| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুনিয়া জুড়ে প্রায়ই হচ্ছে রায়ট।বেশীরভাগ ক্ষেত্রে ধর্মীয় সংঘাত,গোষ্টীগত দ্বন্ধ বা সরকারের বিরুদ্ধে সৃষ্ট জন অসন্তোষ এসব রায়টের পিছনে কাজ করে।কখনও কখনও রায়টে তেমন একটা প্রাণহানি না ঘটলেও প্রায়ই তা ব্যাপক প্রাণহানীকর হয়ে উঠে।ইতিহাসের ব্যাপক আলোচিত এবং ধ্বংসাত্মক কিছু রায়ট নিয়ে ইন্টারনেট কিছুদিন আগে একটা ফিচার পড়েছিলাম।ইচ্ছা ছিল ইংল্যান্ড এ দাঙ্গা চলাকালীন সময় এটি আপনাদের সাথে শেয়ার করব কিন্তু নানা কারনে হয়ে উঠেনি। ![]()
আরব রিভোল্ট ইন প্যালেস্টাইন-
১৯৩৬ এর এপ্রিল থেকে আরব বাসী ও অভিবাসী ইহুদিদের মধ্যে দাঙ্গা শুরু হয় যার নেপথ্যে কলকাঠি নাড়ত ব্রিটিশ সরকার। অভিবাসী ইহুদিদের ভূমি দখলের প্রতিবাদ থেকে এই দাঙ্গাকে এক অর্থে দখলদারিদের বিরুদ্ধে যুদ্ধ বলা যায়। শেষ পর্যন্ত যদিও আরব হায়ার কমিটি ও ব্রিটিশ সরকারের উদ্যোগে ১৯৩৯ সালে দাঙ্গা বন্ধ করা হয় কিন্তু ততদিনে
মারা যায় ৫৬০০ জন।সবচেয়ে ভয়াবহ ব্যাপার হল বর্বর ইহুদীরা ফিলিস্তিনি পুরুষদের প্রায় ১০% কে এই দাঙ্গার সময় মেরে ফেলেছিল।![]()
ডাইরেক্ট অ্যাকশন-
পৃথিবীর ইতিহাসের অন্যতম ভয়াবহ দাঙ্গা যার নেপথ্য কারণ ধর্মীয় বিদ্বেষ।১৯৪৬ সালের ১৬ই আগস্ট কলিকাতা শহরে হিন্দু মুসলমানদের মধ্যে এই দাঙ্গা শুরু হয়। কে প্রথম শুরু করেছিল তা এখনো পরিষ্কার না। তবে ভয়ংকর এই দাঙ্গা শেষ পর্যন্ত ব্রিটিশ সেনারা থামানো আগপর্যন্ত অফিশিয়ালি মারা যাওয়ার কথা ৪০০০ বলা হলেও প্রকৃতপক্ষে তা ১০০০০ ছাড়িয়ে গিয়েছিল বলে ইতিহাসবিদদের ধারনা। শুধু মৃত্যুই শেষ নয় এর ফলে গৃহহারা হয়ে দেশ ছাড়তে হয়েছিল অসংখ্য মুসলমানদের প্রতিক্রিয়া হিসাবে হিন্দুদের ছাড়তে হয়েছিল পাকিস্তান। ![]()
ফার্স্ট ইন্তিফাদা-
১৯৮৭ সালের ৮ই ডিসেম্বর দখলদার ইসরাইলী সেনাদের ট্যাংক এর চাপায় পড়ে ৪ জন ফিলিস্থিনি মারা যায় আহত হয় আরও ৭ জন।নির্লজ্জ ইসরাইলিরা দাবী করে এটা নিছক একটি দুর্ঘটনা। কিন্তু এই খুনের ফলে সৃষ্ট বিক্ষোভ অচিরেই দাঙ্গায় মোড় নেয় এবং ১৯৯৩ সাল পর্যন্ত চলা এই দাঙ্গায় মোট মারা যায় ২৩২৬ জন। বলাবাহুল্য যার বেশীরভাগই নিরীহ ফিলিস্থিনী।![]()
রোমানিয়ান রেভলূশন-
