নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আরক্ত

আরক্ত

আরক্ত › বিস্তারিত পোস্টঃ

তীব্র নিন্দায় কি ক্ষত বারবার শুকায়!!!!

০৮ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮

আজ আমার জেলামুক্ত দিবস। কি নিয়ে লেখব? স্বাধীনতা?সেতো কতবার সম্ভ্রম হারিয়েছে।কখনো দোসরদের হাতে,কখনও পাকসেনাদের হাতে,কখনোবা স্বাধীন দেশেই বারবার।তবুও সে আমার স্বাধীনতা।আজ যখন টিয়াবাড়ী সীমান্তে একজন কৃষক আবদুল্লাহকে স্বাধীন বাংলাদেশে বি এস এফ এর দ্বারা নিজের ঘর হারাতে হয় তখন আমার কর্মকান্ড সীমাবদ্ধ তীব্র নিন্দায়।গ্রাম থেকে আকাশ ছোয়া স্বপ্ন নিয়ে আসা জাতির সর্বোচ্চ মেধাবীকে জীবন্ত অগ্নিদগ্ধ হয়ে মরতে হয় আমি তখন টি ভির টকশোতে গলা ফাটিয়ে নিন্দা জানাই ।আমার সার্বভৌমত্বের দিকে শকুনের একটু একটু একটু করে এগিয়ে আসার সময়ও আমি নিন্দা জানাই।তারপরও কেন যেন গলা ফাটিয়ে সবাইকে বলতে ইচ্ছা করে তোমাদের মসনদে যত রক্টের রং লেগে আছে তার কি কোনই মূল্য নেই।যে মা আমাকে তিল তিল করে এতটা পথ নিয়ে এসেছেন তার হৃদয় নিংরানো হাহাকার কি কোন এক অজানা শক্তমানকে এতটুকুও কাপায় না।যে বাবার বুকের উদার জমিনের সাথে মিশে আছে তার সন্তানের প্রতিটা ক্ষণ,তার নিষ্পলক চাহনি কি প্রকৃতিকে এততুকু অসংলগ্ন করে তুলবে না?সেই অসংলগ্ন মূহুর্তেই লাখো ফুলকিরা পাখা মেলুক। ছড়িয়ে যাক প্রতিটা চেতনায়........।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.