নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আরক্ত

আরক্ত

আরক্ত › বিস্তারিত পোস্টঃ

নীল.......

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৪০

শুয়ে আছি বাড়ির সামনের মাঠটায়।বিশাল ঐ আকাশটার দিকে তাকিয়ে আছি।ছেলে বেলায় খুব ভাবতাম এস্ট্রোনমি নিয়া পড়ব,একদিন ঐ আকাশটা ছুয়ে দেখব।তার নীল রং থেকে একটু ধার নিব।ছবি আকার জন্য।ছেলেবেলায় শুধু নীল রং আমার হারিয়ে যেত।দেখা যেত ১১টা রং-ই আছে শুধু ঐ নীল রংটাই নাই।ঐ আকাশটাই এক সময় খুব একঘেয়ে লাগা শুরু হল।কেন ঐ একই রং প্রতিদিন দেখতে হবে।কেন অন্য কোন রং আমার ঐ নিয়মিত হারানো নীল রংটাকে প্রতিস্থাপন করবে না।কেন না?আমার এই উত্তরহীন প্রশ্নগুলো কাউকে কখনই করা হত না।

নিজের ভেতর এমন হাজারো প্রশ্নেরা যখন উকি দিচ্ছিল তখন সেই ছেলেবেলায় আমার এক স্যারের বাসায় আগুন লেগেছিল।আমি তখন ক্লাস এইট এ।সবাইকে ফাকি দিয়ে গিয়েছিলাম আগুন নেভাতে।কিন্তু পারিনি ।ছাই হওয়া ঘরটার পাশে দাড়িয়ে স্যারের ঐ শূন্য দৃষ্টি আমার মনের কোথাও একটা ধাক্কা দিয়েছিল মাত্র।

আমার খুব জানতে ইচ্ছা হয়েছিল ঐ শূন্য দৃষ্টিতে কতটা শোক লুকায়িত।কতটুকু উত্তাপের বাষ্প মানুষের দৃষ্টির অসীমতাকে নিয়ে যায় জানা কোন রাজ্যের অজানা কুঠুরীতে।

এমন ভাবতে ভাবতেই একদিন আয়নার সামনে দাড়িয়ে দেখি অনেকটা বড় হয়ে গেছি।এার হয়ত অপেক্ষার পালা শেষ।আকাশের ঐ নীল ছুতে পারব।ফিরে গেলাম আকাশের কাছে।ততদিনে আমার সাধের ঐ আকাশটা ধূসর হয়ে গেছে।কাউকে বলা হলনা আমার আকাশের ধূসর হওয়ার গল্পটা।

তারপর আরো অনেকটা সময় পেরিয়েছে।ব্যক্তিগত দায়বদ্ধতার উর্ধে উঠে একদিন আগুন নিভাতে ছুটে যেতাম,আজ আর সেই দায়বদ্ধতা বেচে নেই।আমার পাশে একজন মানুষ মরণ যন্ত্রণায় ছটফট করলেওতো আমার দায়বদ্ধতাবোধ জাগে না।আমি খুজে ফেরি তার পরিচয় কখনোবা ব্যাকগ্রাউন্ড।তারপর ঘরের দরজার কোণে লুকানো।আমার নিজের চিন্তার রাজ্য আজ কেবলি কারো জন্য লুলায়িত।মৃত্যুপথযাত্রী কিংবা রক্তে সিক্ত হওয়া মানুষটা তো একজন নিছকই মানুষ।আজ আমি কতটা বড় হয়েছি,নিজের হাতেই কত স্বপ্ন হত্যাকরি.কত স্বপ্নময় ঘরগুলোতে নিজের হাতেই ..না না কেন এমন হবে



অনেকদিন পর আজ ঐ আকাশটার কাছে ফিরে গেলাম।একি?আমার াকাশটা যে আজ কালো ,বড্ড বেশি কালো,কেউ ামার সেই একঘেয়ে নীল রংটা ফিরিয়ে দেবে কি???????

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৩৩

তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন:


:(

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:০৪

আরক্ত বলেছেন: ভালোাাতো

২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:০৯

আরক্ত বলেছেন: B:-/

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.