নিকোলাইকো এসকুলেস এর নেতৃত্বে গঠিত বামপন্থি সরকার এর নানা পদক্ষেপে রোমানিয়ার জনগণ এমনিতেই ক্ষিপ্ত ছিল।তারউপর বিদ্যুৎ খাবার ও বস্ত্র সরবরাহে ব্যর্থতা এইসব নিয়ে জনগণকে সরকারের মুখোমুখি দাড় করিয়ে দিয়েছিল। প্রথম জন অসন্তোষ প্রকাশ পায় ১৯৮৯ এর ১৬ই ডিসেম্বর। সরকার বিরোধী প্রচারণায় সক্রিয় যাজক লাজলো টকস কে সরকার চাকরিচ্যুতি ও তার বাড়ি থেকে উচ্ছেদ করতে চাইলে জনগণ প্রতিহত করতে যায়। তখন সরকার পুলিশ লেলিয়ে দেয়। পুলিশ জনগণকে ছত্রভঙ্গ করে দিলেও পরেরদিন থেকে জনগণ একত্রিত হয়ে ভাঙচুর শুরু করে। শুরু হয় এক ভয়াবহ দাঙ্গার। ডিসেম্বর এর ২২ তারিখ দাঙ্গা মোকাবেলাই বার্থ এসকুলেস হেলিকপ্টার এ করে তার বাসগৃহ থেকে দুরে কোথাও পালিয়ে যেতে চেয়েছিল। কিন্তু যান্ত্রিক সমস্যার জন্য পাইলট হেলিকপ্টার জরুরী অবতরণে বাধ্য হয়। বিক্ষোভকারীরা এসকুলেস কে আটকায় এবং পরবর্তীতে তার মৃত্যুদণ্ড দেওয়া হয়। কিন্তু সপ্তাহব্যাপী চলা এই দাঙ্গায় প্রাণ হারায় মোট ১১০৪ জন এবং এর ফলাফল হিসাবে রোমানিয়ায় সমাজতন্ত্রের অবসান ঘটে।![]()
গুজরাট ভায়োল্যান্স-
২০০২ এর ২৭ ফেব্রুয়ারি ভারতের গুজরাট রাজ্যের গোধরায় হিন্দু তীর্থযাত্রীদের বহন করা এক ট্রেনে আগুন লাগিয়ে দেওয়া হয়। শিশু ও মহিলা সহ এতে করে মারা যায় ৫৭ জন। ঘটনার পরপরই এজন্য মুসলমানদের দায়ী করে শুরু হয়ে যায় দাঙ্গা।যদিও বর্তমানে নিরপেক্ষ তগন্তে জানা গেছে এ ঘটনার জন্য আসলে দায়ী ছিল ঐ প্রদেশের মুখ্যমন্ত্রী নরেন্দ মোদী। মুসলমান নিধন করতে সে এই ঘূণ্য কাজ করায়। যাই হোক এতে সৃষ্ট দাঙ্গায় ৭৯০ জন মুসলমান ও ২৫৪ জন হিন্দু মারা যায়। নিখোঁজ রয়ে যায় আরও ২৩৩ জন।হাজার হাজার মুসলমানকে ছাড়তে হয় ঘরবাড়ি।![]()
ব্লাডি সানডে-
কলকারখানাতে কর্মরত শ্রমিকদের নানা সমস্যা ও এর সমাধানের উপায় খুঁজার জন্য ফাদার গাপন এর নেতৃত্বে লক্ষাধিক মানুষ রুশ সম্রাট দ্বিতীয় সিজার নিকোলাস কে স্মারকলিপি দেওয়ার জন্য উইন্টার প্যালেস এর দিকে রওনা দেয়। শান্তিপূর্ণ এ মিছিল প্রসাদের সামনে আসার আগেই প্রসাদের নিরাপত্তার জন্য থামার নির্দেশ দেয় প্রহরীরা। কিন্তু মিছিল এগিয়ে যেতে চাইলে গুলি শুরু করে পুলিশ। এত সৃষ্ট দাঙ্গা ও ভিড়ের মধ্যে পালাতে গিয়ে পায়ের চাপে পড়ে প্রায় ১০০০ জন মারা যায়। তবে এই দাঙ্গার জন্য সম্রাটকে ঠিক দায়ী করা যায় না। সেই সন্ধ্যাতেই সম্রাট তার ব্যক্তিগত ডাইরিতে এই ঘটনার জন্য গভীর দুঃখ প্রকাশ করেছিলেন এবং এত হতাহতে তিনি মর্মাহত হয়েছিলেন যা পরে প্রকাশ পায়।![]()
