল থেকে পে-স্কেলের দেওয়ার ঘোষনা দিচ্ছে, যা জুলাই/২০১৪ থেকে কার্যকর হওয়ার কথা থাকলেও তার আংশিক কার্যকর হবে জুলাই/২০১৫ থেকে। সরকারের নিয়মিত কাজগুলোর একটি হল,প্রতি বছর মূল্যস্ফীতির সাথে সমন্বয় করে প্রজাতন্ত্রের কর্মচারীদের বেতন বৃদ্ধি করা । এটি কোন দয়া বা করুণা নয়। শুধু মাত্র রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য নিয়মিত কাজটি নিয়মিত না করে, হেন করেঙ্গা, তেন করেঙ্গা করে বিশাল ও ব্যাপক ঘোষণা দিয়ে নূণ্যতম ৫ বছর পর পর একটি পে-স্কেল ঘোষণা করা হয়। আর জনগণ ভাবে, সরকারি কর্মকর্তা-কর্মচারিদের বেতন অযৌতিক ভাবে বৃদ্ধির ফলে মূল্যস্ফীতি ব্যাপকতা বৃদ্ধি হবে। জনগণের মনে এমন ধারনা দেওয়া হয় যে সরকার ঘোষিত পে-স্কেলে এমন সুযোগ-সুবিধা আছে যা প্রজাতন্ত্রের কর্মচারীদের প্রাপ্য নয়। এবারের পে-স্কেলের বাস্তবায়নের পূর্বেই দেখুন আপনার ব্যয় কত বাড়ছে!!!
১। বিদ্যুতের মূল্য বৃদ্ধি আজকের (২০/০১/২০১৫) বৈঠকের সিদ্ধান্তেই ফেব্রুয়ারী মাস থেকে কার্যকর।আর্ন্তজাতিক বাজারে তেলের মূল্য কমলেও বিদ্যুতের মূল্য বৃদ্ধি হবে ১৮.১২%। (সূত্র: Click This Link
বিদ্যুতের মূল্যবৃদ্ধি ১লা ফেব্রুয়ারি থেকে কার্যকরঃ ড. সেলিম মাহমুদ
বিদ্যুতের দাম ১৮.১২% বৃদ্ধির প্রস্তাব)
২। ১ ও ২ টাকার নোট থাকবে না। ১ ও ২ টাকার নোটের ব্যবহার না হলে তা বাতিল বা অপ্রয়োজনীয় হয়ে পড়বে। (অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, সূত্র: Click This Link)।
মূল্যস্ফীতির হার এত বেড়েছে যে বাজারে ১ ও ২ টাকার কোন পণ্য থাকবেনা। যে দ্রব্য ১ ও ২ টাকায় ক্রয় করা যেত তা ক্রয় করতে এখন ব্যয় করতে হবে নূণ্যতম ৫ ও ১০ টাকা। ফলে আমাদের খরচ বৃদ্ধি হবে ৫ গুন বেশী। অথচ বর্তমানে পে-কমিশন পে-স্কেলে বেতন বৃদ্ধির সুপারিশ করেছে প্রায় ১০০ ভাগ বা ২ গুন। পে-স্কেলে বেতন বৃদ্ধির সুপারিশকে যারা অভাবনীয় ভেবেছেন, মূল্যস্ফীতির এই ধারায় নাকাল হতে বেশী সময় লাগবে না। সাধারণ জনগণের কষ্টের কথা বলে শেষ করা যাবে না।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.