নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঝিনুক ওয়াজিহা

ঝিনুক ওয়াজিহা › বিস্তারিত পোস্টঃ

আমি কি করব বা কি করা উচিত

০৫ ই জুলাই, ২০১৩ সকাল ৯:৫৩

আমি হিজাব পড়িনা কিন্তু আমার যে ছেলের সাথে বিয়ের আলাপ হচ্ছে সে আমাকে বলছে বিয়ের পর আমাকে হিজাব পড়তে হবে! আমি নরমালি বড় ওড়না ব্যবাহার করি, সব সময় মাথায় কাপড় দেই! ছেলেটা আমাকে আরও বলল বিয়ের পর ধর্মীয় রীতিনিতি'র কারণে আমাকে তার অনেক কথা শুনে চলতে হবে! তার কথার বাহিরে চলতে পারব না! ছেলেটা ভাল চাকরী করে। খবর নিয়া দেখছি সে দুনাম্বারী করে জবটা পাইছে! সে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না! ইংলিশ হিন্দি মুভি নিয়মিত দেখে, গান সব সময় শুনে। ওর অনেক মেয়ে ফ্রেন্ড আছে। আমার সাথে দেখা করার সময় শ্যূট কোট টাই পড়ে আসছে!



অর বাবা আমার সাথে যখন কথা বলেন তখন আমাকে কিছু হাদিস শুনিয়েছেন, এর মধ্যে একটা হাদিস হল এরকম - যে কোন মহিলা'দের নাকি চৌদ্ধ জন পুরুষ বাদে আর কারো সামনে বের হওয়া কবিরা গুনাহ! অর মা'র বোরকা পড়ে আসছিলেন এবং চোখ কাভার করা ছিল, গরমের মধ্যেও হাতে মোজা পড়া ছিল! তাই উনার চোখ ছাড়া আর কিছু দেখিনি!



যে ছেলেটা নিজে ইসলামী নিয়ম মেনে চলে না, ইসলামি লেবাস পড়ে না, সে কেমনে চিন্তা করে তার বউ ইসলামী নিয়ম মেনে চলবে, ইসলামি লেবাস পড়বে! সেলুকাস!



ছেলেটাকে আমার কোনদিক দিয়েই পছন্দ হয়নি। কিন্তু আমার পরিবারের সবার পছন্দ! আমি আবার আমার পরিবারের মতের বাহিরে কোনদিন কিছু করিনি, কোনদিন যে করবো সেরকম কোন চিন্তাও কোনদিন করিনা!



এই অবস্হায় আমি কি করব বা কি করা উচিত?????

মন্তব্য ৩৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩৩) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুলাই, ২০১৩ সকাল ১০:০৫

নোবিতা রিফু বলেছেন: নিজের পছন্দকে দাম দেন, আপনার পরিবার গিয়া তো আর সংসার করবে না... এই সহজ ডিসিশন নিতে এত কস্ট করা লাগে? :-<

০৬ ই জুলাই, ২০১৩ রাত ১২:৪৪

ঝিনুক ওয়াজিহা বলেছেন: আপনে যেরকম সহজ ভাবছেন ব্যাপারটা আসলে সেরকম সহজ নয়! আমার পরিবার, আমার পরিবারের চাহিদাওকে আমাকে দাম দিতে হবে! কারণ আমি আমার পরিবারকে খুব ভালবাসি!

২| ০৫ ই জুলাই, ২০১৩ সকাল ১০:২৮

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: অপছন্দের ব্যাপারটা পরিবারকে জানান

০৬ ই জুলাই, ২০১৩ রাত ১২:৪৫

ঝিনুক ওয়াজিহা বলেছেন: সেটা করবো ভাবছি, কিন্তু কিভাবে করব সেটা নিয়ে খুব টেনশনে আছি

৩| ০৫ ই জুলাই, ২০১৩ সকাল ১০:৩৬

অচিন.... বলেছেন: নিজের পছন্দের দাম দেন।

০৬ ই জুলাই, ২০১৩ রাত ১২:৪৬

ঝিনুক ওয়াজিহা বলেছেন: নিজের পছন্দকে দাম দিতে চাই তবে পরিবারকে কষ্ট দিয়ে নয়! তাই খুব টেনশন করছি, কিভাবে কি করবো!

৪| ০৫ ই জুলাই, ২০১৩ সকাল ১১:১১

তানভীর চৌধুরী পিয়েল বলেছেন: ইচ্ছের বিরুদ্ধে কিছু করবেন না।

০৬ ই জুলাই, ২০১৩ রাত ১২:৫৫

ঝিনুক ওয়াজিহা বলেছেন: না করার খুব চেস্টা করছি

৫| ০৫ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৪৬

সোহাগ সকাল বলেছেন: আপনার পছন্দ না হলে তাকে বিয়ে করার দরকার নেই। বিয়ে-শাদী ছেলেখেলা নয়। মতের বিরুদ্ধে গিয়ে বিয়ে করাটাও কিন্তু অন্যায়।

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৩০

ঝিনুক ওয়াজিহা বলেছেন: মতের বিরুদ্ধে গিয়ে বিয়ে করাটাও কিন্তু অন্যায়। আমি অন্যায় করিনি ভাইয়া :)

৬| ০৫ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৫১

আমিনুর রহমান বলেছেন:


অচিন.... বলেছেন: নিজের পছন্দের দাম দেন।

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৩০

ঝিনুক ওয়াজিহা বলেছেন: দাম দিয়েছি :)