মুম্বাই রায়ট-
দুঃখজনক হলেও সত্যি যে ইতিহাসের আলোচিত রায়টের মাঝে তিনটিই ঘটেছে আমাদের প্রতিবেশী দেশ ভারতে। উগ্র শিব সেনা কৃর্তক বাবরী মসজিদ ভাঙ্গার পর এই জাতিগত দাঙ্গা সৃষ্টি হয়। ১৯৯২ সালে ডিসেম্বর থেকে শুরু হওয়া এই দাঙ্গা শেষ হয় ১৯৯৩ সালের জানুয়ারিতে। প্রায় দেড় লক্ষাধিক লোক এই দাঙ্গায় জড়িয়ে পরে।আনুমানিক ৯০০ লোক মারা যায় এবং আহত হয় হাজার হাজার।![]()
ইজিপ্টিয়ান ব্রেড রায়ট-
১৯৭৪ সালের দিকে মিশরের তৎকালীন রাষ্ট্রপতি আনোয়ার সাদাত দেশটিতে অর্থনৈতিক সংস্কারের দিকে মনোযোগ দেন। তিনি বিদেশী বিনিয়োগ বাড়ানোর জন্য ব্যাপক হারে বেসরকারিকরণ এর দিকে ঝুঁকেন।বিশ্বব্যাংক এর পরামর্শ অনুযায়ী খাদ্য খাত থেকে ৩০ মিলিয়ন ডলারের ভর্তুকি বাতিল করার ঘোষণা দেন। এসব এর ফলে গণ অসন্তোষ সৃষ্ট হয়। সরকার পুলিশ লেলিয়ে বিক্ষোভ দমন করতে চাইলে শুরু হয় দাঙ্গা যা ১৯৭৭ সালের ১৮-১৯ জানুয়ারি ক্রমান্বয়ে মিশরের সকল প্রধান শহরে ছড়িয়ে পরে। শেষ পর্যন্ত সরকার সংস্কার কার্যক্রম থেকে সরে আসার ঘোষণা দিলে দাঙ্গা বন্ধ হয় তবে ততদিনে মারা যায় ৮০০ জন।![]()
সুয়েটো আপরাইজিং-
১৯৭৬ সালের ১৬ই জুন দক্ষিণ আফ্রিকার সুয়েটোতে শুরু হয় এই দাঙ্গা।তখনকার দক্ষিণ আফ্রিকার সরকার জাতিবিদ্বেষ ও জাতিগত পৃথকীকরণ নীতির জন্য কুখ্যাত ছিল। দক্ষিণ আফ্রিকায় বসাবসরত ককেশিয়ানরা সকল ক্ষেত্রেই নাগরিক সুবিধা পেত কম। কালোরা শিক্ষা ক্ষেত্রেও চরম বৈষম্যের শিকার হত। এসব কারণে সৃষ্ট অসন্তোষ থেকে সৃষ্ট হয় এই দাঙ্গার যার ফলাফল প্রায় ৬০০ জনের মৃত্যু।
২১ শে আগস্ট, ২০১১ রাত ১২:২৩
শূণ্য উপত্যকা বলেছেন: ৪৬ এ আমার দাদা দাঙ্গা মোকাবেলায় ছিলেন। উনি তখন রাওয়ালপিন্ডিতে থাকতেন।
দেশ ভাগের বছর খানেক পর অবশ্য আর্মিতে আর থাকেন নি দাদা।
মেক্সিকোর দাঙ্গার ব্যাপারে জানা নেই কালী ভাই।
ধন্যবাদ আপনাকে।
২|
১৯ শে আগস্ট, ২০১১ দুপুর ২:৪০
জয়কৃষ্ণ বলেছেন:
প্রয়োজনীয় এই পোষ্টের জন্য ধন্যবাদ। সাম্প্রদায়িকতার বিষ বাস্প চিহ্নিত করে এবং ধর্মীয় ও জাতিগত সংস্কারের উর্ধে উঠে আমাদের মানবতার জয়গান গাইবার জন্য তৈরী হতে হবে।
প্রগতির পথ আরও প্রসারিত হোক।
২১ শে আগস্ট, ২০১১ রাত ১২:৩৬
শূণ্য উপত্যকা বলেছেন: খুব সুন্দর একটি কথা বলেছেন। ধর্মীয় বিদ্বেষ ভুলে সামনের দিকে এগিয়ে যেতে হবে আমাদের।
৩|
