| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই এমনি করে শত মুহূর্তে ছুটে চলা
নিঃশব্দ অবগাহনে সে কেবলি অন্যকেউ
এই আমি নিজেকে চিনতে পারিনা,কখনও কি পেরেছি?
এমন হাজার প্রশ্নের ভীড়ে কি আমি কেবল আগন্তুক?
আমি জানিনা সেই কবে দেখা হয়েছিল
আমার কি স্মৃতি বিভ্রাট হয়েছে?তা হবে কেন?
এই আমিতো সব মনে করতে পারছি,শুধু সেই মুহুর্ত ছাড়া>
কোন এক অচেনা পথ,অজানা সুরের শেষে
কতকাল শুধু সেই গানটা খুজছি,পাইনিতো কভু।
লক্ষ পৃষ্ঠার কবিতার বইয়ে ছন্দ খুজেছি
তবু পাওয়া হয়নি আমার।
এইতো সেই মুহুর্ত-
এতকাল খুজে বেড়ানো সেই সুর
শত দুঃস্বপ্নের মাঝেও স্বপ্ন দেখনো তুমি,
আর হ্যা।আমিতো আজ বারংবার তোমারি অবগাহনে সিক্ত....
২|
২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ২:৫১
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: কোন এক অচেনা পথ,অজানা সুরের শেষে
কতকাল শুধু সেই গানটা খুজছি,পাইনিতো কভু।
লক্ষ পৃষ্ঠার কবিতার বইয়ে ছন্দ খুজেছি
তবু পাওয়া হয়নি আমার।
ভালো লাগলো
©somewhere in net ltd.
১|
২০ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬
বোকামন বলেছেন:
কোন এক অচেনা পথ,অজানা সুরের শেষে
কতকাল শুধু সেই গানটা খুজছি,পাইনিতো কভু।
সুন্দর কবিতা ।
ভালো লাগলো
+