৭| ০৫ ই জুলাই, ২০১৩ দুপুর ২:২৬

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
কঠিন সমস্যা।
ধরি মাছ না ছুই পানি।

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৩০

ঝিনুক ওয়াজিহা বলেছেন: বুঝি নাই :(

৮| ০৫ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:০৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: নোবিতা রিফু বলেছেন: নিজের পছন্দকে দাম দেন, আপনার পরিবার গিয়া তো আর সংসার করবে না... এই সহজ ডিসিশন নিতে এত কস্ট করা লাগে? :-< :-<

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৩০

ঝিনুক ওয়াজিহা বলেছেন: দাম দিয়েছি :)

৯| ০৬ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৪১

আরজু পনি বলেছেন:

পরিবারের মানুষগুলোর সাথে একটু ভালোভাবে মেশার চেষ্টা করুন।

পরিবারের মানুষগুলোর সাথে আপনার সম্পর্ক বেশ ভালো থাকলে তারা আপনার মতামতের গুরুত্ব দিতে পারে।
নিজের এই সমস্যাগুলো পরিবারকেও জানান।

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৩১

ঝিনুক ওয়াজিহা বলেছেন: আমার পরিবার সেরা পরিবার , আই লাভ দেম :)

১০| ০৩ রা নভেম্বর, ২০১৩ দুপুর ১২:২০

অপর্ণা মম্ময় বলেছেন: আশা করি আপনার সমস্যার সমাধান হয়েছে।

০৩ রা নভেম্বর, ২০১৩ রাত ১০:১৮

ঝিনুক ওয়াজিহা বলেছেন: জি আপু সমস্যার সমাধান হয়ে গেছে।

১১| ০৩ রা নভেম্বর, ২০১৩ রাত ৮:৩৬

মামুন রশিদ বলেছেন: আপনার পৃথিবী আপনার ইচ্ছেতেই সাজানো হোক ।

শুভকামনা ।

০৩ রা নভেম্বর, ২০১৩ রাত ১০:১৮

ঝিনুক ওয়াজিহা বলেছেন: জি ভাইয়া আমি আমার পৃথিবী আমার ইচ্ছেতেই সাজাতে চাই। দোয়া করবেন

১২| ০৩ রা নভেম্বর, ২০১৩ রাত ৮:৩৮

প্রোফেসর শঙ্কু বলেছেন: সমস্যা ঠিক হয়ে গেছে আশা করি। ভালো কাটুক সময়।

০৩ রা নভেম্বর, ২০১৩ রাত ১০:১৯

ঝিনুক ওয়াজিহা বলেছেন: জি ভাইয়া সমস্যার সমাধান হয়ে গেছে।

১৩| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: নিজের পছন্দটাই হলো বড়। যদি এটা নিশ্চিত হয়ে থাকেন যে ছেলেটা সৎ নয়, তাহলে আপনি জীবনে সুখী হবেন বলে মনে হয় না।

ধর্মীয় অনুশাসনের ব্যাপারটায় আমি একটু অন্য মত পোষণ করি। এটা হলো ব্যক্তিগত আমল। স্বামী ধর্মকর্ম না করলে স্ত্রীও যে তা করবেন না তা কেন হবে? তবে আমাদের সমাজে একটা ভুল প্র্যাকটিস হলো স্বামীরা আয়-রোজকার-শাসন করবে, মহিলারা বোরকা পরবে, শতভাগ ধর্মীয় অনুশাসন মেলে চলবে- যেন পুরুষদের এসবের কোনো প্রয়োজন নেই। এটা আমি ঘৃণা করি।

স্যুট-টাই পরে কনে দেখতে আসাটা দোষের নয়, যে কোনো মার্জিত, শিক্ষিত ছেলেই হয়তো এটা করবে। দোষের হলো তাঁর দুই নাম্বারিগুলো। কিন্তু সেটা সঠিক কিনা নিশ্চিত হয়ে জীবনের সিদ্ধান্ত নিন।

শুভ কামনা আপনার জন্য।

১৮ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৫৪

ঝিনুক ওয়াজিহা বলেছেন: আপনে খুব সুন্দর করে কথা বলতে পারেন

১৪| ০৫ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৬

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: শুভকামনা...

১৮ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৫৪

ঝিনুক ওয়াজিহা বলেছেন: ধন্যবাদ

১৫| ১৮ ই নভেম্বর, ২০১৩ রাত ২:৪৬

স্নিগ্ধ শোভন বলেছেন:

সমস্যার সমাধন যখন হয়ে গেছেই তাই শুভ কামনা রইলো :)

১৮ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৫৫

ঝিনুক ওয়াজিহা বলেছেন: :) :)

১৬| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩৩

আমি ময়ূরাক্ষী বলেছেন: নিজের পছন্দ না হলে অন্যের পছন্দ নিজের উপর চাপিয়ে দেবার মানে নেই।

১৭| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩৮

ইমরাজ কবির মুন বলেছেন:
(ইট'স বিন অ্যা হোয়াইল,) আপনার নতুন একটা পোস্ট দেয়া উচিৎ ||
:)

১৮| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪২

সেলিম আনোয়ার বলেছেন: পরিবারকে জানান আপনার মতামত তারা মানলে মানতেও পারে আপনার যুক্তি ।চৌদ্দপুরুষের ব্যাপারটা আর কুরআনে একটা সূরাতে আছে।ওটা সর্বসম্মত হাদীস।খুব সম্ভবত সুরা নূর।আমি শিউরনা । কনফার্ম হয়ে আবার কমেন্ট করবো ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.