১৯ শে আগস্ট, ২০১১ দুপুর ২:৪৫
রাইসুল জুহালা বলেছেন: তথ্যসমৃদ্ধ পোস্টের জন্য অনেক ধন্যবাদ।
২১ শে আগস্ট, ২০১১ রাত ১২:৫৪
শূণ্য উপত্যকা বলেছেন: থ্যাংকস আংকেল।
৪|
১৯ শে আগস্ট, ২০১১ দুপুর ২:৫১
নিভৃত নয়ন বলেছেন: প্রিয়তে শুন্য ভাই।অনেক কিছু জানলাম।![]()
গুজরাট রায়ট সম্পর্কে আরও ডিতেইলস জানার ইচ্ছা ছিল।![]()
২১ শে আগস্ট, ২০১১ রাত ১২:৫৭
শূণ্য উপত্যকা বলেছেন: লিংক দিলাম।![]()
Click This Link
থ্যাংকস নয়ন ভাই।
৫|
১৯ শে আগস্ট, ২০১১ বিকাল ৩:০৮
িনদাল বলেছেন: রাইসুল জুহালা বলেছেন: তথ্যসমৃদ্ধ পোস্টের জন্য অনেক ধন্যবাদ।
২১ শে আগস্ট, ২০১১ রাত ১:০০
শূণ্য উপত্যকা বলেছেন: থ্যাংকস ব্রো
৬|
১৯ শে আগস্ট, ২০১১ রাত ৮:২২
সায়েম মুন বলেছেন: আরব রিভোল্ট ইন প্যালেস্টাইন-এই রায়টের ছবি দেখে মন খারাপ হয়ে গেল।
তোমার ফিরে আসা দেখে ভাল লাগলো। ভাল থেকো!
২১ শে আগস্ট, ২০১১ রাত ১:০৩
শূণ্য উপত্যকা বলেছেন: থ্যাংকস সায়েম ভাই। ভুলে যাওনি দেখে খুশি হলাম।
৭|
১৯ শে আগস্ট, ২০১১ রাত ৯:৪৩
মিরাজ is বলেছেন: কাল পোষ্টটা পড়ে ভালো লাগা আর একটা কমেন্টস দিছিলাম, কমেন্টস দিতে গিয়ে দেখি পোষ্ট হাওয়া।
যাই হোক ভালো লাগলো জানতে পেরে। যেটা কখনো কাম্য নয় সেটাই ঘটে প্রতিনিয়ত।
শুভকামনা রইলো।
২১ শে আগস্ট, ২০১১ রাত ১:১৫
শূণ্য উপত্যকা বলেছেন: পরশুদিন পোস্ট দিলাম তারপর পরই আর ব্লগে ঢুকতে পারি না। পেজ লোড হয় না। অনেক্ষন পর যাও হল দেখি পোস্ট প্রথম পাতাতেই নাই। মেজাজ গেল গরম হয়ে দিলাম পোস্ট ডিলেট করে।![]()
থ্যাংকস মিরাজ ভাই।
৮|
১৯ শে আগস্ট, ২০১১ রাত ১০:০২
ইন্জিনিয়ার রুমান বলেছেন: এ ধরনের পোস্টের জন্যই সামুতে আসতে ইচ্ছে করে। অনেক ধন্যবাদ আপনাকে এই চমৎকার তথ্যবহুল পোস্টের জন্য।
২১ শে আগস্ট, ২০১১ রাত ১:২০
শূণ্য উপত্যকা বলেছেন: ধন্যবাদ রুমান ভাই।
৯|
১৯ শে আগস্ট, ২০১১ রাত ১০:৩৫
ফাইয়াদ ইফতিখার রাফী বলেছেন: তথ্যসমৃদ্ধ পোস্টের জন্য অনেক ধন্যবাদ।
২১ শে আগস্ট, ২০১১ রাত ১:২৫
শূণ্য উপত্যকা বলেছেন: শুভকামনা।
১০|
২০ শে আগস্ট, ২০১১ ভোর ৬:৫২
কামরুল হাসান শািহ বলেছেন: পোষ্টটা পড়ে ভালো লাগলো
২১ শে আগস্ট, ২০১১ রাত ১:২৬
শূণ্য উপত্যকা বলেছেন: ধন্যবাদ।
১১|
২০ শে আগস্ট, ২০১১ দুপুর ১২:৫৫
দূর্যোধন বলেছেন: অনেক দিন পর শূন্য উপত্যকা ![]()
পোস্ট পরে ভালো লাগলো,আরেকটু বিস্তারিত হলে খুব একটা মন্দ হতোনা,কি বলেন ??
২১ শে আগস্ট, ২০১১ রাত ১:২৯
শূণ্য উপত্যকা বলেছেন: প্রথম আরো বিস্তারিত লেখার ইচ্ছা ছিল কিন্তু পরে ভাবলাম বেশী বড় হয়ে গেলে সমস্যা।
আমি নিজেই খুব চাপে না পড়লে বড় পোস্ট পড়ি না সো...![]()
১২|
২০ শে আগস্ট, ২০১১ দুপুর ২:৪৭
নীরব 009 বলেছেন: অনেক সুন্দর একটা পোস্ট। শূন্য ভাই এই পোস্ট এ আমার মনে হয় একটা মন্তব্য ছিল।
যাই হোক, ভাল লাগা রইলো। ভাল থাকবেন। অনেক দিন পর আপনাকে দেখে খুব ভাল লাগলো।
২১ শে আগস্ট, ২০১১ রাত ১:৩৩
শূণ্য উপত্যকা বলেছেন: আমি পোস্টটি ডিলেট করেছিলাম সামুর উপর মেজাজ গরম ছিল। ![]()
আবার করার জন্য অনেক থ্যাংকস।
১৩|
২১ শে আগস্ট, ২০১১ রাত ১২:৪২
কি নাম দিব বলেছেন: ওয়েলকাম ব্যাক ভাইয়া। কেমন আছেন?
ভাইয়া কি পোস্ট দিয়ে আবার ড্রাফট করে ফেলেছিলেন নাকি?
তথ্যবহুল পোস্ট । সুন্দর।
২১ শে আগস্ট, ২০১১ রাত ১:৩৮
শূণ্য উপত্যকা বলেছেন: ড্রাফট না একেবারে ডিলেট করে দিয়েছিলাম।
থ্যাংকু কিনাদি।
১৪|
২১ শে আগস্ট, ২০১১ রাত ১২:৪৯
ফলে পরিচয় বলেছেন: অনেক কিছু জানলাম।
সোজা প্রিয়তে।
+++++++
২১ শে আগস্ট, ২০১১ রাত ১:৪৮
শূণ্য উপত্যকা বলেছেন: ধন্যবাদ।
১৫|
২১ শে আগস্ট, ২০১১ রাত ১:১৯
রেজওয়ান তানিম বলেছেন: চমৎকার পোস্ট শূণ্য দা । কেমন আছেন ?? এই দফা রেগুলার হন তো । আপনারে ছাড়া ব্লগ জমে না
২১ শে আগস্ট, ২০১১ রাত ১:৫০
শূণ্য উপত্যকা বলেছেন: চলে যাচ্ছে দিনগুলো।![]()
নিয়মিত আর মনে হয় হবে না। খুব বিজিরে ভাই।
তবে অনিয়মিত থাকার চেষ্টা করব।
১৬|
২১ শে আগস্ট, ২০১১ রাত ২:১৪
রুদ্রপ্রতাপ বলেছেন: শাবাস বেটা!
ভারত কি পরিমান সাম্রদায়িক তার প্রমাণ এইখানে!
২১ শে আগস্ট, ২০১১ রাত ১০:৪৩
শূণ্য উপত্যকা বলেছেন: আমাদের কপাল ভাল যে আমরা পাকিদের কাছ থেকে স্বাধীন হতে পেরেছিলাম নাহলে আজকাল আমাদের মসজিদের ভিতরেও বোমা ফাটত আর আমাদের কপাল আরো ভাল ইন্ডিয়ার প্রতিবেশী হয়েও আমরা ওদের মত সাম্প্রদায়িক হয় নি।
উপমহাদেশের অনান্য দেশের চেয়ে শতগুন ভদ্র আমরা।
১৭|
২১ শে আগস্ট, ২০১১ দুপুর ২:০৬
বলাক০৪ বলেছেন: আপনি যে উধাও হয়ে যাননি এই জন্যেই আমি খুশি। ব্লগে আসার একটা কারণ অবশ্যই আপনি।
ছবিগুলি (এবং তথ্যও) খুব ভালো লাগলো। আচ্ছা, ইন্দিরা গান্ধীর সময়ে দিল্লিতে এক ভয়ংকর দাঙ্গা হয়েছিল শিখ ও হিন্দুদের মাঝে, মনে পড়ে। আশির দশকে মনে হয়।
২১ শে আগস্ট, ২০১১ রাত ১০:৫৬
শূণ্য উপত্যকা বলেছেন: হুম হয়েছিল তো। ইন্দিরা গান্ধী তো মারা যান এই নিয়েই। স্বর্নমন্দিরে সেনা আক্রমন তার প্রেক্ষিতে দেহরক্ষীর গুলিতে ইন্দিরার মৃত্যু এর পর শিখ নিধন। ভয়াবহ কান্ড।
আপনি খুশবন্ত সিং এর "দিল্লি" বইটি পড়েছেন? এই বইএ এ বিন্তারিত আছে।
আপনাকে দেখেও ভাল লাগল। ভাল আছেন নিশ্চয়?
১৮|
২২ শে আগস্ট, ২০১১ রাত ১২:৩৪
রুদ্রপ্রতাপ বলেছেন: তোর লেখা আমি একটা অনলাইন নিউজ পেপারে দিতে চাই। অনুমতি চাই।
১৯|
২২ শে আগস্ট, ২০১১ রাত ১২:৩৫
রুদ্রপ্রতাপ বলেছেন: তোর লেখা আমি একটা অনলাইন নিউজ পেপারে দিতে চাই। অনুমতি চাই।
২২ শে আগস্ট, ২০১১ রাত ১:০৮
শূণ্য উপত্যকা বলেছেন: ভাব ধরছ নাকি? তুই আমার লেখা দিবি এটার আবার অনুমতি কিসের রে?
যেখানে ইচ্ছা সেখানে দিয়ে দে।
২০|
২২ শে আগস্ট, ২০১১ দুপুর ১২:২৫
রুদ্রপ্রতাপ বলেছেন: ঐ, তোর ভালো নাম জানিনা তো! ফেবুতে মেসেজ কর।
২১|
২৩ শে আগস্ট, ২০১১ সন্ধ্যা ৭:৩৯
হাসান মাহবুব বলেছেন: ভারতবর্ষ আগায়া আছে দেখি!
চমৎকার পোস্ট, তবে মন খারাপ লাগে পড়লে এসব।
কেমন আছেন? দেখিনা আপনাকে অনেকদিন।
২৫ শে আগস্ট, ২০১১ রাত ১০:৩৪
শূণ্য উপত্যকা বলেছেন: খুব ভাল না। অনেক ঝামেলায় আছি। আপনি নিশ্চয় ভাল?
২২|
২৫ শে আগস্ট, ২০১১ বিকাল ৪:৪৬
মুখোশে ঢাকা আমি মুকিত বলেছেন: সুন্দর পোস্ট।১৬তম ভালো লাগা।
২৫ শে আগস্ট, ২০১১ রাত ১১:৫৭
শূণ্য উপত্যকা বলেছেন: থ্যাংকস।
২৩|
২৬ শে আগস্ট, ২০১১ রাত ১১:৫২
সাগর রহমান বলেছেন: শূন্য, মনে আছে কিনা জানিনা, কত দিন পর যে।
এত ধৈর্য্য ধরে পোষ্ট লিখেন কেমন করে।। খুব তথ্য সমৃদ্ধ পোষ্ট। এ ধরনের পোষ্টই আসলে একটা ব্লগের স্বার্থকতা।।
ঈদের শুভেচ্ছা।।
১৩ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:২৭
শূণ্য উপত্যকা বলেছেন: মন থেকে হারানোর কোনো উপায় নেই। তবে আসা হয় না নানা কারন তার মাঝে সবচেয়ে বড়টা হল ব্লগিং আর ভাল লাগে না।
আপনি ভাল তো?
২৪|
২৭ শে আগস্ট, ২০১১ দুপুর ১:৪১
ফিরোজ খান বলেছেন: যদিও সব গুলোই দুঃখ্যের খবর তারপর বলবো ভাল লাগল, আপনার পোষ্ট, জেনে ভাল লাগছে, ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে বিরোধীকারীদের লড়াই এর মানসিকতা প্রকাশ পায়।
আপনি ভাল থাকুন।
১৩ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:২৮
শূণ্য উপত্যকা বলেছেন: ধন্যবাদ।
২৫|
৩০ শে আগস্ট, ২০১১ রাত ৮:৫৩
কালীদাস বলেছেন: ঈদ মোবারক, শূণ্য উপত্যকা![]()
১৩ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:২৮
শূণ্য উপত্যকা বলেছেন: অনেক লেট হল।
ধন্যবাদ ব্রো
২৬|
৩০ শে আগস্ট, ২০১১ রাত ৯:২০
স্বাধীনতার বার্তা বলেছেন: চরম পোস্ট। ধন্যবাদ এরকম একটা পোস্টের জন্য।
১৩ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:২৯
শূণ্য উপত্যকা বলেছেন: থ্যাংকু।
২৭|
৩০ শে আগস্ট, ২০১১ রাত ১১:০৬
দূর্যোধন বলেছেন: ঈদের শুভেচ্ছা ,শুন্য উপত্যকা ![]()
১৩ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:৩০
শূণ্য উপত্যকা বলেছেন: লেট।
ধন্যবাদ।
২৮|
৩১ শে আগস্ট, ২০১১ রাত ১১:৩১
নিঃসঙ্গ নির্বাসন বলেছেন: দুর্দান্ত পোস্ট।
১৩ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:৩০
শূণ্য উপত্যকা বলেছেন: ধন্যবাদ।
২৯|
৩০ শে সেপ্টেম্বর, ২০১১ দুপুর ২:৪২
জামিনদার বলেছেন: কি ভাই কই গেলেন?
ব্যবসা কেমন চলছে??
৩০ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ৯:৪৫
শূণ্য উপত্যকা বলেছেন: আছি আশেপাশেই। ![]()
৩০|
১১ ই জানুয়ারি, ২০১২ রাত ৯:১৬
সোমহেপি বলেছেন: এইডা আমি চাবাইয়া খামু
১২ ই জানুয়ারি, ২০১২ রাত ৮:২৮
শূণ্য উপত্যকা বলেছেন: কেন ভাই?
৩১|
১২ ই জানুয়ারি, ২০১২ রাত ৮:৫১
অনিক আহসান বলেছেন: তথ্যসমৃদ্ধ পোস্ট
৩২|
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:০৫
অরিন্দম বোস বলেছেন: আসলে ভারতে যা ঘটে তা রটে, আফনারা তা হোতে দ্যান না, যেমন:Ethnic Cleansing In Bangladesh.....কেন হচ্ছে বলতে পারেন?
০৯ ই জুন, ২০১৪ রাত ১০:২৬
শূণ্য উপত্যকা বলেছেন: ভারতের মত ভয়াবহ হলে রটত ঠিকই। কয়েকটা মরলে চুপচাপ থাকত না কেউ।
৩৩|
০৩ রা এপ্রিল, ২০১৫ রাত ১১:৪৭
ফ্রস্ট বাইট বলেছেন: ভালো।
©somewhere in net ltd.
১|
১৯ শে আগস্ট, ২০১১ দুপুর ২:৩৮
কালীদাস বলেছেন: ৪৬এর দাঙ্গায় আমার নানার কপাল কেটেছিল, জানে বেঁচেছিল নাকি অল্পের জন্য। ইন্ডিয়ার পরের দুইটার জন্যই উগ্র বিজেপির কিছু নেতা দায়ি ছিল।
ম্যাক্সিকোতে একটা কুখ্যাত রায়টের কথা শুনেছিলাম, জানেন নাকি কিছু?
ভাল উদ্যোগ+++++++++